Main Menu

June, 2020

 

নাসিরনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, আটক ৩

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ম শ্রেণি পড়ুয়া এক কিশোরীকে (১৪) একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। ওই বখাটে মো. সাব্বির মিয়া (২০) নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। ঘটনাটি নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের। এ ঘটনায় গত রোববার (২১ জুন) মেয়ের বাবা বাদী হয়ে ধর্ষকসহ ৪ জনকে আসামী করে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই ঘটনায় তিনজনকে আটক করে। আটককৃতরা হলো- ধর্ষক মো. সাব্বির হোসেন, বাবা- আনোয়ার হোসেন ও মা মাহমুদা বেগম। মামলার এজহার সূত্রে জানা গেছে, ধর্ষক সাব্বিরRead More


চলে গেলেন কবি ও শিক্ষক কাজী আবিদ হোসেন

মোঃ তারিকুল ইসলাম সেলিম:: ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান অন্নদা উচ্চ বিদ্যালয়ের কৃতি প্রধান শিক্ষক ও কবি মোহাম্মদ মাহফুজউল্লাহ্ ‘র উত্তরসূরির একজন “কবি কাজী আবিদ হোসেন মারা গেছেন(.ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন তিনি বাধর্ক্যজনিত রোগে ভোগছিলেন। গত রাত ১:৩০মিনিটে ব্রাহ্মণবাড়িয়া শহরে মধ্যপাড়া নিজ বাস ভবন “মিলন আলয় “তে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মানুষ গড়ার এই মহান কারিগরের মৃতুতে ব্রাহ্মণবাড়িয়া শহরের সর্বত্রই শোকের ছায়া নেমে এসেছে। কাজী আবিদ হোসেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আশুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী নাওঘাট গ্রামে ১৯৪২ সালের ১১ জুলাই সম্রান্ত কাজী বাড়িতে জন্ম গ্রহন করেন। পিতা কাজী আলতাফ হোসেনRead More


জেলায় করোনা রোগীর সংখ্যা ৫২৬

ব্রাহ্মণবাড়িয়া চিকিৎসকসহ করোনা আত্রান্ত ১৫ জন

ব্রাহ্মণবাড়িয়ায় ২৪ ঘণ্টায় একজন চিকিৎসকসহ ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সন্ধ্যায় সিভিল সার্জন কার্যালয়ে তাঁদের করোনা পজেটিভ হওয়ার প্রতিবেদন পৌঁছায়। এনিয়ে এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা দাঁড়াল ৫২৬। এসব নমুনার ফল জেলার বেসরকারি প্রতিষ্ঠান ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব থেকে সিভিল সার্জন কার্যালয়ে পাঠানো হয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ৫৯ জনের নমুনার ফল কার্যালয়ে পৌঁছায়। এর মধ্যে ১৫ জনের নমুনা পরীক্ষার ফল করোনা ‘পজিটিভ’ এসেছে। আক্রান্তদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্ব পালন করা চিকিৎসকসহ সদর উপজেলার আটজন, নবীনগরের একজন, বিজয়নগরেরRead More


চিন ঢোকেনি? মোদীর মন্তব্যে স্তম্ভিত দেশ, ড্যামেজ কন্ট্রোলে নামল কেন্দ্র

পূর্ব-লাদাখের ভারতীয় ভূখণ্ডে চিনা সেনার অনুপ্রবেশের ঘটনা যে ভাবে ‘খারিজ’ করেছেন নরেন্দ্র মোদী, তাতে স্তম্ভিত-হতভম্ব দেশের কূটনৈতিক ও সামরিক মহল। যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে নির্বাচনী ফায়দার জন্য উগ্র জাতীয়তাবাদী রাজনীতিতে ইন্ধনের অভিযোগ উঠেছে বারবার, সেই তিনি চিনের মতো প্রতিপক্ষের সঙ্গে চলতি সঙ্ঘাতের মধ্যেই কী করে এমন মন্তব্য করে বসলেন, তা নিয়ে বিস্মিত রাজনৈতিক মহলও। অস্বস্তি তাঁর সরকারের অন্দরেও। শুরু হয়েছে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা। শনিবার খোদ প্রধানমন্ত্রীর দফতর তাঁর মন্তব্যের ব্যাখ্যা দিয়ে বিবৃতি জারি করেছে। সর্বদল বৈঠকে শুক্রবারের ওই মন্তব্যে সরাসরি ‘স্থান’ এবং ‘পাত্রের’ নাম করেননি মোদী। বলেছিলেন, ‘‘ওখানে কেউ আমাদেরRead More


বাঞ্ছারামপুরে গভীর রাতে মুখোশ পড়ে ডাকাতি; স্বর্ণালঙ্কার ও টাকা লুট

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সোনারামপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। শুক্রবার রাত দুইটার দিকে ৮/১০ জনের সশস্ত্র দল সোনারামপুর গ্রামের দক্ষিনপাড়ার ডেঙ্গা হাটির লীল মিয়ার বাড়িতে ডাকাতি করে। এসময় ডাকাত দলের সবাই মুখোশ পড়া ছিলো। ডাকাত দল লিল মিয়ার ছেলের বউ সুমি আক্তারের গলায় ধারালো ছুরি ঠেকিয়ে জিম্মি করে ১৩ ভরি স্বর্ণ ও নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়। ডাকাতির ঘটনায় সোনারামপুর গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে বাঞ্ছারামপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ উদ্দিন চৌধুরী বলেন, সোনারামপুরে কিছুই ঘটেনি।


সরাইলে একই পরিবারের শিশুসহ ৫ জন করোনায় আক্রান্ত

মোহাম্মদ মাসুদ, সরাইল । সরাইল একই পরিবারের ২ শিশু সহ ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জ জেলার মাধবপুরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী এক স্বজনের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ গ্রহন করতে গিয়েই তারা আক্রান্ত হয়েছে। উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের মনিরবাগ এলাকার চন্দন দেবের (৪০) পরিবারই ৭/৮ দিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো. নোমান মিয়া। হাসপাতাল ও আক্রান্তদের পারিবারিক সূত্র জানায়, কালিকচ্ছ মনিরবাগ প্রয়াত স্বপন দেবের ছেলে চন্দন দেবের শ্বশুড়বাড়ি মাধবপুরে। ১০-১২ দিন আগে চন্দন দেবের শ্বাশুরি মারা যায়। স্ত্রী ২ শিশু সন্তানRead More


সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্’র রূহের মাগফেরাত কামনায় ইসলামিক ফাউন্ডেশনের কোরআনখানী ও মোনাজাত

ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উদ্যোগে স্থানীয় ফারুকীপার্ক গভ. একোয়ার্ড স্টেট জামে মসজিদে সদ্য প্রয়াত ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব এড. শেখ মোহাম্মদ আব্দুল্লাহ্’র রূহের মাগফেরাত কামনায় গতকাল শুক্রবার বেলা ১১টায় কোরআনখানী ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী আনিছুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপ পরিচালক মোঃ শাহ আলম, সহকারী উপ পরিচালক কাজী মোঃ জাবেদ হোসেন, মাওঃ মিজানুর রহমান মাসুদ, মাওঃ আঃ মজিদসহ আলেম ও ওলামাগণ। মোনাজাত শেষে সংক্ষিত আলোচনা সভায় বক্তারা বলেন, মরহুম ধর্ম প্রতিমন্ত্রী শেখ আব্দুল্লাহ একজন সত্যিকারের খাঁটি দ্বীনদার মানুষ ছিলেন। দেশের আলেমRead More


চলে গেলেন নবীনগর আওয়ামীলীগ নেতা প্রদীপ রঞ্জন ভট্টাচার্য্য

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  গত আট বছর আগে মস্তিস্কে রক্তক্ষরণের পর পপুলার হাসপাতালে এক বছর চিকিৎসা নিয়ে টাকার অভাবে বাড়িতে বিছানায় পড়ে ছিলেন নবীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সমাজ কল্যাণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা প্রদীপ রঞ্জন ভট্টাচার্য্য। গত ১৭ জুন বুধবার সকাল ৭টা ২০ মিনিটে তিনি নবীনগর পৌর এলাকার কোর্ট রোডে অবস্থিত তার নিজ বাড়িতে পরলোক গমন করেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৭০ বছর। তিনি স্ত্রী,এক ছেলে, এক মেয়ে সহ অনেক শুভানুধ্যায়ী রেখে গেছেন। প্রদীপ রঞ্জন ভট্টাচার্য্য স্বাধীনতা সংগ্রামের আগে থেকে ছাত্রজীবনে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। ছাত্র অবস্থায়Read More


সরাইলে করোনার খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই আক্রান্ত সাংবাদিক মাসুদ, সকলের কাছে দোয়া কামনা

ষ্টাফ রির্পোটার :: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনায় আক্রান্ত রোগীর খবর সংগ্রহ করতে গিয়ে নিজেই করোনায় আক্রান্ত হয়েছেন সাংবাদিক মাসুদ। হোম কোয়ারান্টাইনে থাকা সাংবাদিক মাসুদ শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ আছেন বলে জানিয়েছেন। করোনা পরিস্থিতির শুরু থেকেই বিভিন্ন এলাকায় করোনা রোগীর সরজমিন খবর সংগ্রহ করতে কাজ করেছেন সাংবাদিক মাসুদ। কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ পূর্বপাড়ার বাসিন্দা সাংবাদিক মাসুদ সরাইল প্রেসক্লাবের সদস্য, বিজয় টেলিভিশন , দৈনিক খবর পত্রিকা ও ব্রাহ্মণবাড়িয়া২৪.কম সরাইল প্রতিনিধি। করোনায় আক্রান্ত সরাইলের প্রথম রোগী শামিমা আক্তার (বর্তমানে তিনি সুস্থ হয়ে বাড়িতেই আছেন) এর গ্রামের বাড়ি তেরকান্দা ও শাহবাজপুর পালপাড়ায় করোনায় আক্রান্ত সৌরভ পালের বাড়িতেRead More


কথা বলার সময় জড়তা/তোতলানি কাটিয়ে উঠুন সবচেয়ে সহজ এবং কার্যকরী উপায়ে|

আমাদের মধ্যে অনেকে আছে., যারা কথা বলার সময় থমকে যায়। আবার কেউ কেউ থেমে কথা বলে।এরকম করতে করতে একটা সময় আসে যখন অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। এটা আসলে কি কারনে হয়? আসলে তার সঠিক ধারনা এখনও কেউ দিতে পারেনি। কেউ কেউ বলে এটা বংশগত আবার কেউ কেউ বলে এটা অন্য কারনে হতে পারে। দেখা যায় কারো সাথে কথা বলার সময় হঠাৎ থমকে গেছে। এতে করে অনেক সময় লজ্জায় কারো সাথে কথা বলতে ইচ্ছা হয় নাহ্। আবার আপনি যদি স্কুলের বেস্ট স্টুডেন্ট হয় তাহলে এটা তোহ আরও অসুবিধাজনক,।অনেক সময় দেখাRead More


This site is protected by wp-copyrightpro.com