Main Menu

May, 2021

 

বাংলা টিভির ৫ বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠান

বাংলা টিভির ৫ বর্ষে পদার্পণ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মসূচী পালিত হয়েছে। কর্মসূচীতে স্বাস্থ্য বিধি মেনে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে আলোচনা সভা , দোয়া মাহফিল হয়। প্রেস ক্লাব মিলনায়তনে আজ বুধবার এ অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি রিয়াজ উদ্দিন জামি ,বাংলা টিভি ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি আল আমীন শাহীনের সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু , খ. আ. রশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আ ফ ম কাউসারRead More


সাংবাদিক রোজিনা ইসলাম গ্রেপ্তারে সরাইল প্রেসক্লাবের প্রতিবাদ সভা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামের উপর হামলা নির্যাতন ও মিথ্যা মামলা দিয়ে জেলহাজতে পাঠানোর প্রতিবাদে সরাইল প্রেসক্লাবের সাংবাদিকরা প্রতিবাদ সভা করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে সংগঠনের সভাপতি মো. আইয়ুব খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি জুলকার নাঈন, সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খান, সাংগঠনিক সম্পাদক শেখ মো. ইব্রাহিম, সাহিত্য সম্পাদক মো. জহিরূল ইসলাম রিপন, দফতর সম্পাদক মোহাম্মদ মাসুদ, সাংবাদিক মোহাম্মদ বদর উদ্দিন ও মো. মুরাদ খান। সাংবাদিকরা বলেন, রোজিনা ইসলাম স্বাস্থ্য বিভাগের অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিষয়ে সিরিজ রিপোর্ট করে যাচ্ছেন। তাই রোজিনার উপর ক্ষুদ্ধ ছিলেনRead More


 যাত্রী পাড়াপাড়ে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া দেখার কেউ নেই...

নবীনগরে লকডাউন ও স্বাস্থ্যবিধি নিষেধ মানছে না স্পীটবোড মালিকরা!

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: সরকারের দেয়া সারা দেশের চলমান লকডাউন মানছেন না ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌর সভার স্পীটবোড মালিক সমিতি। তারা সরকারের দেয়া লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে নবীনগর টু ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর টু ভৈরব রোডে স্পীটবোডে গাদাগাদি করে যাত্রী বোঝাই করে ভাড়া টানছেন।যাত্রী পাড়াপাড়ে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়াও। সরজমিনে গিয়ে দেখা যায়, করোনার দ্বিতীয় ঢেউয়ে নবীনগর উপজেলা প্রশাসন স্পীডবোট মালিকদের ডেকে সরকারের বিধিনিষেধ মেনে পরবর্তী নির্দেশা না দেয়া পর্যন্ত যাত্রী চলাচল বন্ধ রাখার নির্দেশ প্রধান করেন। কিন্তু এই নির্দেশনা না মেনে যাত্রী পাড়াপাড়ে উল্টো মাথাপিছু ২০০ টাকা ভাড়ার স্থলে ২৫০Read More


সাংবাদিক দীপক চৌধুরী বাপ্পীর মাতার মহাপ্রয়াণে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিজয়নগর বিআরডিবি’র চেয়ারম্যান দীপক চৌধুরী বাপ্পী’র মাতা প্রতিমা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার দুই দুইবারের নির্বাচিত মেয়র মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি প্রয়াত প্রতিমা চৌধুরীর আত্মার শান্তি কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)


শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের দোয়া-মাহফিল

বঙ্গবন্ধুকন্যা, দেশরত্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্দ্যোগে তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বাদ যোহর ব্রাহ্মণবাড়িয়া জেলা জামে মসজিদে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, সরকারি কলেজ ছাত্রলীগ সাধারণ সম্পাদক, জুবায়ের মাহমুদ খান শ্রাবণ, জেলা ছাত্রলীগ এর সাবেক গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মহসীন মোল্লা, কলেজ ছাত্রলীগ যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত হোসেন, আব্দুল আজিজ অনিক, ছাত্রলীগ নেতা, মিনহাজ, সাফি, সদর উপজেলা ছাত্রলীগ এর সাংগঠনিক সম্পাদকRead More


কসবার নয়নপুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের নয়নপুর বাজারে আগুনে ১০টি দোকান পুড়ে ছাই হয়েছে। এ সময় অন্তত ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের। রোববার দিবাগত রাত ২টার দিকে নয়নপুর বাজারের ছিদ্দিক মার্কেটে এ অগিুকাগেুর ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন দ্রুত দোকান গুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্ত তার আগে আগুনে হার্ডওয়ারী,তেলের দোকানসহ ১০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে দোকান গুলোতে থাকা মূলবান মালামাল পুড়ে প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যানRead More


কসবার রাব্বী বাহরাইনে সড়ক দুর্ঘটনায় নিহত

বাহরাইনে দুই গাড়ির মুখোমুখি সংঘর্ষে কেএম রুহুল রাব্বী (৪৮) নামে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ মে) বিকেলে বাহরাইনের জাল্লাক মহাসড়কের বাহরাইন ইউনিভার্সিটির কাছে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বীর বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের মান্দারপুর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত রকিব উদ্দিনের ছেলে। দ্রুত রাব্বীর মরদেহ দেশে আনার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন তার স্বজনরা। নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, রাব্বীর বাবা-মা কয়েক বছর আগে মারা গেছেন। সাত ভাই-বোনের মধ্যে রাব্বী দ্বিতীয়। ২০১৭ সালে বাহরাইনে পাড়ি জমান রাব্বী। সেখানে একটি কোম্পানিতে সুপারভাইজারের চাকরি করতেন তিনি। এর আগে রাব্বীRead More


নবীনগর সড়ক বাজারে দুটি দোকান আগুনে পুড়ে ছাই

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কৃষ্ণনগর সড়ক বাজারে আজ রবিবার সকালে হাজী মার্কেটে গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এসময় বাজারের দুইটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকান দুটির একটি ছিল খাবারের হোটেল অন্য টি ওয়াকসপ। স্থানীয়রা জানান, উপজেলার কৃষ্ণনগর বাজারে আজ সকালে গ্যাস সিলিন্ডার বিস্ফরিত হয়ে আগুন লাগার পর স্থানীয় একটি মসজিদের মাইকে আগুন নিবাতে আহব্বান করা হলে স্থানীয়রা ছুটে আসেন। এসময় উপস্থিত অনেকেই আহত হয়। পরে সকলের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। জানা যায়, আগুন লাগারপর তাৎক্ষণিকভাবে বাসিন্দারা ফায়ার সার্ভিসে স্টেশনেRead More


নবীনগরে ঝড়ের কবলে পরে এক বৃদ্ধার মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে কাল বৈশাখীর ঝড়ের কবলে পরে মোজ্জাম্মেল হক (৬৫)নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুরে উপজেলার বিটঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মোজাম্মেল বিটঘর গ্রামের মৃত আজিজুল হক কেরানির ছেলে এবং বটতলা হাজি আজিজুল হক সুপার মার্কেটের মালিক। সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরের দিকে হঠাৎ কালবৈশাখী ঝড়ো হাওয়া শুরু হলে বাড়ির উঠান থেকে গরু আনতে গেলে ঝড়ে উঠানের একটি আম গাছ উনার উপর ভেঙে পড়লে গাছের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে এলাকাটিতে শোকের মাতম চলছে।


নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়া নবীনগরে পানিতে ডুবে ফাতেমা আক্তার নামে দের বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।শিশুটি উপজেলার লহরী গ্রামের মো.আউয়াল মিয়ার মেয়ে। আজ রবিবার (১৬/০৫) সকাল সারে ১০টার দিকে লহরী গ্রামে এই ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে অন্য শিশুদের সাথে খেলা করছিলেন শিশু ফাতেমা। অল্প কিছুক্ষণ পর তাকে দেখতে না পেয়ে সবাই খুঁজতে বের হয় এবং অনেক খোঁজাখুজির পর বাড়ির দক্ষিণ পাশের ডোবাতে শিশুটিকে ভাসতে দেখেন স্বজনরা। পরে তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


This site is protected by wp-copyrightpro.com