March, 2021
ব্রাহ্মণবাড়িয়ায় বিজিবি মোতায়েন
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসাছাত্রদের বিক্ষোভের পর এখন থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শুক্রবার (২৬ মার্চ) সন্ধ্যায় শহরে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর আগে বিকেল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন বিক্ষুব্ধ মাদরাসাছাত্ররা। তারা ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এরপর শহরের কাউতলি এলাকায় পুলিশ সুপারের কার্যালয়ে গিয়েও হামলা চালান বিক্ষোভকারীরা। এ সময় পুলিশ শর্টগানের গুলি ছোড়ে। এ ঘটনায় আশিক (২০) নামে এক যুবক আহত হন। পরে তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেলRead More
ঢাকা-চট্টগ্রামে ট্রেন সচল, কোন ট্রেনই থামবেনা ব্রাহ্মণবাড়িয়ায়
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদ এবং চট্টগ্রামে মাদরাসার ছাত্রদের ওপর হামলার খবরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অগ্নিসংযোগের ঘটনায় ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে সাড়ে ৭ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে আপাতত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে কোনো ট্রেন যাত্রাবিরতি করবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। রেলওয়ের আখাউড়া নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাইন এখন ঠিক আছে। ট্রেন চলাচল শুরু হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের প্রয়োজনীয় সরঞ্জাম ভাঙচুর ওRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন স্থানে ব্যাপক ভাংচুর, অগ্নিসংযোগ, নিহত ১- আহত ১০
ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকায় সফরকে কেন্দ্র্র করে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক তান্ডব চালিয়েছে মাদ্রাসা ছাত্ররা। শুক্রবার দুপুর আড়াইটায় শহরের প্রধান সড়ক টিএ রোডে মাদ্রাসার ছাত্ররা ব্যাপক বিক্ষোভ শুরু করে। এসময় তারা প্রধান সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। মুহুর্তের মধ্যে শহরের সমস্ত দোকান পাট বন্ধ হয়ে পড়ে। বিক্ষুব্ধরা সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ারে আগুন লাগিয়ে বিক্ষোভ করতে থাকে। পরে বিক্ষুব্ধরা বিক্ষোভ মিছিল নিয়ে রেল স্টেশনে গিয়ে আগুন ধরিয়ে দেয়। রেল স্টেশনের সিগন্যাল, মাস্টার রুম, কন্ট্রোল রুম অন্যান্যদের কর্মকর্তাদের কক্ষ ব্যাপক ভাংচুর করে। সমস্ত মালামাল একত্রিত করে আগুন ধরিয়ে দেয়। রেল লাইনেরRead More
সরাইলে শহীদ মিনারে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, পুলিশ সহ আহত ২০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় শহীদ মিনারে ফুল দেওয়ার সময় বিএনপির দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। শুক্রবার সকালে মহান স্বাধীনতা দিবসে সংর্ঘর্ষের ঘটনায় পুলিশ সহ উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ ছয়জনকে আটক করেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবসে শুক্রবার সকালে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেওয়ার এক পর্যায়ে উপজেলা বিএনপির আহবায়ক আনিসুল ইসলাম ঠাকুর ও সদস্য সচিব এডভোকেট নুরুজ্জামান লস্কর তপুর গ্রুপ ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের গ্রুপের লোকদের মাঝে এ ধাওয়া-পাল্টাRead More
নাসিরনগরে সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক::সুনামগঞ্জের শাল্লা উপজেলার নওয়াগাঁও গ্রামে মুজিব জন্মশতবার্ষিকীর দিনে গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগ, নারী নির্যাতন এবং মন্দিরে নগ্ন হামলা ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ পূজা উৎযাপন পরিষদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেওয়া জনতারা জানান, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা-নিপীড়ন ও লুণ্ঠনকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। নাসিরনগর ও সুনামগঞ্জের শাল্লার ঘটনার সাথে যারা জড়িত তাদের অনতিলম্বে গ্রেপ্তার করতে হবে। এছাড়াও সংখ্যালঘু সুরক্ষা আইন বাস্তবায়ন করতেRead More
