Main Menu

December, 2020

 

কসবায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে একজন নিহত

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে সিরাজুল হক (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (৬ ডিসেম্বর) বিকেল চারটার দিকে কুমিল্লা- সিলেট মহাসড়কের উপজেলার সৈয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সিরাজুল হকের বাড়ি কসবা উপজেলায়। এ ঘটনায় বাসের আরো আটজন যাত্রী আহত হয়েছে। তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিকেলে কুমিল্লা ট্রান্সপোর্টের একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের এক যাত্রী নিহত ও আট যাত্রী আহত হন। খবরRead More


জাতির পিতার ভাস্কর্যের অসম্মান করা হলে সমুচিত জবাব দেওয়া হবে।__শাহানুর-ফেরদৌস

কুষ্টিয়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বিকেল ৩ টায় প্রতিবাদ মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ট্যাংকের পাড় জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে এখানে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি অ্যাডঃ শাহানূর ইসলাম এর সভাপতিত্বে ও জেলা আওয়ামী যুবলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এডঃ সিরাজুল ইসলাম ফেরদৌসের পরিচালনায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারিRead More


কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে আশুগঞ্জে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের শরিয়তনগর থেকে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের নেতৃত্বে দলীয় নেতা-কর্মীদের অংশগ্রহনে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-সিলেট মহাসড়কের গোলচত্বর এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক আবু নাছের আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য মনির শিকদার, আমিনুর রহমান চৌধুরী, আবু রিজভী, তোফায়েল আহমেদ রুবেল, চরচারতলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আয়ুব খান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর সরকার, বন্দর আওয়ামী লীগের সাধারণRead More


প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম থাকতে হবে:: মোকতাদির চৌধুরী এমপি

মো,জিয়াদুল হক বাবু: বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও (সদর- বিজয়নগর) আসনের সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন,প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম থাকতে হবে এবং শিক্ষা প্রতিস্টানে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিতে হবে , কারন জাতীয় দূর্যোগে স্কাউটস সদস্যরা গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। বিজয়নগরে গত ৩ বছর যাবত কমিটি না থাকার বিষয়টি বুঝে আসছে না এবং অল্প কিছো দিনের মধ্যে সবার সাথে আলোচনা করে নতুন কমিটির ব্যবস্থা করা হবে। তিনি আজ রবিবার দুপুরে বিজয়নগর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনেরRead More


৬ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী এডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী

আজ ৬ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী এডভোকেট সৈয়দ আকবর হোসেন বকুলের ৪৯তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালের এই দিনে তৎকালীন এন্ডারসন খালের (বর্তমান কুরুলিয়া খাল) পাশে ৩৯ জনকে হত্যা করা হয়েছিলো। ব্রাম্মনবাড়ীয়া জেলার সরাইল উপজেলার কৃতি সন্তান শহীদ বুদ্ধিজীবী সৈয়দ আকবর হোসেন (বকুল মিয়ার) সংক্ষিপ্ত জীবনী: পেশায় আইনজীবী ও সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন সৈয়দ আকবর হোসেন(বকুল মিয়া) ছাত্রজীবন থেকেই রাজনীতি করতেন। সৎ, সাহসী ও স্বাধীনচেতা ছিলেন। ১৯৫৫ সালে তিনি ব্রাহ্মণবাড়িয়া কলেজ ছাত্রসংসদ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। পরে বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন। সৈয়দRead More


কসবায় মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূল সভা

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা মহান বিজয় দিবস ২০২০ উদযাপনে প্রস্তুতিমূল সভা অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা নিবার্হী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে মহান বিজয় দিবস উদযাপনে আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি ছিলেন, কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো:মনির হোসেন। প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন; উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, বিনাউটি ইউপি চেয়ারম্যান এড.ইকবাল হোসেন,কসবা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শহিদল্লাহ, উপজেলা উপবৃওি কর্মকর্তা জাফর আহাম্মেদ,সাংবাদিক নেপাল চন্দ্র সাহা।Read More


গ্রীন নবীনগর সামাজিক সংগঠনের উদ্যোগে ” শীতার্তদের জন্য উষ্ণ ভালোবাসা ও বৃক্ষ রোপণ”

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ৪ ডিসেম্বর ২০২০ খ্রি: রোজ শুক্রবার গ্রীন নবীনগর সামাজিক সংঘঠনের উদ্যোগে নবীনগর পশ্চিম ইউনিয়নের নবীপুর মদীনাতুল হাফিজিয়া উলুম মাদ্রাসায় ৩০ জন শীতার্তদের মাঝে শীতবস্ত্র (চাদর /শাল) বিতরণ করা হয়। অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্রদের মধ্যে কুরআন তেলাওয়াত ও হামদ – নাত প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসানুর মেহফুজ ইজাজ।আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক রবিন সাইফ , মাদ্রাসার সভাপতি হাজী জাহের বেপারী, সহ সভাপতি নাজমুল মিয়া, মাওলানা মুকবুল হোসেন,সমাজ সেবক সৈয়দ হোসেন সহ মাদ্রাসার শিক্ষকমন্ডলী। সংগঠনের পক্ষ হতেRead More


নবীনগরে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে প্রাণনাশের হুমকি 

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উপজেলা যুবলীগের একটি মিছিল থেকে মৌলবাদীদের বিরুদ্ধে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে স্থানীয় হেফাজতে ইসলাম ও যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ফেসবুকে বাকযুদ্ধের পর এবার ক্ষমতাসীন দল আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের পাঁচ নেতাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ‘নবীনগর তৌহিদী জনতা’র নামে ওই পাঁচ নেতার মুঠোফোনে গতকাল এসএমএস পাঠিয়ে ওই হুমকি দেওয়া হয়। হুমকির পর পরই এ ঘটনার প্রতিকার চেয়ে যুবলীগের পক্ষে নবীনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। হুমকির ঘটনাটি ফেসবুকে ভাইরাল হওয়াসহ এটি এখন ‘টক অব দ্যা নবীনগর’ এ পরিণতRead More


সরাইল কুট্টাপাড়া এলাকা থেকে প্রাইভেটকার গরু সহ আটক ১

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ঢাকা-সিলেট মহাসড়কের কুট্টা পাড়া এলাকা থেকে প্রাইভেটকার গরুসহ একজনকে আটক করেছে হাইওয়ে থানা। আজ সকাল ১১টায় সদর উপজেলার নন্দনপুর বিসিক এলাকা থেকে গরু চুরি করে প্রাইভেটকারের ভিতরে শুকৌসলে নিয়ে পালিয়ে যাওয়ার পথে কুট্টাপাড়া এলাকায় আসলে গাড়ী যান্ত্রীক ত্রুটি দেখাদিলে স্থানীয় জনতা প্রাইভেট কারের ভিতরে গরু দেখতে পায়। জনতা সুচিৎকার দিলে গাড়ীর ভিতরে থাকা চার ব্যক্তির মধ্যে তিন জন পালিয়ে যায় । ফারুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ। তার আটক ফারুক মিয়ার বাড়ি হাবগঞ্জ জেলার লাখাই উপজেলার বামোই গ্রামে । সে বর্তমানেRead More


মহান বিজয় দিবস উপলক্ষ্যে

সরাইলে সূফী রুহুল আমিন ফাইনাল টি-টেন ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্টিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার চুন্টা এসি একাডেমীর মাঠে শুক্রবার বিকালে সূফী রুহুল আমিন ফাইনাল টি-টেন ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। ফাইনাল খেলায় অংশগ্রহণকারী দল বড়াইল একাদশ -বনাম করাত কান্দি একাদশ। এতে বড়াইল একাদশকে ২৫ রানে হারিয়ে করাত কান্দি একাদশ বিজয় হয়েছেন। ফাইনাল খেলায় ম্যান অব দা ম্যাচ ও ম্যান অব দা সিরিজ হয় মোঃ শাকিব। মোঃ শামছুল হকের সঞ্চালনায় চুন্টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সংরক্ষিত আসনের মহিলা এমপি উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ।Read More


This site is protected by wp-copyrightpro.com