Main Menu

December, 2020

 

শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়াতেই শুরু হচ্ছে করোনার এন্টিজেন্ট পরীক্ষা

শীতে বাড়তে পারে করোনার প্রকোপ। করোনার দ্বিতীয় ধাপের প্রকোপ রোধে নানা উদ্যোগ নিচ্ছে সরকার। এর মধ্যে করোনা আক্রান্ত সনাক্তে দেশের ১০টি জেলায় এনিটজেন্ট টেস্টের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ। জ্বর, সর্দি, কাশি উপসর্গ থাকলে প্রাথমিক ভাবে এন্টিজেন্ট টেস্ট করতে হবে। ফলাফল পজিটিভ আসলে রোগীকে আইসোলেশন সেন্টারে নিয়ে চিকিৎসা চালানো হবে। উপসর্গ থাকার পরও ফলাফল নেগেটিভ আসলে আরটিপিসিআর পরীক্ষা করা হবে। শনিবার থেকে ব্রাহ্মণবাড়িয়ায় এ টেস্ট শুরু হবে। দেশের ১০টি জেলায় পাইলট প্রকল্পের আওতায় করোনা নির্নয়ে প্রাথমিক এ পরীক্ষা শুরু হচ্ছে। আরটিপিসিআর পরীক্ষাগার নেই এমন জেলার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালগুলোতে এ পাইলটRead More


আশুগঞ্জে প্রবাসীর জমি প্রভাবশালীদের দখলে, আদালতের নির্দেশ অমান্য, অসহায় জনপ্রতিনিধিরাও

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রভাবশালী একটি গোষ্ঠীর বিরুদ্ধে জোরপূর্বক প্রবাসীর জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশের সহায়তা না পেয়ে প্রবাসীর পরিবার আদালতের দারস্থ হয়। ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতের হাকিম মোঃ রুহুল আমিন ওই জমিতে ফৌজদারি কার্য বিধির ১৪৫ ধারা অনুযায়ী মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থিতিবস্থা বজায় রাখার জন্য নির্দেশ দেন। কিন্তু আদালতের নির্দেশনা অমান্য করে ওই জমিতে রাস্তা নির্মাণ ও গাছ লাগিয়ে দখল করছে প্রভাবশালী মহলটি। এমনকি ওই ওয়ার্ডের ইউপি সদস্য, সংরক্ষিত ইউপি সদস্যও প্রভাবশালী মহলটির কাছে অসহায়। মামলার আবেদন সূত্রে জানা গেছে, আশুগঞ্জের তারুয়া ইউনিয়েন তারুয়া গ্রামের ফজলুRead More


মাদ্রাসার ছাত্রদের বিক্ষোভ ও বিদ্রোহে লেলিয়ে দেয়াসহ নানা অভিযোগে মাওলানা আব্দুর রহিমকে জামিয়া থেকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জামিয়া ইউনুছিয়া মাদ্রসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিম কাসেমী মাদ্রাসার স্বার্থ পরিপন্থি কাজে লিপ্ত থাকায় এবং তার ব্যাপারে বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় তাকে জামিয়ার সকল পদ ও শিক্ষকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গত ১ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের (মজলিশে ইলমিয়া) সদস্যরা জরুরি বৈঠক করে এমন সিদ্ধান্ত নেয়। বৈঠকে উপস্থিত ছিলেন মজলিশে ইলমিয়ার সদস্য হলেন আল্লামা আশেক এলাহী, মাওলানা মুবারকুল্লাহ, আল্লামা সাজিদুর রহমান, আল্লামা সামছুল হক, আল্লামা আখতারুজ্জামন, আল্লামা মুফতি সামছুল হক। এছাড়াও মাওলানা আব্দুর রহিমের অব্যাহতির সিদ্ধান্তের সাথে এক মত পোষণ করেন জামিয়া ইউনুছিয়া মাদ্রসার ২৪ জনRead More


বাসুদেবে রাস্তার পাশে কুড়িয়ে পাওয়া সেই শিশুটি পেল শিক্ষক বাবা মা

অবশেষে মায়ের কোল পেয়েছে রাস্তায় পড়ে থাকা সেই ছোট্ট শিশুটি। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকেলে ৫ লাখ টাকার বন্ডে শিশুটিকে দত্তক নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার দুবলা গ্রামের নিঃসন্তান এক শিক্ষক দম্পতি। ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. মাসুদ পারভেজের নির্দেশে জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শওকত হোসেন ওই দম্পতির কাছে শিশুটিকে তুলে দেন। তবে প্রকৃত বাবা-মায়ের সন্ধান পাওয়া যায় তাহলে শিশুটিকে ফেরত দেয়ার শর্ত দেয়া হয়েছে ওই দম্পতিকে। এর আগে গত ২৯ নভেম্বর সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের দুবলা গ্রামের একটি সড়কের পাশ থেকে স্থানীয় কৃষক জহিরুল ইসলাম ও তার স্ত্রী পারভীনRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় আওয়ামীলীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন ২০ জন

