Main Menu

July, 2021

 

সরাইলে অনৈতিক কাজ:: ২ নারীসহ গ্রেপ্তার-৭

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে অনৈতিক কাজে লিপ্ত থাকাবস্থায় ২ নারী ও ৫ যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গত মঙ্গলবার দিবাগত গভীর রাতে কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়ায় লিটন মিয়ার বাড়ি থেকে স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে গ্রেপ্তার করেছেন সরাইল থানা পুলিশ। বুধবার দুপুরের পর তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কালিকচ্ছ এলাকার বিভিন্ন নিরিবিলি জায়গায় এক শ্রেণির নারী পুরূষ মিলে বাণিজ্যিক ভিত্তিতে নানা অসামাজিক কাজ করে আসছে। মঙ্গলবার দিবাগত রাতে এমনই একটি ঘটনা ঘটেছে দত্তপাড়ার লিটন মিয়ার বাড়িতে। সেখানে দালান ঘরে বেশ কয়েকজন নারী পুরূষ মিলে অনৈতিক ওRead More


পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির ভার্চ্যুয়াল সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির এক ভার্চ্যুয়াল সভা বুধবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মিসেস নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল সভায় পৌরসভার মানবিক সহায়তা বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। কোভিড-১৯সহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সহায়তা প্রদানের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার অনুকূলে উপ-বরাদ্দকৃত চাল ও জিআর ক্যাশ টাকা বিতরণের লক্ষ্যে ওয়ার্ড ভিত্তিক তালিকা প্রস্তুতকরণ ও বিতরণকল্পে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উক্ত ভার্চ্যুয়াল সভা পরিচালনা করেন পৌরসভার সচিব মোঃ সামছুদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামী, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এস আর এম ওসমান গণিRead More


কসবা উপজেলা প্রেসক্লাবের সা়ংগঠনিক সম্পাদক সজল আহমেদ খানের আম্মা কাজী মারুফা বেগম আর নেই

কসবা প্রতিনিধি: আখাউড়া উপজেলার দেবগ্রামের  কাজী মারুফা বেগম (৯৫) আজ বুধবার সকাল ১০ঃ৪০ মিনিট সময়ে বার্ধক্যজনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এমপি সহ কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী শোক প্রকাশ করেছেন।  তার মৃত্যুতে দেবগ্রাম গ্রামে শোকের ছায়া নেমে আসে। কাজী মারুফা বেগম দেবগ্রাম গ্রামের মরহুম জামশেদ আহমদ খানের স্ত্রী,কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও  দৈনিক মানবজমিন পত্রিকার কসবা প্রতিনিধি মোঃ সজল আহমেদ খানের মাতা। তিনি মৃত্যুকালে ৭ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  বুধবার বাদ মাগরিবRead More


আগামী রোববার ও বুধবার ব্যাংক বন্ধ থাকবে

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া আগামী সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট এই তিন দিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংক আজ বুধবার নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় আগামী রবি ও বুধবার দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোম, মঙ্গল ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩Read More


কসবা কোল্লাপাথরের বীর মুক্তিযোদ্ধা এম এ করিম  আর নেই, আইনমন্ত্রীর শোক প্রকাশ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

কসবা প্রতিনিধি:কসবা  উপজেলা বায়েক ইউনিয়নের কোল্লাপাথরের বীর মুক্তিযোদ্ধা এম এ করিম  মঙ্গলবার সন্ধ্যা ৭টায় করোনায় আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু বরন করেছেন( ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মরহুমের মৃত্যুতে আইনমন্ত্রী আনিসুল হক এমপি গভীর শোক প্রকাশ করেছেন। আজ বুধবার জোহর বাদ  কোল্লাপাথর চত্বরে জানাযায় অনুষ্ঠিত হয়। এই বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদায়  ৫১জন শহীদ বীর মুক্তিযোদ্ধা সমাধির পাশে তাকে দাফন করা হয়। কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, সহকারী কমিশনার ভূমি হাসিনা খান, সহকারী পুলিশ সুপার নাহিদ হাসানসহ  সরকার দলীয় ‌নেতারা সমবেদনা জ্ঞাপন সহ তাহার আত্মার মাগফিরাত কামনা করেছেন।এ বীরমুক্তিযোদ্ধার প্রতি গভীরRead More


করোনার নমুনা পরীক্ষার লাইনে দাঁড়ানো যুবকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা পরীক্ষার নমুনা দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন ইকবাল (৪৩) নামের এক যুবক। কিন্তু লাইনে দাঁড়ানো অবস্থাতেই লুটিয়ে পড়েন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের বিএমএ ভবনের সামনে আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। ইকবাল সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের বিহাইর গ্রামের সহিদুল ইসলামের ছেলে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সোলায়মান মিয়া বলেন, ‘তাঁর (ইকবাল) মধ্যে করোনার উপসর্গ ছিল। জরুরি বিভাগে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।’ প্রত্যক্ষদর্শী ও স্বজনেরা জানান, একRead More


৭ আগস্ট থেকে ইউনিয়ন পর্যায়ে করোনার টিকা

ইউনিয়ন পরিষদের কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র নিয়ে গেলেই করোনা ভাইরাসের টিকা দেওয়া যাবে। আগামী ৭ আগস্ট থেকে এ সুবিধা চালু হচ্ছে। মঙ্গলবার (২৭ জুলাই) সচিবালয়ে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সভা শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেন, এবার টিকা দেওয়ার বিষয়ে আমরা বেশি জোর দিচ্ছি। ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন পরিষদে টিকা কেন্দ্র স্থাপন করছি। সেখান থেকে ইউনিয়নের সব লোকজন, যারা টিকা নিতে চায় বা প্রয়োজন, তারা ওখানে এসে টিকা নিতে পারবে। এই সুবিধা আমরাRead More


সরাইলে ব্যবসায়ীর কান কর্তনের অভিযোগ

মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা চাইতে গিয়ে দেনাদারদের হামলায় কান হারালেন কবির মিয়া (৩৩) নামে এক ব্যবসায়ী। উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল গ্রামে এ ঘটনা ঘটে। আহত কবির মিয়া বর্তমানে শেখ হাসিনা জাতীয় ইন্সটিটিউট অফ বার্ণ এন্ড প্লাস্টিক সার্জারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় কবিরের চাচা আবু তাহের সরাইল থানায় একটি মামলা দায়ের করেছেন। আহত কবির ও তার পরিবারের লোকজন জানান, কবির মিয়ার মূল বাড়ি অরুয়াইল ইউনিয়নের বারপাইকা গ্রামে। ৪০ বছর আগে তার বাবা শহিদ মিয়া অরুয়াইল গ্রামে এসে বাড়ি করেছেন। হামলাকারী খায়রুল ও দ্বীন ইসলামের বাড়িও অরুয়াইল গ্রামে।Read More


শোক সংবাদ:: মৌড়াইল গ্রামের সৈয়দ তোফাজ্জল হকের ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল গ্রামের মরহুম সৈয়দ আব্দুর রউফ এর পুত্র, ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ মরহুম আবুল হাসান (হাসান স্যার ) এর মেয়ের জামাই , অন্নদা ৮৭ ব্যাচের অন্যতম সদস্য সৈয়দ তোফাজ্জ্বল হক হক করোনা আক্রান্তের পর লিভারজনিত রোগে আক্রান্ত হয়ে গত সোমবার সন্ধ্যায় ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহে . …রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল ৫১ বছর। মৃত্যুকালে তিনি ৩ বোন, স্ত্রী ১ কন্যা সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা নিয়াজ মুহম্মদ স্কুল মাঠে অনুষ্ঠিত হয় পরে দক্ষিণ মৌড়াইল কবর স্থানে দাফন করা হয়।


সরাইলে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী, খাদ্য সামগ্রী, মাস্ক বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (২৭ জুলাই) ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে বিকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে খাদ্য সামগ্রী ও মাস্ক বিতরণ হয়। এতে সরাইল উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আমিন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিবন্ধী বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার পারভেজ টিংকু। সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক-১ মোঃ হোসেন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা অনুষ্ঠান শেষে করোনায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষেরRead More


This site is protected by wp-copyrightpro.com