Main Menu

কসবায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

[Web-Dorado_Zoom]
বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
আজ দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা নির্বাহি অফিসার মাকসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া জীবন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা সিদ্দিকী ,সহকারী কমিশনার ভূমি হাসিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন প্রমুখ।
এই সময় কহবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস  চক্রবর্তী ,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ ম হারুনুর রশিদ ঢালী ,জনপ্রতিনিধি, সাংবাদিক ,সরকারি কর্মকর্তা প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে  উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় ফায়ার সার্ভিস দল জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভূমিকম্প অগ্নিকাণ্ড মহড়া প্রদর্শন করেন।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares