May, 2021
অর্থ সহায়তা পেলেন ব্রাহ্মণবাড়িয়ার শিল্পী-সংস্কৃতিসেবীরা
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একশ শিল্পী ও সংস্কৃতিসেবীকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) বিকেলে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। এ উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এসআরএম উসমান গনি সজিবের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক মনজুরুল আলম, জেলা শিল্পকলা একাডেমির জ্যেষ্ঠ প্রশিক্ষক ও সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় একাধিক জামাতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত
যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য্য ও সরকারি স্বাস্থ্যবিধি মেনে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মসজিদে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে। মসজিদগুলোতে একাধিক জামাতে ঈদের নামাজ আদায় করেন ধর্মপ্রান মুসল্লিরা। শুক্রবার সকাল সাড়ে ৭ টায় শহরের মসজিদ রোডস্থ জেলা জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এছাড়াও সাড়ে ৮ টায় দ্বিতীয় এবং সাড়ে ৯ টায় তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক ও জেলা জামে মসজিদের সভাপতি হায়াত উদ দৌলা খান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামিসহ নানা শ্রেণী পেশার মুসল্লিরা অংশগ্রহন করেন। পরে খুতবা শেষে দেশ,Read More
ঝড়-বৃষ্টিতে ম্লান হতে পারে ঈদ আনন্দ
শুক্রবার পবিত্র ঈদ উল ফিতর। ঈদের দিন দেশের ধর্মপ্রাণ মুসলমানদের বৃষ্টির বিড়ম্বনায় পড়তে হতে পারে। আজ রাত থেকে আগামীকাল দুপুর পর্যন্ত দেশের একাধিক স্থানে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার (১৩ মে) রাত ৯টার দিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পরিস্থিতি সম্পর্কে এসব কথা বলেন আবহাওয়াবিদ মো. আফতাব উদ্দিন। তিনি বলেন, আজ রাত থেকেই দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি শুরু হবে। আগামীকাল দেশের প্রায় সব অঞ্চলেই কমবেশি বৃষ্টি হবে। ঢাকায় দুপুর পর্যন্ত বৃষ্টি থাকতে পারে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা,Read More
ঈদ উদযাপন যেন সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ না হয়:: : প্রধানমন্ত্রী
ঈদ উদযাপন যাতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির উপলক্ষ হয়ে না ওঠে, সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১৩ মে) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ অনুরোধ জানান। তিনি বলেন, ‘গত এক বছরের বেশি সময় ধরে বিশ্ব এক গভীর সঙ্কটের মধ্যে দিয়ে অতিবাহিত হচ্ছে। কোভিড-১৯ নামক এক মরণঘাতী ব্যাধি মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। দ্রুত ছড়িয়ে পড়ার ক্ষমতাসম্পন্ন এই ভাইরাস একদিকে যেমন অগণিত মানুষের জীবন কেড়ে নিচ্ছে, অন্যদিকে ক্ষতিসাধন করছে মানুষের জীবন-জীবিকার। আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এবং অর্থনীতির ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলেছে এই ভাইরাস।’ প্রধানমন্ত্রীRead More
১৬ মের পর কঠোর লকডাউন, পুলিশ পাচ্ছে বিচারিক ক্ষমতা
করোনায় বিশ্ব আজ নাকাল। এর প্রেক্ষিতে দেশেও মহামারি করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ১৬ মের পর থেকে আরো এক দফা লকডাউন বাড়ছে। সেইসঙ্গে শতভাগ মাস্ক পরা বাধ্যতামূলক করতে পুলিশকে বিচারিক ক্ষমতা দেওয়া হবে। আজ বৃহস্পতিবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। গত মঙ্গলবার বিকালেও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে আরো কঠোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর আগে কভিড-১৯ সংক্রমণ আর মৃত্যুর ঊর্ধ্বগতি রুখতে সারা দেশে গত ৫ এপ্রিল থেকে শুরু হয় সাত দিনের লকডাউন। লকডাউন শেষে দু’দিন বিরতিরRead More
করোনায় আরও ৩১ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭৬ জনে। এ সময় নতুন করে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৯০ জন। এতে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ লাখ ৭৮ হাজার ৬৮৭ জনে। বৃহস্পতিবার (১৩ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৩৭০ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ১৯ হাজার ৬১৯ জন। ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪২৪ জনেরRead More
সরাইল প্রেসক্লাবের সাথে নবাগত ওসি’র মতবিনিময়
‘সরাইল থানা হবে আগাছা-পরগাছা ও দালালমুক্ত’
মোহাম্মদ মাসুদম সরাইল ॥ থানা হচ্ছে সকল শ্রেণি পেশার মানুষের সমান আইনি সহায়তা পাওয়ার জায়গা। এখানে সেবা নিতে কোন মাধ্যমের প্রয়োজন নেই। গরীব অসহায় সকলেই সরাসরি আমার সাথে কথা বলবেন। আমরা আপনাদের সেবা দিতে প্রস্তুত। আমি সরাইল থানাকে আগাছা পরগাছা ও দালালমুক্ত দেখতে চাই। সরাইল প্রেসক্লাবের সাংবাদিকদের কর্মরত পত্রিকা/ চ্যানেলের নাম ও মূল প্রফেশন জেনে খুবই খুশি হলাম। আপনাদের চেহারা ভাল কিছুর আশ্বাস দিচ্ছে। প্রত্যেকেই শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদসহ বিভিন্ন পদে কর্মরত রয়েছেন। অনেকে ভাল ব্যবসা বাণিজ্য করছেন। কর্ম/ব্যবসার পাশাপাশি সাংবাদিকতায় সততা ও স্বচ্ছতা থাকে। আপনারা সকলেই সরাইলের জন্য সম্পদ।Read More
চাঁদ দেখা যায়নি, ঈদুল ফিতর শুক্রবার
বাংলাদেশের আকাশে ১৪৪২ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে রোজা ৩০টি পূর্ণ হবে। সে হিসেবে শুক্রবার (১৪ মে) দেশব্যাপী মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হবে। বুধবার (১২ মে) রাতে ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. ফরিদুল হক খান। এর আগে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করতে সন্ধ্যা ৭টায় (বাদ মাগরিব) বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে জাতীয় চাঁদ দেখাRead More
বাতিঘর এর উদ্যোগে দেড়শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ।।
পবিত্র ঈদুল-ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সামাজিক সংগঠন “ব্রাহ্মণবাড়িয়ার বাতিঘর” এর পক্ষ থেকে দেড়শতাধিক অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১১ মে) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।খাদ্য সামগ্রীতে ছিল চাল, ডাল, আলু, পেয়াজ, লবন, সেমাই, চিনি, নুডলস ও দুধ। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন।অনুষ্ঠানটি উদ্বোধন করেন সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের পৃষ্ঠপোষক এড. তাসলিমা সুলতানা খানম নিশাত। ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উপদেষ্টা হাবিবুর রহমান পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবেরRead More
নবীনগরে আওয়ামীলীগ নেতা কাজি মোর্শেদ কামালের ঈদ বস্ত্র বিতরন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গতকাল মঙ্গলবার ও বুধবার দুস্থ ও অসহায় মানুষের মধ্যে ৫ হাজার শাড়ি, লুঙ্গি বিতরন করেন ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের ১ম যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট কাজী মোর্শেদ হোসেন কামাল। ঈদবস্ত্র বিতরনের সময় বিকালে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গনে আলোচনা সভায় তিনি বলেন, এই করোনা মহামারির সময় আমরা যেন ঘরে থাকি, প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হই এবং স্বাস্থ্যবিধি মেনে চলি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখহাসিনা বার বার বলে যাচ্ছেন সেটিRead More



















