Main Menu

বিজয়নগরে বিপুল পরিমান ইয়াবা সহ ২ মাদক বিক্রেতা আটক

[Web-Dorado_Zoom]

মো,জিয়াদুল হক বাবু::  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ৮৮৫ পিস ইয়াবাসহ দুই যুবকে আটক করেছে বিজয়নগর থানা পুলিশ। সোমবার বিকেল ৪টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, উপজেলা পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া গ্রামের মাতু মিয়ার ছেলে ইসমাইল হোসেন বাবু (২২) ও পত্তন ইউনিয়নের নোয়াগাঁও কেসবপুর মরহুম আলির ছেলে সাকিরুল ইসলাম বাবু (২০)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিষ্ণুপুর ইউপির বক্তারমুড়া নামক স্থান থেকে ৮৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে কাল বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares