Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ৪ হাজার হতদরিদ্র পেলেন প্রধানমন্ত্রীর সহায়তা

[Web-Dorado_Zoom]

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৪ হাজার ৬২১ জনকে দেওয়া হচ্ছে এই অর্থ সহায়তা।

সোমবার (৩ মে) বেলা ১১টায় পৌরসভা চত্বরে অর্থ সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র নায়ার কবির।

উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র হোসনে আরা বাবুল, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি রিয়াজউদ্দিন জামি, টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম শাহজাদা, পৌরসভার সচিব মো. শামসুদ্দিন ও পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর মীর মো. শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে অতিথিরা অসহায় ও হতদরিদ্রদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার স্বরূপ নগদ অর্থ সহায়তা তুলে দেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares