Main Menu

March, 2021

 

সরাইলে স্বাধীনতা সূবর্ণ জয়ন্তে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্বাধীনতা সূবর্ণ জয়ন্তি উপলক্ষে গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। আজ(২৫) র্মাচ দুপুরে উপজেলার কালিকচ্ছ শহিদ মিনানে এই আয়োজন করে মানবিক সরাইল নামে একটি সংগঠন। সংগঠনের সহ-সভাপতি কানিজ ফাতেমা স্মৃতির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা। এতে বিশেষ অতিথি ছিলেন লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা সাবেক পুলিশ সুপার মালিক খসরু,বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ডক্টর শাজাহান ঠাকুর, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল প্রেসক্লাবের সভাপতি আয়ুব খানসহ গুণীজনরা। অনুষ্ঠানে লেখক, সাহিত্যিক, গবেষক, মুক্তিযুদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা প্রধান করা হয়।


সরাইল হাইওয়ে পুলিশের মাস্ক বিতরণ ও প্রচারণা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া ঢাকা-সিলেট সহাসড়কের সরাইল হাইওয়ে থানা পুলিশের উদ্যোগে সচেতনতামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেল ৪টায় হাইওয়ে সড়কের বিভিন্ন পয়েন্টে সচেতনতামূলক প্রচারণা ও সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিরেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যন মো. রফিক উদ্দিন ঠাকুর ও ভাইষ চেয়ারম্যন মো. হানিফ। এ সময় যেসব পথচারী, যাত্রী, চালক মাস্ক পরেননি তাদেরকে মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রাখাসহ সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেয় হাইওয়ে থানা পুলিশের প্রচারণা টিম। একইRead More


বিজয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ১৯ জনকে জরিমানা প্রদান

মো,জিয়াদুল হক বাবু , বিজয়নগর উপজেলার বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে মাস্ক পরিধান  না করায় ১৯ জনকে সাজা প্রদান করা হয়েছে।আজ বুধবার  সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো,মাহবুবুর রহমান মির্জাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে   সরকারী আইন  ভঙ্গ করে করোনার ২য় ধাপে  স্বাস্হ্যবিধি মেনে মাস্ক পরিধান না করায় সংক্রামক রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এ ১৯  জনকে /- ১৯ টি মামলা দিয়ে ১৯০০ টাকা জরিমানা আদায় করা হয়এবং মানুষের মাঝে বিনা মূল্যে মাস্ক বিতরন করা হয় ।এব্যপারে মো, মাহবুবুর রহমান বলেন, সরকারী নির্দেশনা না মানায় ১৯   জনকেRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়র কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত দুই দুই বারের সফল পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বিশিষ্ট নারী নেত্রী মিসেস নায়ার কবির ও তার পৌর পরিষদসহ ৬ পৌর মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর সাড়ে ১২ টায় চট্রগ্রাম সার্কিট হাউস মিলনায়তনে এ শপথ বাক্য পাঠ করান চট্রগ্রাম বিভাগীয় কমিশনার এ বি এম আজাদ (এনডিসি)। শপথ বাক্য পাঠ অনুষ্ঠানের সঞ্চালনা করেন চট্রগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক দেলোয়ার হোসেন। সংরক্ষিত আসনের কাউন্সিলর বেগম হোসনে আরা, শাহানা বেগম, মিনারা বেগম, নিলুফা ইয়াসমিন ও সাধারন আসনের কাউন্সিলর মোঃRead More


ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ভাই হত্যা মামলার আসামী ডাকাত আশরাফুল সহ দুইজন গ্রেফতার

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুই ভাই রহিজ ও ফয়েজ হত্যা মামলার আসামী ডাকাত আশরাফুল ও ইমুন চৌধুরীসহ দুইজনকে গ্রেফতার করেছে কসবা থানা পুলিশ। উল্লেখ যে, উপজেলার মূলগ্রাম ইউপির নিমবাড়ি গ্রামের মরহুম লাবু মিয়ার পুত্র রহিজ মিয়াকে গত ১০ এপ্রিল ২০১৭ সালে এবং ফয়েজ মিয়াকে ১৩ মার্চ ২০২১ইং একই গ্রামের প্রতিপক্ষ জাকির হোসেন,সাক্কু মিয়া গংরা হত্যা করেন। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গোপন সংবাদের ভিওিতে হত্যা মামলার আসামী ইমুন চৌধুরী পিতা মৃত- মাজু চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া ও অপর আসামী আওয়াল মিয়ার পুত্র ডাকাত আশরাফুলকে ঢাকা থেকে গতকাল গভীর রাতে পৃথক পৃথক ভাবে গ্রেফতারRead More


সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল । ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও ঢাকা মহানগর দক্ষিণ (বিএনপি) এর সভাপতি হাবিব উন নবী খাঁন সোহেলসহ বিএনপির সকল পর্যায়ের নেতা ও কর্মীবৃন্দের আশুরোগ মুক্তি কামনায় আজ সোমবার(২২মার্চ) বাদ আছর উপজেলার কালিকচ্ছ লস্কর বাড়ি প্রাঙ্গনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সরাইল উপজেলা বিএনপির আহবায়ক মোঃ আনিছুল ইসলাম ঠাকুর এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্য রাখেন বিএনপিরRead More


রিয়াদের হারা এলাকায় বাংলাদেশি দু’গ্রুপের সংঘর্ষে নিহত ১

সৌদি আরবে বাংলাদেশি দুই গ্রুপের সংঘর্ষে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে। শনিবার (২০ মার্চ) রাতে দেশটির রাজধানী রিয়াদের হারা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাংলাদেশি দুই গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়। পরে রামদা, ছুরি জাতীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে কয়েক শত বাংলাদেশি। এদিকে এখন পর্যন্ত নিহত প্রবাসীর পরিচয় প্রকাশ করেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন, ‘সৌদি আরবে বসবাসরত এবং কর্মরত অন্যান্য প্রবাসীরা, ভারতীয়, পাকিস্তানি, নেপালি, ইত্যাদি দেশের নাগরিকরা কখনোই নিজেরা কোনো গ্রুপ বা সংঘ গড়ে তোলে না।’Read More


কসবায় পুলিশের উদ্যোগে ১ হাজার মাস্ক বিতরণ

কসবা প্রতিনিধি::করোনা মহামারি থেকে মানুষকে সচেতন করতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পুলিশের ব্যক্তিগত উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়। আজ দুপুরে কসবা পুরাতন বাজার সহ বিভিন্ন স্থানে বাংলাদেশ পুলিশ ব্যক্তিগত উদ্যোগে প্রায় ১ হাজার মাস্ক পথচারীদের মাঝে মাস্ক বিতরণ করেন। কসবা-আখাউড়ার সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার নাহিদ হাসান,কসবা থানা অফিসার ইনচার্জ মো: আলমগীর ভ’ইয়া,কসবা থানা পরিদর্শক জাকির হোসাইন ও পুলিশ পরিবারের সদস্য কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী মাস্ক বিতরণ কালে উপস্থিত ছিলেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো:আলমগীর ভূইয়া নিজ হাতে মাইক নিয়ে করোনায় সচেতন হতে মাঠে নেমেছেন। মহামারি করোনায় সচেতন হউন,মাস্কRead More


বিজয়নগরে ট্রাকের ধাক্কায় শিশু নিহত

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রাকের ধাক্কায় অনুরাধা বিশ্বাস বৈশাখী নামে ৭ বছরের এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বুধন্তী এলাকায় সড়ক পাড়াপাড়ের সময় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের লিটন চন্দ্র বিশ্বাসের মেয়ে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, দুপুরে শিশুটি সড়ক পাড়াপাড় করতে গেলে ঢাকা থেকে সিলেট গামী পন্যবাহী ট্রাকটি-(ঢাকা মেট্রো-ট ২০-৯৯৯১) তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহতাবস্থায় শিশুটিকে হাসপাতলে নেয়ার পথে সে মারা যায়। এ ঘটনায় ট্রাক ও চালককে আটক করা হয়েছে। আটক বিপ্লব খন্দকার (২৮) ঝিনাইদহ জেলার খন্দকার নজরুল ইসলামের ছেলে।


ব্রাহ্মণবাড়িয়ায় কাল ভৈরব মন্দিরে চার দিনব্যাপী বার্ষিক যজ্ঞ মহোৎসব শুরু

ব্রাহ্মণবাড়িয়ায় তিনশত বছরের প্রাচীন মন্দির শ্রীশ্রী কাল ভৈরব মন্দিরে চার দিনব্যাপী সপ্তশতী বার্ষিক মহাযজ্ঞ মহোৎসব শুরু হয়েছে। শনিবার সকাল ১০টায় বৈদিক পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চারদিন ব্যাপী মহাযজ্ঞ মহোৎসব উদ্বোধন করেন মন্দির পরিচালনা কমিটির সভাপতি পলাশ ভট্টাচার্য। দুপুর ১২টায় জীব জগতের কল্যান কামনায় সপ্তশতী মহাযজ্ঞ শুরু হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পূজারী, দর্শনার্থী ও ভক্তরা অংশ গ্রহন করেন। চারদিনব্যাপী যজ্ঞ উৎসবকে কেন্দ্র করে কাল ভৈরব মন্দিরের আশেপাশে বসে লোকজ মেলা। মেলায় নাগরদোলাসহ খেলনা সামগ্রী, মাটির তৈজসপত্র সহ হরেক রকমের পণ্যের পসরা সাজিয়ে বসে দোকানিরা। অনুষ্ঠানের আয়োজকরা জানান, প্রায় তিনশতRead More


This site is protected by wp-copyrightpro.com