Main Menu

May, 2021

 

বিজয়নগরে প্রধানমন্ত্রীর ৪৫০ টাকা আনতে গিয়ে আঙ্গুল খোয়ালেন নারী

অসহায় ও দুস্থদের জন্য প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ৪৫০ টাকা আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে হাতের আঙ্গুল খুইয়েছেন রিনা বেগম নামের এক নারী৷ বৃহস্পতিবার দুপুরে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে। রিনা ওই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাসিন্দা। রিনার স্বজনরা জানান, স্বামী পরিত্যক্তা রিনা প্রধানমন্ত্রীর অর্থ সহায়তার ৪৫০ টাকা আনতে বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যান। টাকা নেওয়ার জন্য লাইনে দাঁড়ানোর পর রিনাকে পেছন দিক থেকে একজন ধাক্কা দিলে তিনি ইউনিয়ন পরিষদের দরজায় গিয়ে ধাক্কা খান। এ সময় রিনার ডান হাত দরজার ফাঁকে আটকে যায়। তখন দরজায় থাকা চৌকিদার মনেRead More


হেফাজত তাণ্ডবের ইন্ধনদাতা কেন্দ্রীয় নেতা গ্রেফতার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধীতা করে ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় চালানো তাণ্ডবের ঘটনায় হেফাজতে ইসলামের সদ্য বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির সহকারী প্রচার সম্পাদক মাওলানা গাজী ইয়াকুব ওসমানীকে (৪৪) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যা ৬টার দিকে ফেনী জেলা শহর থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের একটি বিশেষ দল তাকে গ্রেফতার করে। ইয়াকুব ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার শ্যামবাড়ির মৃত আবু ইউসুফের ছেলে। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্নস্থানে হেফাজতে ইসলামের চালানো তাণ্ডবের প্রতিটি ঘটনায় ইয়াকুব ওসমানীরRead More


হেফাজতের তান্ডবে জড়িত থাকার অভিযোগে সরাইলে খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবু তাহের গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ হেফাজতের তান্ডবে জড়িত থাকার অভিযোগে সরাইল উপজেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা আবু তাহেরকে (৬৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার উপজেলার অরূয়াইল পশ্চিমপাড়া তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে আগমনের প্রতিবাদে হেফাজতের হরতালের আগের দিন ২৭ মার্চ অরূয়াইলে ২-৩ হাজার লোকের অংশ গ্রহনে বিক্ষোভ মিছিল ও পথ সভা হয়েছে। সেখানকার ক্যাম্পের পুলিশ তাদের কর্মসূচিতে কোন বাঁধা দেয়নি। এমনকি ক্যাম্পের চত্বরের বাহিরেও আসেনি পুলিশ। এরপরও বিনা উস্কানিতে এক পর্যায়ে লাঠি সোটা হাতে বিক্ষোভ কারীরা অরূয়াইল পুলিশ ক্যাম্পে হামলা চালায়। ইট পাটকেলRead More


সরাইলে ২টি হত্যাসহ অর্ধডজন মামলার আসামী বকুল গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে দুটি হত্যা মামলাসহ অর্ধডজনেরও অধিক মামলার আসামী বকুলকে দাঙ্গা ফ্যাসাদে মদদ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার কাটানিসার গ্রামে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে সরাইল থানা পুলিশ। গত বৃহস্পতিবার পুলিশ এ্যাসল্ট মামলায় তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণে করেছে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ইউপি সদস্য মিজান মিয়ার প্রতিপক্ষের অন্যতম নেতা বকুল। আনোয়ারা হত্যা মামলার প্রথম আসামী সে। দীর্ঘদিন কারাভোগের পর গত ২৯ এপ্রিল জামিনে আসে। জামিনে আসার ১দিন পরই ১লা মে গভীর রাতে বকুলের নেতৃত্বে হত্যা মামলার বাদীRead More


নবীনগরের স্বপ্নের রাধিকা সড়কটির কাজ দ্রুত শেষ করার দাবী এলাকাবাসীর

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা বাসীর স্বপ্নের রাধিকা সড়কটি কাজ দ্রুত শেষ করা দাবী জানিয়েছেন এলাকাবাসী। জানা যায়, সড়ক ও জনপদ বিভাগের আওতাধিন নবীনগর-শিবপুর-রাধিকা সড়কটির সাতানব্বইয় কোটি একাশি লক্ষ টাকা ব্যয়ে কাজটি চলমান রয়েছে। কিন্তু দির্ঘদিন যাবত কনিকাড়া গ্রামের স্থানীয় এলাকাবাসীদের সাথে ভূমি অধিকগ্রহণ নিয়ে জটিলতা থাকায় কাজটির চলমান গতি থেমে রয়েছে। এ বিষয়ে জানতে স্বপ্নের রাধিকা সড়কে সরজমিনে গিয়ে দেখা যায়, বেশ কয়েকটি অসহায় পরিবার তাদের সহায় সম্বল বলতে শুধু এই থাকার জায়গাটিই।তাদের ঘরবাড়ি সহ সব জায়গা স্বপ্নের রাধিকা সড়কেই চাপা পরেছে। অভিযোগ রয়েছে অসহায় পরিবার গুলিরRead More


