May, 2021
সৌদিআরবে প্রতিপক্ষের আঘাতে নবীনগরের প্রবাসী যুবক নিহত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের যুবক সৌদিআরব প্রবাসে ডিওটি করার সময় প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন। নিহত ওই যুবকের নাম মো. মেহেদী হাছান (২৮)। সে নবীনগর পৌর এলাকার ১ নং ওয়ার্ড আলমনগর গ্রামের আব্দুল ওয়াছেক মিয়ার ছেলে।সূত্রে জানা যায়,জীবিকার তাগিতে গত কয়েক মাস আগে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদি আরবে পাড়ি জমান মেহেদী। সেখানে কর্মরত অবস্থায় আজ সোমবার (০৪/০৫) ভোরে এক ইয়ামেনি নাগরিকের রডের আঘাতে সে মৃত্যুবরণ করেন। এ বিষয়ে নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, গত কয়েকমাস পূর্বে সে বিয়ে করে পরিবারের স্বচ্ছলতা ফেরাতে সৌদিআরবের প্রবাস জীবনে পাড়ি জমান। আজ বিকেলে তারRead More
কসবায় কৃষকের বাড়ি থেকে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় কৃষকের বাড়ি থেকে সরাসরি ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ দুপুরে ধান সংগ্রহ উদ্বোধন করেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। চলতি বোরো সংগ্রহ ২০২১ এর আওতায় খাদ্য বিভাগ কর্তৃক অনলাইন পদ্ধতিতে“কৃষক অ্যাপ”এর মাধ্যমে সরাসরি কৃষকের বাড়ী থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু হয়। এই সময় উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো:আবু কাউছার ও কায়েমপুর ইউপি চেয়ারম্যান ইয়াকুব আলী ভুইয়া,দেলোয়ার হোসেন মাস্টার,আবুদল মতিন ভুইয়া,কামাল উদ্দিন মোখলেছ প্রমুখ উপস্থিত ছিলেন। ধান প্রতি কেজি ২৭টাকা,সিদ্ধ চাল প্রতিকেজি ৪০টাকা,আতপ চাল প্রতিকেজি ৩৯টাকা সংগ্রহ করা হচ্ছেRead More
পদত্যাগ করেও হলনা রক্ষা, আব্দুর রহিম কাসেমী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের প্রতিবাদ এবং জড়িতদের বিচার চেয়ে পদত্যাগ করা সংগঠনটির জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি আব্দুর রহিম কাসেমীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ মে) বিকেল ৪টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের ভাদুঘর থেকে তাকে গ্রেফতার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনা তদন্ত করে আব্দুর রহিম কাসেমীর সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এছাড়া ২০১৬ সালে ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবেও তার সংশ্লিষ্টতা ছিল। এর আগে হোফাজতে ইসলামের চালানো তাণ্ডবের ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের বিচার চেয়েRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার হতদরিদ্র পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ হাজার ৬২১ জনকে দেওয়া হচ্ছে এই অর্থ সহায়তা। সোমবার (৩ মে) বেলা ১১টায় পৌরসভা চত্বরে অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নায়ার কবির। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার সচিব মো. শামসুদ্দিন ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন। পরেRead More
কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষের ঘটনায় জড়িত থাকার অভিযোগে জেলা কওমি ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা বিল্লাল হোসেনকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৩ মে) বিকেল সাড়ে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কান্দিপাড়া এলাকা থেকে সদর মডেল থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। তিনি কান্দিপাড়া এলাকার জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হেফাজতের তান্ডবের অগ্রভাগে নেতৃত্ব দিয়েছেন বিল্লাল। ভিডিও ফুটেজেও তাকে দেখা গেছে। তাকে তাণ্ডবের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হবে। ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সদর, সরাইল ও আশুগঞ্জ থানায় ৫৫টিRead More
কসবায় পৌর মেয়রের আরসিসি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন
কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল ৫৭লাখ টাকায় আরসিসি রাস্তা নির্মাণ কাজ উদ্বোধন করেনে। আজ সকালে কসবা পৌরসভার ৬নং ওয়ার্ড আকবপুর গ্রামে ৫শত ১৮মিটার দৈর্ঘ আরসিসি রাস্তা ৫৭লাখ ২৯ হাজার ৭শত টাকায় বরাদ্ধে নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। এই সময় কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন,কসবা উপজেলঅ প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,সহকারী প্রকৌশলী এবিএম বাবুল হোসেন,উপসহকারী পৌর কৌশলী সাইফুউদ্দিন হেলাল,কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমেন,যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলম,পৌর কাউন্সিলর রগুু মিয়া,আবু ছায়েদ,ঠিকাদার মানিক পাঠান সহ স্থানীয় প্রমুখ ব্যক্তি বর্গরা উপস্থিত ছিলেন।
WB Election Result
নন্দীগ্রামে জয়ী শুভেন্দুই, পুনর্গণনা নয়, সন্ধে থেকে টানাপড়েনের পর ঘোষণা কমিশনের
আনন্দ বজার, কলকাতা:: নন্দীগ্রামে বিজয়ী বিজেপি-র শুভেন্দু অধিকারীই। ঘোষণা করলেন রিটার্নিং অফিসার। সন্ধ্যা থেকে গণনা নিয়ে টানাপড়েন চলছিল সেখানে। সার্ভারে সমস্যা থাকায় সঠিক তথ্য তুলে ধরতে পারছিল না নির্বাচন কমিশন। শেষমেশ সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ রিটার্নিং অফিসার যে তথ্য প্রকাশ করেন, সেই অনুযায়ী নন্দীগ্রামে ১ লক্ষ ৯ হাজার ৬৭৩ ভোট পেয়েছেন শুভেন্দু। তৃমমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পেয়েছেন ১ লক্ষ ৭ হাজার ৯৩৭ ভোট। সংযুক্ত মোর্চা সমর্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় ৬ হাজার ১৯৮ ভোট পেয়েছেন। অর্থাৎ প্রাপ্ত ভোটের নিরিখে শুভেন্দুই এগিয়ে। নন্দীগ্রামে আর পুনর্গণনা নয় বলেও জানিয়েছেন রিটার্নিং অফিসার। রবিবার ভোটগণনা চলাকালীনRead More
West Bengal Assembly Election
‘বাংলার মেয়ে’কেই বাছল বঙ্গ জনতা, গেরুয়া রথীদের চক্রব্যূহ ছারখার
আনন্দ বাজার, কলকাতা:: উঠে দাঁড়ালেন, যেমন দাঁড়াতেন। চলাফেরায় সেই দৃপ্ত ভঙ্গিমা। চেনা সেই ক্ষিপ্রতা। ৫২ দিন পর তাঁকে হাঁটতে দেখল গোটা দেশ। দীর্ঘ এই সময়ের সঙ্গী হুইলচেয়ার ছেড়ে এমন মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় হেঁটে সামনে এলেন, যখন নীলবাড়ির লড়াইয়ে তিনিই জয়ী। শুধু জয় নয় দু’শোরও বেশি আসন তখন তাঁর মুঠোয়। রবিবারের বিকেলে বাড়ি থেকে বেরিয়ে অনুগামীদের উদ্দেশে হাত নেড়ে সোজা চলে গেলেন সংলগ্ন অফিসে। ১০ মার্চ। নন্দীগ্রামের বিরুলিয়ায় আহত হয়েছিলেন মমতা। তার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে যেখানেই গিয়েছেন সঙ্গী হুইলচেয়ার। মাঝে এক বারই নন্দীগ্রামে শেষপ্রচারের দিন জাতীয় সঙ্গীত গাওয়ার সময়Read More
নবীনগরে সাংবাদিকের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতার সংবাদ সম্মেলন
নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি ও সাপ্তাহিক পত্রিকা নবীনগর কথা’র সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ অপুর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে রবিবার(২/৫) স্থানীয় আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু সংবাদ সম্মেলন করেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, ভাইস-চেয়ারম্যান জাকির হোসেন সাদেক উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ইয়াবের হাসান জামিল, ক্রীড়া ও যুব সম্পাদক নাছির উদ্দিনসহ আরো অনেকে। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু লিখিত বক্তব্যে উল্লেখ করেন,গৌরাঙ্গ দেবনাথ অপু তার পরিচালিত ‘নবীনগরের কথা’ নামক ফেইসবুক আইডিতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতের সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে থানায় এজাহার
ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের জেলা শাখার সভাপতি-সাধারণ সম্পাদকসহ ১৪ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নিতে এজাহার দায়ের করেছেন সাংসদ র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এজাহারে সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র ও পরিকল্পনা করে সহিংসতা চালানোর অভিযোগ আনা হয়েছে। উবায়দুল মোকতাদির চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সাংসদ। সাংসদের পক্ষে আজ শনিবার সন্ধ্যায় তাঁর আইনজীবী ও শহর আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল জব্বার এজাহারটি সদর মডেল থানায় জমা দেন। এজাহারে অজ্ঞাতনামা আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মুহাম্মদ শাহজাহান এজাহারRead More



