পৌরসভার নির্বাচনের তফসিল এখনো ঘোষণা না হলেও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র পদে নির্বাচন করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছিলেন ২৫ জন নেতা। তবে তাদের মধ্যে ২০ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বাকি ৫জন মনোনয়ন ফরম জমা দেননি। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার জন্য দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান মেয়র মিসেস নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন, মোঃ হেলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন, জেলা আওয়ামী লীগের তথ্য ওRead More


ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস আশরাফুল রানার ইন্তেকাল।প্রতিমন্ত্রীর শোক

ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক জিএস, রামকানাই হাই একাডেমি উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ কমিটির সভাপতি, জেলা আওয়ামীলীগ নেতা আশরাফুল ইমাম রানা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানী ঢাকার শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। আশরাফুল ইমাম রানা কিডনি, ডায়াবেটিসসহ নানান রোগে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। শুক্রবার বাদ জুম্মা শহরের টেংকের পাড় ঈদগাহ ময়দানে তার নামাজে জানাযা শেষে শেরপুর কবর স্থানে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তার মৃত্যুরRead More


কসবার মেয়র প্রার্থী এমএ আজিজের বিশাল শোডাউন, দলীয় মনোনয়ন ফরম জমা

বিশাল শোডাউন করে মেয়র পদে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন পেতে আবেদনপত্র জমা দিয়েছেন কসবা উপজেলা যুবলীগের সভাপতি এমএ আজিজ। বৃহস্পতিবার দুপুরে জেলা শহরের ধীরেন্দ্র দত্ত ভাষা চত্বরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের কার্যালয়ে তিনি আবেদন ফরম জমা দেন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার ও কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রুহুল আমিন ভূইয়া বকুলসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে কসবা থেকে প্রায় ২৫০ টি মাইক্রোবাস, ৪০ টি নোহা, ২৫০ টি মোটরসাইকেল ও ১৯ টি বাসযোগে এমএ আজিজের কর্মী ও সমর্থকেরা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে আসেন।Read More


সরাইলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া (রিয়াসাদ বাড়ি) নামক স্থানে রিমা বেগম (২৫) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। রিমা বেগম বাড়িউড়া এলাকার আব্দুর রউফ মিয়ার মেয়ে। নিহত রিমা ৩ সন্তানের জননী। বৃহস্পতিবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের বাড়িউড়া বাজারের দক্ষিণ পাশে স্বামীর ঘর থেকে এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করে সরাইল থানা পুলিশ। নিহতের পরিবার সূত্রে জানা যায়, ৮ বছর পূর্বে একই এলাকার দিল্লুর আলীর ছেলে মোকলেস মিয়া (২৯) সাথে রিমার বিয়ে হয়। তাদের ঘরে ৩ টি ফুটফুটে ছেলে সন্তান রয়েছে। নিহতের ভাই হানিফ মিয়াRead More


নবীনগরে অজ্ঞাতনামা  মহিলার লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের দাশকান্দি গ্রামের মেঘনা নদীতে অজ্ঞাতনাম এক মহিলার ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহসপতিবার(০৩/১২)পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে । বোরখা পরিহিতা এই মহিলার আনুমানিক বয়স ৪৫। লাশের গায়ে কোন আঘাতে চিহৃ নেই। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ বৃহস্পতিবার সকালে উপজেলার দাসকান্দি গ্রামের মেঘনার পারে লাশটি দেখে এলাকাবাসি পুলিশকে খবর দেয়। লাশটি একদম তরতাজা গায়ে কোন ধরনের আঘাতের দাগ নেই। ধারনা করা হচ্ছে, হয়ত এটি নৌ-দুর্ঘটনা নতুবা শ্বাসরোদ্ধ করেRead More


জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে দেশের উন্নয়নের গতি আরও ত্বরান্বিত করতে হবে – স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এমদাদ উল্লাহ মিয়ান

জেলা প্রশাসনের আয়োজনে বুধবার বিকাল ৩টায় সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক এমদাদ উল্লাহ মিয়ান। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তঅ মোঃ আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, বিজয়নগর উপজেলা চেয়ারম্যান নাছিমা লুৎফুরসহ বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, ইউএনও বিভিন্নRead More


This site is protected by wp-copyrightpro.com