July, 2021
সরাইল ঢাকা-সিলেট মহাসড়ক সিএনজি, অটোরিক্সার দখলে
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে কঠোর লকডাউনে মধ্যেও সরাইলে ঢাকা-সিলেট মহাসড়ক সিএনজি, অটোরিকশার দখলে। শুক্রবার থেকে শুরু হওয়া এই ‘সর্বাত্মক লকডাউনে’ দ্বিতীয় দিনে সরাইলের চলছে ব্যাপকহারে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিক্সা। সরেজমিনে গিয়ে দেখা যায়,শনিবার সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কে পণ্যবাহী পরিবহন ছাড়াও সিএনজি,অটোরিক্সা, ভ্যান চলছে রাস্তায়। সরাইল কুট্টাপাড়া হাইওয়ে খানার পুলিশ ক্যাম্পের সামনে থেকে মাধবপুর, চান্দরা,শাহাবাজপুর সিএনজির চালকরা যাত্রী নিয়ে চলাচল করছে। এদিকে বিশ্বরোড মোড় থেকে আশুগঞ্জ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া তিনদিকে ঠাসাঠাসি করে যাত্রী নিয়ে দেদারছে চালাচ্ছে চালকরা। যদিও রাস্তার মোড়ে পুলিশ চেকপোস্ট আছে কিন্তু তাদেরRead More
সুহিলপুরে কৃষি জমিতে মিললো শিশুর গলাকাটা লাশ
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুরে কৃষি জমি থেকে সাইমন মিয়া (৯) নামের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে সদর মডেল থানার পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নর্দাপাড়ার একটি ধানের জমি থেকে পুলিশ লাশটি উদ্ধার করেন। সাইমন সুহিলপুর ইউনিয়নের নর্দাপাড়ার গ্রামের এলাকার কৃষক বাদল মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাইমন মিয়া সকাল সাড়ে ৮টার দিকে তার বাবা বাদল মিয়া ও ফুফাতো ভাই সিয়ামের (১২) সাথে বাড়ির অদূরে একটি বিলে ঘাঁস কাঁটতে যায়। বিলে যাওয়া কিছুক্ষণ পর সাইমন বাড়ির উদ্দেশ্যে একাই বিল থেকে ফিরে আসে। বাদল মিয়া ঘাঁসRead More
নিখোঁজের ৪ দিন পর ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ড্রেন থেকে ৬ বছরের শিশুর লাশ উদ্ধার।
বিজয়নগর সংবাদদাতা:: বিজয়নগরে ড্রেন থেকে তামান্না আক্তার তানজি (৬) নামে নিখোঁজ এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল ৭টার দিকে উপজেলার চান্দুরা পীরবাড়ি মসজিদের পাশে ড্রেন থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়।নিহত তামান্না উপজেলার চান্দুরা গ্রামের কামাল মিয়ার মেয়ে। পুলিশ ও পরিবার সুত্রে জানা যায়, গত ২০ জুলাই তামান্না আক্তার তানজি নিজ বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির করে না পেয়ে মসজিদের মাইকে মাইকে ঘোষণা করা হলেও তার খবর পাওয়া যায়নি।আজ শনিবার সকালে ড্রেনে দেখতে পেয়ে লোকজন পুলিশকে খবর দিলে বিজয়নগর থানা পুলিশ তাকে উদ্ধার করে। এRead More
বিজয়নগরে শতাধিক রক্ত দাতাকে সম্মাননা প্রদান
বিজয়নগর সংবাদদাতাঃ বিজয়নগরে করোনা পরিস্থিতিতে মুমূর্ষু রোগীদের সেচ্ছায় রক্ত দেওয়া শতাধিক রক্ত দাতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ শনিবার সকালে ইসলামপুর রক্তসন্ধানী ফেসবুক গ্রুপের উদ্যোগে এবং ইয়ামিনুল হকের সহযোগিতায় আলহাজ্ব কাজী রফিকুল স্কুল এন্ড কলেজে স্বাস্থ্য বিধি মেনে এই সম্মাননা প্রদান করা হয়। সুহেল আল মাহমুদের সভাপতিত্বে ও জুয়েল ভুইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো,নাসরু মিয়া,গ্রুপের এডমিন তৌফিক খন্দকার, কাজী শরিফ, মো,রায়হান, এড,আজিজুর রহমান হেলাল, প্রানী সম্পদ অফিসার মো,জাকির হোসেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মো,আব্দুস সামাদ উজ্জল প্রেসক্লাব বিজয়নগর সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,প্রবাসী কল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আকতারুল ইসলাম,Read More
কসবায় লকডাউন অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত
কসবা প্রতিনিধি::সরকার কঠোর লকডাউন ঘোষণায় মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন ,পুলিশ,সেনাবাহিনী ও জনপ্রতিনিধি । প্রতিদিন সহযোগিতায় মাঠে থাকবে মিডিয়াকর্মী, স্কাউট,আনসার। আজ সকালে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে লকডাউন নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ আলমের সভাপতিত্বে জরুরি বৈঠকে কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুৃয়েল,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর ভুইয়া,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম .হারুনুর রশষীদ ঢালীসহ উপজেলার ১০ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ উপস্থিত ছিলেন। বৈঠকে কসবা উপজেলার বড় বড় গ্রাম গুলোকেRead More
