Main Menu

June, 2020

 

নবীনগরে করোনাকালে আয় না থাকলেও বেড়েছে ব্যয়, দুশ্চিন্তায় মধ্যবিত্তরা

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  করোনাকালে বেড়েছে সংসারিক খরচ। দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে মধ্যবিত্তরা। দেশের এমন পরিস্থিতিতে আয়ের চেয়ে ব্যয় বেশি, কষ্টে দিন কাটাচ্ছে সাধারণ মানুষ। আবার টানা তিন মাসের বেশি সময় কর্মহীন হয়ে থাকায় জমানো টাকাও ভেঙে খেয়েছেন অনেকে। এতে করে বর্তমানে হাত খালি অবস্থায় রয়েছে শহরে বাস করা মধ্যবিত্ত পরিবারগুলো। এরমধ্যে দুশ্চিন্তা আরো দ্বিগুণ বেড়েছে মাস শেষে ঘর ভাড়ার টাকা নিয়ে। স্বাভাবিক সময়ের চেয়ে করোনা পরিস্থিতিতে প্রতিটি ঘরেই বেড়েছে দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় খাবারসহ নিত্যপণ্যের খরচ। বেড়েছে ওষুধপত্রের খরচও। এতে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত পরিবারের সাধারণ মানুষ। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসেরRead More


বিজয়নগরে গণজমায়েত সৃষ্টি করে কৃষকদের প্রশিক্ষণ দিলেন কৃষি কর্মকর্তা

 মো,জিয়াদুল হক বাবু সারাদেশে করোনা ভাইরাসের বিস্তার ক্রমাগত ভাবে বেড়েই চলছে। আর করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য সামাজিক দূরত্ব সহ নানা মূখি পদক্ষেপ গ্রহণ করছেন সরকার। কিন্তু সরকারের পক্ষ থেকে গণজমায়েত সৃষ্টি না করার জন্য বার বার নিষেধ থাকার পরও সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে গণজমায়েত সৃষ্টি করে কৃষক কৃষাণীদেরকে প্রশিক্ষণ দিলেন বিজয়নগর উপজেলার কৃষি কর্মকর্তা। রবিবার দুপুর সাড়ে ১২ টার সময় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কৃষি অফিসের প্রশিক্ষণ সেন্টারে প্রায় ২৫ জনের মতো নারী পুরুষ কৃষক কৃষাণীদেরকে গণজমায়েত করে এ প্রশিক্ষণ দেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্নদ খিজিরRead More


ব্রাহ্মণবাড়িয়া সহ আরও ৫ জেলার ১১ রেড জোনে সাধারণ ছুটি

করোনাভাইরাসের (কোভিড-১৯) অতি ঝুঁকিতে থাকা দেশের ৫ জেলার ১১ এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২২ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় ফরিদপুর, মানিকগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী ও কুষ্টিয়ার ১১টি রেড জোন অঞ্চলে সাধারণ ছুটি ঘোষণা করে আদেশ জারি করেছে। এর আগে গতকাল মধ্যরাতে ১০ জেলার ২৭টি এলাকাকে রেড জোন হিসেবে তালিকাভুক্ত করে সেখানে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এতে বলা হয় ‘সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় প্রদত্ত ক্ষমতাপ্রাপ্ত কর্তৃপক্ষ কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে রোগের চলমান ঝুঁকি বিবেচনায় জন-চলাচল/জীবনযাত্রাভাবেRead More


নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের আত্মপ্রকাশ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ‘নবীনগর অনলাইন এ্যাক্টিভিস্ট ফোরাম’ নামে নতুন একটি সংগঠনের আজ আত্মপ্রকাশ ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও অনলাইন এ্যক্টিভিস্ট সফিকুল ইসলাম শফিক কে ‘সভাপতি’ এবং কালের কণ্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুকে ‘সাধারণ সম্পাদক’ করে ১০১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। স্থানীয় মৌচাক মার্কেটে প্রায় তিনঘন্টা ধরে চলা এক সভায় আলোচনার ভিত্তিতে সর্বসম্মতভাবে আজ রাতে এই কমিটি গঠন করা হয়। সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও আলোচিত অনলাইন এ্যাক্টিভিস্ট শফিকুল ইসলাম সফিক। ১০১ সদস্য বিশিষ্টRead More


বিজয়নগরে বিপুল পরিমান ইয়াবা সহ ২ মাদক বিক্রেতা আটক

মো,জিয়াদুল হক বাবু::  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮৮৫ পিস ইয়াবাসহ দুই যুবকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। সোমবার বিকেল ৪টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের মাতু মিয়ার ছেলে ইসমাইল হোসেন বাবু (২২) ও পত্তন ইউনিয়নের নোয়াগাঁও কেসবপুর মরহুম আলির ছেলে সাকিরুল ইসলাম বাবু (২০)। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর ইউপির বক্তারমুড়া নামক স্থান থেকে ৮৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।


জেলায় মোট করোনা আক্রান্ত ৫৬৫ জন

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২৪ জনের করোনা শনাক্ত

ব্রাহ্মণবাড়িয়ায় আরো ২৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় মোট ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। সোমবার (২২ জুন) দুপুরে আক্রান্তদের রিপোর্ট জেলা সিভিল সার্জন কার্যালয়ে এসে পৌছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, ১৪৮টি নমুনার রিপোর্টে জেলায় নতুন করে ২৪জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে শহরের সদর হাসপাতালের ১জন, কসবা উপজেলায় ১৪জন, সরাইল উপজেলায় ৯জন রয়েছেন । আর এখন পর্যন্ত জেলায় মোট ৫৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৭০ জন, আখাউড়া উপজেলায় ২৮ জন, বিজয়নগর উপজেলায় ১৭ জন, নাসিরনগর উপজেলায় ২৪ জন, বাঞ্ছারামপুর উপজেলায়Read More


সঞ্জয় সভাপতি জসিম সম্পাদক

নবীনগর উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মোলন

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মোলন আজ রবিবার অনুষ্ঠিত হয়েছে।সম্মেলনে (২০২০-২০২২) মেয়াদে নতুন কার্য্যকরী কমিটি গঠন করা হয়েছে। বৈশ্বিক মহামারী লোভেল করোনা ভাইরাসের কারনে সামাজিক দুরত্ব বজায় রেখে আজ রবিবার নবীনগর মহিলা কলেজ অডিটোরিয়াম হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা নবীনগরের চলমান বিভিন্ন বিষয় বিবেচনা করে সাংগঠনিক কাঠামোতে পরিবর্তন আনতে ঐক্যমত পোষণ করে উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি দৈনিক আমাদের সময় পত্রিকার নবীনগর প্রতিনিধি সঞ্জয় সাহা কে সভাপতি ও চলতি কমিটির সভাপতি দৈনিক ভোরের কাগজ পত্রিকার নবীনগর প্রতিনিধি এম কে জসিম উদ্দিনকে সাধারণ সম্পাদক হিসেবেRead More


চিকিৎসক রকিব হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ২মিনিট নিরবতা পালন

আজহার উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়ায় বৈশ্বিক মহামারীর মুহূর্তে বাগেরহাট মেডিকেল এ্যাসিসটেন্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) অধ্যক্ষ ডা. মো. আব্দুর রকিবকে হত্যার প্রতিবাদে কালোব্যাজ ধারন ও ২ মিনিট নিরবতা কর্মসূচি পালন করেছে জেলার (বিএমএ)এর চিকিৎসকরা। রবিবার (২১ই জুন) ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের সামনে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ) জেলা শাাখা এই কর্মসূচির আয়োজন করে। তাদের এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করে সদর হাসপাতালের চিকিৎসকসহ নার্স ও স্বাস্থ্য কর্মীরা। তারা হাসপাতালের সামনে কালোব্যাজসহ হত্যার প্রতিবাদে ২মিনিট নিরবতা পালনের মাধ্যমে মৌন মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিএমএ জেলা শাখার সাধারণ সম্পাদক ডা. আবুRead More


বিজয়নগরের নারী প্রবাসীর আপত্তিকর ছবি নাসিরনগরের প্রবাসীর মোবাইলফোনে, হত্যার পর মাটিচাপা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিষ্ণুপুর থেকে লোকমান নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার মধ্য রাতে উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া এলাকা থেকে হত্যার পর মাটি চাপা দেওয়া মরদেহটি উদ্ধার করা হয়। প্রবাসী লোকমান জেলার নাসিরনগর উপজেলার শ্রীঘর এলাকার নূরুল ইসলামের ছেলে। হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে উপজেলা সিঙ্গারবিল ইউনিয়নের শ্রীপুর গ্রামের লেবদ আলীর ছেলে খোকনকে গ্রেফতার করেছে পুলিশ। খোকন প্রাথমিক অবস্থায় পুলিশের কাছে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছে। খোকন জানায়, তার স্ত্রী সৌদি আরবে থাকেন। সেখানে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয় ওমান প্রবাসী লোকমানের সাথে। দুইজনের মাঝে মোবাইলে যোগাযোগ ছিল।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে চিকিৎসকের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় করোনার উপসর্গ নিয়ে সৈয়দ শাহনেওয়াজ (৫০) নামের একজন দন্ত চিকিৎসক মারা গেছেন। আজ রোববার ভোর পাঁচটার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি শহরের কাজীপাড়া এলাকার বাসিন্দা। তিনি হবিগঞ্জের মাধবপুর উপজেলার মাধবপুর বাজারে হাক্কানী ডেন্টাল ক্লিনিক নামে একটি দন্ত চিকিৎসালয় পরিচালনা করতেন। হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাতে হঠাৎ করে প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয় শাহনেওয়াজের। পরে রাত দেড়টার দিকে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। আজ ভোররাতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হয়। পরে ৫টার দিকে তিনি মারা যান। ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালেরRead More


This site is protected by wp-copyrightpro.com