March, 2021
আখাউড়ায় নাজু হত্যাকারীর গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নাজু মিয়ার হত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। শনিবার সকালে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শেখ মার্কেট এলাকায় মনিয়ন্দ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে নিহত নাজুর মা-বাবা, স্ত্রী, সন্তানসহ এলাকার শতাধিক লোকজন অংশ নেয়। মানববন্ধন শেষে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত নাজু মিয়ার পিতা আবুল হোসেন, মাতা আমেনা বেগম, স্ত্রী রাবেয়া বেগম ও তিন মেয়ে নিপা আক্তার, লিজা আক্তার, লিমা আক্তার ও ছেলে মানিক মিয়া। নিহত নাজুর পিতা আবুল হোসেন বলেন, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে গত বছরের ২২ জুলাইRead More
ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ায় ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার দুপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ ছাত্র মৈত্রী জেলা শাখার উদ্যোগে শনিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে বাংলাদেশ ছাত্রমৈত্রী জেলা কমিটির সভাপতি ফাহিম মুনতাসিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানিউর রহমান সানির পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড মোঃ নজরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রমৈত্রী কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা যুব মৈত্রীর সদস্য সচিব ফরহাদুল ইসলাম পারভেজ, জেলা ছাত্রমৈত্রীর সাবেক আহবায়ক মুহুয়ী শারদ, জেলা ছাত্রমৈত্রীর সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ জিহাদ,Read More
ওয়ার্ল্ডকনসার্ন বাংলাদেশের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়ায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশের “ব্রেকিং রিয়ারস ফর চিলড্রেন(বিবিসি-২) প্রজেক্ট” ব্রাহ্মণবাড়িয়া শাখার উদ্যোগে ভাদুঘর গ্রামের ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১০০জন শিশু, কিশোর-কিশোরী, শিক্ষক, ফেডারেশনের সদস্য, ও শিশু সুরক্ষা কমিটির সদস্যদের নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকি ও জাতীয় শিশু দিবস-২০২১ পালিত হয়েছে। গত ১৭ মার্চ ঋষিপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে প্রধান শিক্ষিক জেরিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলকমিটির সহ-সভাপতি মো: আবুল হাসান। অনুষ্ঠানের শুরুতে সভাপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকি ও জাতীয়শিশু দিবস-২০২১ অনুষ্ঠানেরশুভউদ্বোধন ঘোষনাকরেন। পরে (বি.বি.সি-২) প্রোগ্রাম অফিসার প্রবাল সাহার (অর্ক) পরিচালনায়Read More
সরাইলে বিদুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু
মোহাম্মদ মাসুদ, সরাইল। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা বেগম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে সদর উপজেলার নোয়াহাটি গ্রামে এই ঘটনা ঘটে। ফাতেমা বেগম নোয়াহাটি গ্রামের তারু মিয়ার মেয়ে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শুক্রবার সকালে শিশু ফাতেমা হাত-পা ধোয়ার জন্য বাড়ির পাশের একটি ডোবায় যায়। এসময় ডোবায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক তারে অসাবধানতাবশত জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ ময়নাতদন্ত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে সরাইল থানার পরিদর্শক(তদন্ত) কবির হোসেন বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তেরRead More
সরাইলে সড়ক দুঘটনায় নিহত এক
মোহাম্মদ মাসুদ, সরাইল । উপজেলায় বৈষামুড়া নামকস্থানে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি সিএনজি অটোরিকশা বিজয়নগরের চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। রামপুরার ব্রিজ পাড় হয়ে বৈষামুড়া এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খাঁটিহাতা হাইওয়ে থানারRead More
আখাউড়ায় স্বামীর ছোড়া এসিডে ঝলসে গেল স্ত্রী ও শাশুড়ি
আখাউড়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী-শাশুড়িকে এসিডে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে। শুক্রবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে এই ঘটনা ঘটে। আহত মা ও মেয়েকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামের কালিপদ পালের স্ত্রী পুতুল রাণী পাল (৫০) ও তার মেয়ে চন্দনা পাল (৩০)। হাসপাতালে নিয়ে আসা আহত পুতুল রানী পালের বড়মেয়ের স্বামী অজিত পাল জানান, পুতুল পাল আমার শাশুড়ি ও চন্দনা পাল আমার শ্যালিকা হন। গতRead More
আশুগঞ্জের নাওঘাটে ‘প্রিয় নাওঘাট’ অনলাইন গ্রুপের উদ্যোগে সেরা ফটোগ্রাফারদের পুরস্কার ও সম্মাননা প্রদান
আশুগঞ্জ প্রতিনিধি॥আশুগঞ্জের সদর ইউনিয়নের নাওঘাট গ্রামকে বলা হয়ে থাকে শিক্ষা ও সাহিত্যের উর্বর ভূমি। যে গ্রামে জন্ম গ্রহন করেছেন বাংলা সাহিত্যের অন্যতম দিকপাল কবি মাহফুজউল্লাহ, ব্যারিস্টার মোজাম্মেল হক ভূঁইয়া, কাজী আব্দুল বায়েস সহ অগণিত গুণী মানুষেরা। তাদের আদর্শে অনুপ্রাণিত প্রযুক্তি নির্ভর নতুন প্রজন্মের সাহিত্য চর্চা,প্রতিভার অন্বেষণ ও বিভিন্ন সামাজিক কার্যক্রম নিয়ে কাজ শুরু করে প্রিয় নাওঘাট অনলাইন গ্রুপ। যার ধারাবাহিকতায় স্বাধীনতার সুবর্ণ জন্মজয়ন্তীকে সামনে রেখে গ্রুপের মাধ্যমে আয়োজন করা হয় একটি ফটোগ্রাফি প্রতিযোগিতার। গত ১৫ জানুয়ারি শুরু হওয়া প্রতিযোগিতাটি শেষ হয় ৩১ শে জানুয়ারি। অংশগ্রহণকারীদের শত শত ফটো ক্লিকের মধ্যRead More
সরাইলে সবুজ প্রকল্পের সেচের পানির দাবীতে কৃষকের মানববন্ধন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল আশুগঞ্জের সবুজ প্রকল্পের সেচের পানি ও সেচ ক্যানেল নির্মাণের দাবীতে মানববন্ধন দিশেহারা হয়ে পড়েছে কয়েক হাজার কৃষক। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেইন উন্নীত করার কাজে সড়ক সংলগ্ন খালের আট মিটার প্রস্থ সেচ ক্যানেল ও চার লেইন সড়ক একই সংগে নির্মানের দাবীতে আজ বৃহস্পতিবার দুপুরে সরাইল বিশ্ব রোড় মোড়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষক সমিতি মানববন্ধন করেছে। ঢাকা-সিলেট মহাসড়ক চারলেইন উন্নীত করার কাজে সড়ক সংলগ্ন খালের উপর সরাইল-আশুগঞ্জের সবুজ প্রকল্পের সেচের পানি বিভিন্ন জায়গায় বালু দিয়ে ভরাট করে রাখায় পানি চলাচল বন্ধ হয়ে যাওয়ায় সেচের পানি পাচ্ছে না কৃষকরা।Read More
বিজয়নগরে শীর্ষ সন্ত্রাসী ফয়সাল সহ ৫জন আটক
বিজয়নগর সংবাদদাতা :: বিজয়নগর থানা পুলিশ ১৭ মামলার পলাতক আসামী শীর্ষ সন্ত্রাসী মোস্তাক আহমেদ ফয়সাল(৩৫) কে আটক করেছে । সে উপজেলার পাইকপাড়া গ্রামের হোসেন আহমেদের ছেলে । এসময় তার সহযোগী সাগর (২০) ,শাকিল( ২২) ,শামিম (১৯) ও তার আপন ছোট ভাই পলাশ (৩০) সহ ৫ জনকে আটক করা হয়েছে। এসময় ২টি চোরাই অটোরিক্সা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় ,আজ বৃহষ্পতিবার সকালে গোপন সংবাদের ভিক্তিতে এস আই মো জুয়েল সঙ্গিয় ফোর্স নিয়ে আভিযান চালিয়ে একাধিক নাশকতা ,মাদক চোুরাচালান ও বিস্ফোরক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী ফয়সালকে সঙ্গিসহ আটক করে থানায় সোপার্দ করেRead More
নবীনগরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালিত
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ভোর ৬ টা ০১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনের নবনির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পনের মধ্য দিয়ে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালের শুরুতে স্থানীয় সাংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগ। এছাড়াও উপজেলা প্রশাসন, নবীনগর পৌরসভা, থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নবীনগর সরকারি কলেজ, নবীনগর মহিলা কলেজ, নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয়, নবীনগর ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, নবীনগর প্রেসক্লাব সহ উপজেলার বিভিন্ন সামাজিকRead More



