সরাইলে ডিবি পরিচয়ে অপহরণের চেষ্টা , গ্রেপ্তার-৭
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে নিজেদেরকে ডিবি পরিচয় দিয়ে অপহরণ চেষ্টাকালে ৭ যুবককে আটক করে গ্রামবাসী। এ ঘটনায় মামলা হলে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে। গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার শাহবাজপুর রাজাবাড়িয়াকান্দি এলাকায় এ ঘটনা ঘটেছে। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছেন। মামলার ৩ নম্বর আসামী শেকুলের স্ত্রী রেহেনা আক্তার (৩২) বাদী হয়ে একটি চুরির মামলা করেছেন। পুলিশ, মামলা ও সুত্রে জানায়, বিজয়নগর উপজেলার আবদুল্লাহপুর গ্রামের হোসাইন আহমেদের ছেলে মোস্তফা আহমেদ ফয়সাল (৩৮)। অপহরণ চুরি ছিনতাই ও ডাকাতিই তার মূল পেশা। তার বিরূদ্ধে দেশের বিভিন্ন থানায় রয়েছে ৪ ডজনRead More
কসবায় লকডাউন অমান্য করায় ১০জনকে জরিমান
কসবা প্রতিনিধি::আজ ২৩জুলাই থেকে ৫আগষ্ট পর্যন্ত সরকার কঠোর লকডাউন ঘোষণায় মাঠে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন ,পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনী । আজ সকাল থেকে বিকাল পর্যন্ত মাঠে ছিলেন সেনাবাহিনী সদস্য,পুলিশ,স্কাউট,আনসার। লকডাউন অমান্য করে ৮ দোকানী দোকান খোলা রাখায় ও মাস্কবিহীন রাস্তায় অবাধে চলাচলের দায়ে পৃথক পৃথক ভাবে ১০জনকে জরিমানা করেন । ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেষ্ট মাসুদ উল আলম ও সহকারী কমিশনার ভূমি হাসিবা খান। এই সময় কসবা থানা অফিসার আলমগীর ভূইয়াসহ পুলিশ সদস্যদেরকে অংশ নিতে দেখা গেছে। কসবা টিভির পক্ষ থেকে মাস্ক বিতরণRead More
ভারতের বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই টিকা সরবরাহ করা হবে:: বিক্রম দোরাইস্বামী
ভারতের বন্ধুপ্রতিম রাষ্ট্র বাংলাদেশকে প্রাধান্য দিয়েই টিকা সরবরাহ করা হবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। পাঁচ দিন ভারতে অবস্থানের পর বাংলাদেশ ফেরার পথে আজ শুক্রবার সকালে আখাউড়া-আগরতলা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে নোম্যান্সল্যান্ডে সাংবাদিকদের একথা বলেন তিনি। বাংলাদেশে টিকা সরবরাহ সম্পর্কে জানতে গত ১৮ জুলাই আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দিল্লি যান হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী। শুক্রবার তিনি এ চেকপোস্ট দিয়েই বাংলাদেশে ফেরেন। বিক্রম দোরাইস্বামী বলেন, ‘ভারতে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ভ্যাকসিন উৎপাদনও দ্রুত বাড়ছে। আশা করছি খুব শিগগির চুক্তি অনুযায়ী ভারতীয় ভ্যাকসিন বাংলাদেশকে সরবরাহ করতে পারব।’ তবে কবেRead More
২৩ দফা নির্দেশনা দিয়ে কঠোর লকডাউন শুরু
ঈদুল আজহার সময় মানুষের চলাচল ও পশুরহাটে কেনাবেচার বিষয় বিবেচনায় নিয়ে ১৪ জুলাই মধ্যরাত থেকে ২৩ জুলাই সকাল ৬টা পর্যন্ত লকডাউন শিথিল করেছিল সরকার। এ সময়সীমা শেষ হওয়ার পর আজ সকাল ৬টা থেকে শুরু হলো কঠোর লকডাউন। এ লকডাউন বহাল থাকবে ৫ আগস্ট মধ্যরাত পর্যন্ত। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছিল ঈদের আগেই। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন, যত দিন ভ্যাকসিন দেওয়া না হয় তত দিন মাস্ক ব্যবহার করতে হবে। ঈদের পরের লকডাউন কঠোর থেকে কঠোরতর হবে। আগের লকডাউনে গার্মেন্টস খোলা থাকলেও এবার সবকিছু বন্ধ। কঠোরRead More
নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের উদ্যোগে দুটি অসহায় পরিবারের মাঝে ১ লক্ষ ৭২ হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ফেসবুক ভিত্তিক সামাজিক সংগঠন নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের উদ্যোগে উপজেলার দুইটি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে। আজ ২২ জুলাই বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেল কক্ষে এই সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিক। নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের এডমিন দার্শনিক মোজাম্মেল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন মনির, নবীনগর আঞ্চলিক কথা গ্রুপের এডমিন নিলুফা ইয়াসমিন, মো. আক্তারুজ্জামান স্বপন, মজিবুর রহমান পথিক, মো. নাছির চৌধুরী, মুন্সি বেলাল, আব্দুলRead More



















