December, 2020
ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস ও কিছু কথা 🔳 এইচ.এম. সিরাজ 🔳
‘মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি।’ আমি বিজয় দেখিনি বিজয়ের গল্প শুনেছি। আমি বশ্যতা মানিনি বিজয় ছিনিয়ে এনেছি। আমি আপোষ করিনি গৌরবে বাঁচতে শিখেছি। আমি বহু রক্ত খুইয়েছি বিজয়ের মাস পেয়েছি। গৌরবময় মুক্তিযুদ্ধ, বিজয়ের মুক্তিযুদ্ধ। বাঙালি চিরকালেরই বীর, তারই প্রমাণ একাত্তর, মহান মুক্তিযুদ্ধ; যার ফসল বিজয়ের মাস ডিসেম্বর। মুক্তিযুদ্ধে বিশেষ গুরুত্বপূর্ণ এলাকায় পরিণত হয় ব্রাহ্মণবাড়িয়া। এখান থেকে রেল-সড়ক-নৌপথে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ ছিলো সহজতর। সীমান্তের ওপার ভারতে প্রশিক্ষণান্তে মুক্তিবাহিনীর গেরিলারা এ জনপদ দিয়ে দেশাভ্যন্তরে প্রবেশ করার পরই যেতো অন্যত্র। প্রশিক্ষিত মুক্তিযোদ্ধাদের প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়া। এজন্যে এখানটাতেই পাকিস্তানীদের ছিলো শ্যানদৃষ্টি,Read More
কুষ্টিয়ায় জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ নবীনগরে বিক্ষোভ মিছিল
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র জঙ্গিগোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতার নির্মাণাধীন ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদ জানিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের কর্মসূচির আলোকে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় উপজেলা ছাত্রলীগনেতা আবুসাঈদের সভাপতিত্বে ও ছাত্রলীগনেতা নাছির উল্লাহ’র সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন নবীনগর কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী মনির খান সবুর, পৌর ছাত্রীগের সভাপতি পদপ্রার্থী সুমিত চক্রবর্তী, উপজেলা ছাত্রলীগ নেতা ওয়াসিম, আশিক,রনি চৌধুরী, মেহেদী হাসান,সোহান, সোহাগ,লিখন,টিপু, উজ্জল প্রমুখ। এসময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা স্বাধীনতার পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র জঙ্গিগোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতেরRead More
বিজয়নগরে রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের মিলন মেলা অনুষ্ঠিত
বিজয়নগর প্রতিনিধি:: প্রায় ৪ বছর পর স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা হলে আবেগ-উচ্ছ্বাস নিয়ন্ত্রণ করা কষ্টকর। সেটাই হয়েছে বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের এসএসসি-১৭ ব্যাচের শিক্ষার্থীদের পুনঃ মিলনমেলায়। স্কুলের বন্ধুদের সঙ্গে দেখা করতে এবং কিছু সময়ের জন্য পুরনো দিনগুলোতে হারিয়ে যেতে দেশের বিভিন্ন স্থান থেকে আজ সোমবার স্কুল এন্ড কলেজের হল রুমে আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে সবাই মিলনমেলায় একত্রিত হয়।শুরুতে প্রতিষ্ঠাতা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম, শিক্ষক ও যে সকল শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন তাদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন ও অসুস্থ শিক্ষক দের জন্য দোয়ার আয়োজনRead More
বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কসবা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ
কসবা প্রতিনিধি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের নির্মাণের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কসবা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ সোমবার সকাল থেকে প্রায় কয়েক হাজার সরকার দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহণে প্রতিবাদসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিবাদসহ বিক্ষোভ মিছিলটিকসবা সুপার মাকের্ট চত্বর থেকে বের হয়ে কদমতুলি থেকে কসবা মুক্তিযুদ্ধ ভাস্কর্যর সামনে দিয়ে উপজেলা সদরে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী বক্তব্য রাখেন। এই সময় কসবা উপজেলঅ আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল,কসবাRead More
হরষপুর রেল স্টেশনে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই
মো,জিয়াদুল হক বাবু।হরষপুর রেলস্টেশনে আগুন লেগে প্রায় ১৫ দোকান পুড়ে গেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর উপজেলার গুরুত্বপূর্ণ হরষপুর রেল স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।আজ সোমবার (৭ ডিসেম্বর) ভোর ৩ টার দিকে ঢাকা – সিলেট রেল পথের হরষপুর রেলওয়ে স্টেশনের এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাতের কারণ জানা যায় নি।জানা যায়, এ রেলওয়ে স্টেশনটি বিজয়নগর ও মাধবপুর এ দুই উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। রেলওয়ে স্টেশনের প্লাটফর্ম সংলগ্নে অগ্নিকাণ্ডে বিভিন্ন রকমারির প্রায় ১৫ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে বলে জানা গেছে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে আশাপাশের লোকজন ওRead More