নাসিরনগরে ৫০বোতল ফেন্সিডিলসহ যুবক আটক
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ৫০ বোতল ফেনসিডিলসহ আব্দুল হাকিম (১৯) নামে যুবককে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। ওই যুবক উপজেলার গোকর্ণ ইউনিয়নের জেঠাগ্রামের আব্দুস সালামের ছেলে। ঘটনার সত্যতা স্বীকার করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। বৃহস্পতিবার সন্ধায় গোপন সংবাদের ভিত্তিতে ওসি এটিএম আরিচুলে নেতৃত্বে এসআই ইব্রাহিম ও এএসআই খোকনসহ একটি দল অভিযান চালিয়ে ৫০ বোতল ফেনসিডিলসহ ওই যুবককে আটক করে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে গোকর্ণ ইউনিয়নে হাকিম ও তার সঙ্গীরা বিভিন্ন ধরণের মাদকের ব্যবসা করে আসছিলো। কিন্তু পুলিশের কাছে পর্যাপ্ত তথ্য প্রমাণেরRead More
নবীনগরে জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে নগদ অর্থ, ছাগল ও সেলাই মেশিন বিতরণ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের উদ্যোগে মানবিক কর্মসূচি হিসেবে নগদ অর্থ, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার জিনদপুর ইউনিয়ন স্কুল এ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই নগদ অর্থ, ছাগল ও সেলাই মেশিন বিতরণ করা হয়। জিনদপুর ইউনিয়নের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের সমন্বয়ে গঠিত জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদ এই আয়োজন করেন। জিনদপুর ইউনিয়ন প্রবাসী মানবকল্যাণ ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা বাহরাইন প্রবাসী আনোয়ার মোল্লার সভাপতিত্বে সোহেল তানভীরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ একরামুল ছিদ্দিক।Read More
বিজয়নগরে অবৈধ ড্রেজার ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযানে ৪টি ড্রেজার জব্দ, একলক্ষ টাকা জরিমানা
বিজয়নগর ব্রাক্ষনবাড়িয়া সংবাদ দাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারা ৪ লংঘন করে অবৈধভাবে বালু উত্তোলন করায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারি কমিশনার (ভুমি)র পৃথক অভিযান পরিচালনা করে ৪টি ড্রেজার জব্দ করেছে এবং ২ জনকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা চেংঙ্গা পাড়া গ্রামে ১ টি ড্রেজার মেশিন ও বুল্লা গ্রামে ২ টি ড্রেজার মেশিন জব্দ করে বিকল করে দেয়া হয়। এ সময় ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করার দায়ে বুল্লা গ্রামের মোঃ আব্দুস সালামেরRead More
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে ডাঃ মোঃ আবু সাঈদ
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল-২০২১ এর ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষা গত ২১ মার্চ ২০২১ইং তারিখ থেকে শুরু হয়েছে। এদিকে গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজের কেন্দ্র পরিদর্শন করেছেন ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া ইউনাইটেড নার্সিং কলেজের ডাঃ মোঃ আবু সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল নার্সিং ইন্সটিটিউটের প্রাক্তন সুপারিনডেন্ট শুক্লা রানী কুন্ডু, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ শফিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্র সচিব অধ্যক্ষ রওশন আরা বেগম, মাহবুবুর রহমান মেমোরিয়াল হসপিটাল এন্ড নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ ইবনে কায়েস। উল্লেখ্য, উক্ত পরীক্ষা স্বাস্থ্যবিধি অনুস্মরণRead More
ব্রাক্ষনবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মো,জিয়াদুল হক বাবু। ব্রাক্ষনবাড়িয়া পলিটেকনিক ইন্সটিটিউটে ২০টি সরকারি / বেসরকারি প্রতিস্টানের শিক্ষার্থীদের উপবৃত্তি কার্যক্রম পরিচালনার জন্য নির্মিত সফটওয়্যার প্রশিক্ষণ কর্মশালা অনুস্টিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকালে কলেজের হল রুমে কলেজের অধ্যক্ষ মো,আবুল কালাম আজাদের সভাপতিত্বে জেলার ২০ টি সরকারি /বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিস্টানের প্রধানগন ও একজন করে সহকারী শিক্ষক অংশ নেয়।



