সরাইলে ভুল বিকাশ নাম্বারে যাওয়া টাকা ফেরত পেলেন সিলেটের জাবেদ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে ভুল বিকাশ নাম্বারে যাওয়া টাকা ফেরত পেলেন সিলেটের জাবেদ বুধবার ২টায় সিলেট জেলার মৌলভী বাজারে জাবেদ চৌধুরীর ভুল নাম্বারে যাওয়া ৫০ হাজার টাকা ফেরত পেয়ে খুশি । ডাঃ জিয়াউল হক লন্ডন থেকে বিকাশ নম্বরে টাকা পাঠাতে গিয়ে একটি নাম্বার ভুল হয়ে যায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের মোঃ ইমরান হোসেনের নম্বরে চলে যায়।মোঃ ইমরান হোসেনে বিকাশ অফিসে বিষয়টি জানান । তাদের সহযোগিতায় প্রকৃত মালিক জাবেদ চৌধুরীকে খুজে পায়। ইমরান হোসেন সাথে সাথে বিকাশ ওয়েবপেজ এ লগইন করে কাস্টমার ম্যানেজার এর সাথে সংযুক্ত হইয়াRead More


কসবায় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী পেল ১ হাজার অসহায় পরিবার

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়া কসবায় মহামারি করোনা ভাইরাস দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক খাদ্য সহায়তা স্বরুপ ১হাজার বিভিন্ন শ্রেণি পেশায় মানুষের মাঝে সরকারি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বুধবার দুপুরে কসবা টি আলী ডিগ্রী কলেজ মাঠে নানান শ্রেণীপেশার ১হাজার মানুষ এই সহায়তা পেতে উপস্থিত হলে সকলের হাতে হাতে এ সহায়তা পৌঁছে দেয়া হয়। এসময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ দৌলা খান এর সভাপতিত্বে ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন কসবা-আখাউড়ার সংসদ সদস্য আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সেরRead More


বিজয়নগরে ট্রাক ও সিএনজি অটো রিক্সার সংঘর্ষে নিহত ১,আহত ৩

বিজয়নগর সংবাদদাতা::  বিজয়নগরে ট্রাক ও সিএনজি অটো রিক্সার মুখোমুখী সংঘর্ষে অটোরিক্সার যাত্রী অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছে এবং ৩ জন আহত হয়েছে । আজ বুধবার দুপুর ২ টায় উপজেলার ঢাকা- সিলেট মহাসড়কের ইসলামপুর ব্রীজের পাশে এই দূর্ঘটনা ঘটে । পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা জানায় ,চান্দুরা গামী সিএনজি অটোরিক্সা ও সিলেট গামী ট্রাক ঢাকা মেট্রো ট ১৬Ñ৯৫৩৮ এর মুখোমুখী সংঘর্ষ হলে ঘটনাস্থলে এক যুবক নিহত হয় এবং ৩জন আহত হয় ।তবে এদের পরিচয় পাওয়া যায়নি এবং আহতদের উদ্ধার করে মাধবপুর স্বাস্হ্য কেন্দ্রে পাঠানো হয়েছে। এব্যাপারে ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জRead More


সরাইলে দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির অভিযোগে ইউপি সদস্য মিজান গ্রেপ্তার

মোহাম্মদ মাসুদ, সরাইল।। সরাইল থানার পুলিশ মিজানুর রহমান (৫০) নামের এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে। মিজানুর রহমান উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে সদস্য। এলাকায় দাঙ্গা ফ্যাসাদ সৃষ্টির অভিযোগে মঙ্গলবার ভোরে পুলিশ তাঁকে কাটানিশার গ্রাম থেকে গ্রেপ্তার করে। মঙ্গলবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগেও ওই গ্রাম থেকে দাঙ্গায় জড়িত থাকার অভিযোগে ৮-১০জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাচ বছর আগে ইউপি নির্বাচনে নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের কাটানিশার গ্রামের ইউপি সদস্য পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন মিজানুরRead More


সরাইলে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে নিহত ১

মোহাম্মদ মাসুদ, সরাইল ।। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সিএনজি ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও অপর একজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ মে) দুপুরে সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কাউছার মিয়া। তিনি উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের আজিজুল হকের পুত্র। দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন উপজেলার চুন্টা ইউনিয়ন যুবদল নেতা নজরুল ইসলাম। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, সরাইল-নাসিরনগর আঞ্চলিক সড়কের জিলুকদারপাড়া এলাকায় সিএনজি ও টাক্টরের মুখোমুখি সংঘর্ষ কাউছার মিয়া ও নজরুল ইসলাম নামে দুই জন গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধারRead More


This site is protected by wp-copyrightpro.com