জাতির পিতার ভাস্কর্য নিয়ে আস্ফালন করলে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে–মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মহান একাত্তরে যারা স্বাধীনতার বিরোধীতা করেছিল, মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিলো এমনকি তথাকথিত নিরপেক্ষতার নামে পাকিস্তানী বর্বর বাহিনীকে সমর্থন করেছিলো সেই পাকিস্তানী দালালগুলো এখনো বাংলাদেশে আছে। সেই পাকিস্তানী দালাল ও তাদের সন্তানেরাই বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতায় নেমেছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য আমাদের ইতিহাস ও ঐতিহ্যের প্রতিক,মুক্তিযুদ্ধের চেতনার প্রতীক। এই প্রতীকের বিরুদ্ধে যারা আস্ফালন করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। বঙ্গবন্ধু ও বাংলাদেশ বিষয়ে আমরা অনমনীয়। এ ব্যাপারে কাউকে ছাঁড় দেয়া হবে না। তিনি আরো বলেন, আপনাদের সহযোগিতা ছাড়াই আমরা স্বাধীনতা অর্জন করেছিRead More
চাকুরী স্থায়ীকরণের দাবীতে মিটার রিডারদের মানববন্ধন, মিছিল ও স্মারকলিপি প্রদান
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ উন্নয় বোর্ডে কর্মরত পিচ রেইট (মিটার রিডার) কর্মচারীদের চাকুরী স্থায়ী করণের দাবীতে মানববন্ধ, মৌন মিছিল ও স্মারকলিপি দেয়া হয়েছে। রবিবার দুপুরে পিচ রেইট কর্মচারী ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে জেলা প্রশাসক কার্যলয়ের সামনে এক মানবন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা শাখার সভাপতি শাহ আলম বক্সের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পিচ রেইট কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বাবর। বক্তব্য রাখেন, সংগঠনের ভৈরব শাখার সভাপতি প্রশান্ত দেবনাথ, কিশোরগঞ্জ শাখার সভাপতি মনির হোসেন, জেলা শাখার সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সুমন, সজীব সরকার, সহ-সভাপতি বায়েজিদ আহমেদ প্রমূখ। এ সময়Read More
বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ট্রলি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হেলাল মিয়া (২৮) ও সাকিবুল ইসলাম বসু (৩৩) নামে দুইজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। রোববার দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কো রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল ও বসুর বাড়ি জেলার সরাইল উপজেলার শাহজাদপুর গ্রামে। খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, একটি মাটিবোঝাই ট্রলি রামপুর এলাকার ভূইয়া ইটভাটার দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী হেলাল মারা যান। এ ঘটনায় মোটরসাইকেলের আরেক আরোহী বসুকে হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়।
প্রধানমন্ত্রী যাকে মনোনয়ন দেবেন তাঁর পক্ষেই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন মর্মে অঙ্গীকার
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে তৃণমূলের মতামতের ভিত্তিতে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন
তৃণমূলের ভোটে সবার শীর্ষে বর্তমান মেয়র নায়ার কবির আওয়ামী লীগের গঠনতান্ত্রিক নিয়ম-নীতি এবং তৃণমূলের মতামতের ভিত্তিতে পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের তৃণমূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গত ০৫ ডিসেম্বর, শনিবার সকাল থেকে দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পৌর আওয়ামী লীগের আয়োজনে এই তৃণমূলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে পৌর আওয়ামী লীগ নেতৃবৃন্দের মতামতের ভিত্তিতে গোপন ভোটের মাধ্যমে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের একটি প্যানেল নির্বাচিত করা হয়। বিশ্বস্ত সূত্রে জানা যায়, তৃণমূলের গোপন ভোটে অনেক ব্যবধানে শীর্ষে রয়েছেন জেলা আওয়ামী লীগেরRead More
নানা আয়োজনে আখাউড়া মুক্ত দিবস পালিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রোববার আখাউড়া মুক্ত দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে উপজেলা প্রশাসন ও আমরা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সদস্যরা স্থানীয় মুক্তিযোদ্ধারা সাথে নিয়ে উপজেলা স্মৃতি সৌধ এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করেন। সকাল সাড়ে ১০টায় জাতীয় সঙ্গীতের মাধ্যমে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানেরা স্থানীয় ডাকঘরের সামনে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধার সংসদ সন্তান কমান্ডের পতাকা উত্তোলন করেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম ভ্ইূয়া, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর এ আলম, উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অধ্যক্ষ মো: জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা কমান্ডেরRead More



















