Main Menu

October, 2020

 

নাসিরনগরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগরে এক মানসিক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে হান্দু মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দুপুর ১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক। ধর্ষক হান্দু মিয়া উপজেলার সদর ইউনিয়নের কুলিকুন্ডা গ্রামের দক্ষিণ পাড়ার আরজু মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, কিশোরীর মা বড় মেয়ের স্বামীর বাড়ি ময়মনসিংহ গিয়েছিল বেড়াতে। রাতে বাড়িতে একাই ছিলো ওই কিশোরী। ঘটনার দিন বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে প্রকৃতির ডাকে সাড়াRead More


নবীনগরে এক ব্যবসায়ীকে কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা

মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটঁনাটি ঘটেছে বুধবার গভীররাতে নূরজাহানপুর পশ্চিমপাড়া নিহতের পুকুরের পাশে। বৃহস্পতিবার (১৫/১০) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন পুলিশ । এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের দুবার্জ মিয়ার ছেলে ইরাক প্রবাসী হানিফ মিয়া দেশে আসার পর করোনার কারনে বিদেশ যেতে না পেরে গ্রামে নিজ ও লিজকৃত পুকুরে মাছ চাষ শুরু করে। বুধবার রাতে পুকুরগুলো দেখার জন্য ঘর থেকে বের হয়। রাত্র বেশিRead More


নবীনগরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার লক্ষ টাকা জরিমানা

মিঠু সূত্রধর পলাশ,  নবীনগর প্রতিনিধি:   ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের পার্শ্ববর্তী মেঘনা নদীতে অবৈধভাবে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় নরসিংদী জেলার রায়পুরা উপজেলার জনৈক মোঃ খোরশেদ মিয়া গং কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ মোতাবেক ৪ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অবৈধ ড্রেজার মেশিন জব্দ করে স্থানীয় নবীনগর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পুলিশের জিম্মায় রাখা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা জেলা প্রশাসকের নির্দেশে ও নবীনগর উপজেলা নির্বাহী অফিসার একরামুল ছিদ্দিকে’র তত্ত্বাবধানে বৃহস্পতিবার (১৫/১০) দুপুরে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হাসান।Read More


বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন

দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেছেন, দৃষ্টিহীন মানুষের নিরাপত্তার প্রতীক হচ্ছে সাদাছড়ি। দৃষ্টিপ্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা, সামাজিক মর্যাদা এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৯৭৪ সালে জাতিসংঘের সাধারণ পরিষদে ১৫ অক্টোবরকে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়। সাদাছড়ি বহনকারী দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিকে নিরাপদে পথ চলতে সাহায্য করার উদ্দেশ্যে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এ দিবসের মূল লক্ষ্য। ১৯৭৯ খ্রিস্টাব্দে কলম্বোতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ব্লাইন্ড ইউনিয়নের কংগ্রেসের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী ১৯৯৬ খ্রিস্টাব্দ থেকে দিবসটি পালিত হয়ে আসছে। আমরা যারা চোখে দেখি আমাদের কর্তব্য হচ্ছে সাদাছড়ি ব্যবহারকারীদের সহযোগিতা করা, তাদের নিরাপত্তা দেয়া। সর্বক্ষেত্রে অগ্রাধিকারRead More


সরাইলে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ বৃহস্পতিবার ১১ টায় “উন্নত স্যানিটেশন,নিশ্চিত করি,করোনা ভাইরাজ মুক্ত জীবন গড়ি ” এই প্রতিবাদ্যকে সামনে রেখে সরাইল উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় স্যানিটেশন অক্টোবর মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসে এক আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। সরাইল উপজেলা প্রশাসন এর আয়োজনে জনস্বাস্হ্য প্রকৌশল অধিদপ্তরের আইডিয়া ওয়াটার প্রকল্প এর সহযোগিতায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে আলোচনা সভায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর উপ- সহকারী প্রকৌশলী মোঃ মকবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি হিসাবে ছিলেনRead More


নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:: উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি- স্লোগানে সারা দেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। প্রদর্শনী শেষে উপজেলা অফিসার্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে অফিসার্স ক্লাব প্রাঙ্গনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ বছর বিশ্ব হাস ধোয়া দিবসের মূল প্রতিপাদ্য ‘ উন্নত স্যানিটেশন নিশ্চিত করি, করোনাভাইরাস মুক্ত জীবন গড়ি’। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। এ ছাড়াও উপস্থিতRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতিসহ হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ডাকাতিসহ হত্যা মামলায় চারজনকে যাবজ্জীবন কারাদন্ড ও প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করেছেন জেলা ও দায়রা জজ আদালত। বুধবার বিকেলে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন, জেলার কসবা উপজেলার জগন্নাথপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল আলিমের ছেলে আল আমিন, নুনু মিয়ার ছেলে জান্নাত, হোসেন পাঠানের ছেলে সোহেল পাঠান ও কসবার ব্রাহ্মণমোড়া গ্রামের আবুল কাশেমের ছেলে মো. ইব্রাহীম। তাদের মধ্যে জান্নাত ও সোহেল পলাতক রয়েছে। আদালত সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর দিনগত রাত তিনটার দিকে কসবা উপজেলার জগন্নাথপুর গ্রামের শাহ আলমের ঘরের সিদRead More


কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহি অফিসার মাকসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা সিদ্দিকী ,সহকারী কমিশনার ভূমি হাসিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ। এই সময় কহবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস  চক্রবর্তী ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালীRead More


নবীনগরে শ্বশুরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ:: ২ জন আটক

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এক শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনায় ধর্ষক’ শ্বশুর ও তার এক সহযোগী ধর্ষক কে গ্রেপ্তার করেছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড়াইল গ্রামে শ্বশুর কালা মিয়া (৫৬) তার বন্ধু পার্শ্ববর্তী থোল্লা গ্রামের আবু সাঈদ (৫৫) গত এক মাস যাবৎ প্রায়ই তার পুত্রবধূকে (২০) কে ঘরে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে আসছে। পরে গতকাল সোমবার রাতে এ ঘটনা জানাজানি হলে, পুলিশ ধর্ষক শ্বশুর কালা মিয়াকে বাড়াইল গ্রাম থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। স্থানীয় সূত্রে জানা যায়,Read More


নাসিরনগরে দুর্যোগ প্রস্তুতিমূলক মহড়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::উপজেলা প্রশাসন চত্তরে সাজানো-গোছানো কাল্পনিক একটি অফিস। প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়-ক্ষতি সম্পর্কে কোন ধারণা না থাকায় হঠাৎ অগ্নিকান্ড ও ভূমিকম্পে ব্যাপক ক্ষতির শিকার হয় অফিস পাড়াটি। অফিস চলাকালীন সময়ে ফায়ার সার্ভিসের একটি দল ও সরকারী কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে পথ নাটকের মাধ্যমে গণসচেতনতামূল একটি প্রস্তুতিমূলক মহড়ার মাধ্যমে দুর্যোগ থেকে রক্ষা পেতে এ মহড়া অনুষ্ঠিত হয়। “দুর্যোগ ঝুঁকি হ্রাসের সুশাসন, নিশ্চিত করবে টিকসই উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার সকাল ১১টার দিকে আর্ন্তজাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২০ উপলক্ষে উপজেলা প্রশাসন চত্ত্বরে প্রস্তুতিমূলক এ মহড়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফিRead More


This site is protected by wp-copyrightpro.com