Main Menu

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কসবা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের নির্মাণের ভাস্কর্য ভাঙ্গার প্রতিবাদে কসবা উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের উদ্যোগে প্রতিবাদ অবস্থান বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ সোমবার সকাল থেকে প্রায় কয়েক হাজার সরকার দলীয় নেতাকর্মীদের অংশ গ্রহণে প্রতিবাদসহ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদসহ বিক্ষোভ মিছিলটিকসবা সুপার মাকের্ট চত্বর থেকে বের হয়ে কদমতুলি থেকে কসবা মুক্তিযুদ্ধ ভাস্কর্যর সামনে দিয়ে উপজেলা সদরে প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।
কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এম জি হাক্কানী বক্তব্য রাখেন। এই সময় কসবা উপজেলঅ আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম,রুহুল আমীন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল,উপজেলঅ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,উপজেলঅ যুবলীগের সভাপতি এম এ আজিজ, উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন প্রমুখ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভার সভাপতি এমজি হাক্কানী আইনমন্ত্রী আনিসুল হক এমপির পক্ষ থেকে প্রধানমন্ত্রী ও স্ব-রাষ্ট্রমন্ত্রীর কাছে সকল ষড়যন্ত্রকারীদের বিচারসহ গ্রেফতার করে দৃটান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares