Main Menu

সরাইলে সড়ক দুঘটনায় নিহত এক

[Web-Dorado_Zoom]
মোহাম্মদ মাসুদ, সরাইল ।   উপজেলায় বৈষামুড়া নামকস্থানে কাভার্ডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। শুক্রবার (১৯ মার্চ) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের বৈষামুড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সালাউদ্দিন জেলার বিজয়নগর উপজেলার ফুলবাড়িয়া গ্রামের চাঁন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে একটি সিএনজি অটোরিকশা বিজয়নগরের চান্দুরা থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে আসছিল। রামপুরার ব্রিজ পাড় হয়ে বৈষামুড়া এলাকায় সিলেটগামী একটি কাভার্ড ভ্যানের সাথে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়। নিহতের মরদেহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী শাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেছে। ঘটনাস্থল থেকে কাভার্ড ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশা উদ্ধার করা হয়েছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares