Main Menu

নবীনগরে এক ব্যবসায়ীকে কুপিয়ে  হত্যা করেছে দুর্বৃত্তরা

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটঁনাটি ঘটেছে বুধবার গভীররাতে নূরজাহানপুর পশ্চিমপাড়া নিহতের পুকুরের পাশে। বৃহস্পতিবার (১৫/১০) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরন করেন পুলিশ ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার নূরজাহানপুর গ্রামের দুবার্জ মিয়ার ছেলে ইরাক প্রবাসী হানিফ মিয়া দেশে আসার পর করোনার কারনে বিদেশ যেতে না পেরে গ্রামে নিজ ও লিজকৃত পুকুরে মাছ চাষ শুরু করে। বুধবার রাতে পুকুরগুলো দেখার জন্য ঘর থেকে বের হয়। রাত্র বেশি হলে ঘরে ফিরে না আসায় তার স্ত্রী শিমু আক্তার ফোন করে ফোন বন্ধ পেলে পরিবারের লোকজ কে নিয়ে সারারাত খোঁজাখুজি করে পায়নি। বৃহস্পতিবার সকালে বাড়ির পাশে পুকুর দ্বারে তার রক্তাক্ত লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
এ বিষয়ে নবীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) মো:রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত  করে বলেন, ঘটনাস্থল হতে নিহতের লাশ উদ্ধার করে জেলা মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন আছে।খুনের তথ্য বের করতে পুলিশ  কাজ করছে।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares