June, 2020
নবীনগরে যুবলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রমজান মুন্সী (৩৫) নামে এক যুবলীগ নেতা সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। হামলার শিকার ওই নেতা বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। তবে হামলার পরও হামলাকারীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন যুবলীগের ৩ নং ওয়াডের সভাপতি ও স্থানীয় শাহবাজপুর গ্রামের বাসিন্দা রমজান মুন্সী (৩৫) গত সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় শাহবাজপুর গ্রামে হিন্দু পাড়ার কাছে এসে তিনি পৌঁছলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল লাঠিশোঠা নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়।Read More
প্রেমের কারণেই জীবন দিলো সোনিয়া-সুমাইয়া! প্রেমিক রুবেল আটক
প্রেমে প্রতারিত হয়ে অভিমানে মৃত্যুকে বেছে নিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবার দুই কিশোরী। এমন ধারণায় প্রেমিক হিসেবে নাম আসা রুবেলকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে ফাঁস লাগিয়ে দুই কিশোরীর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটিত হয়নি এখনো। ওদিকে পরিবারের দাবি হত্যা করা হয়েছে দুই কিশোরীকে। ১৭ই জুন বিকেলে কসবার কুটি পোষ্ট অফিসের পেছনের সিড়িতে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় সোনিয়া (১৩) ও সুমাইয়ার (১৪) মরদেহ। দরিদ্র পরিবারের ঘনিষ্ট এই দুই বান্ধবীর একই সাথে এমন মৃত্যুর ঘটনা চাঞ্চল্যের সৃষ্টি করে। তারা কি আত্মহত্যা করেছে, আত্মহত্যা করলে কেন, নাকি তাদেরকে কেউ হত্যা করেছে, এমন নানা প্রশ্নRead More
কেমন আছেন মাশরাফি, কীভাবে কাটছে সময়
তার মনের জোর নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাংলাদেশের ক্রিকেটের অল্পবিস্তর খোঁজ-খবরও যারা রাখেন, তারা পর্যন্ত বলতে পারবেন কোনও চাপ, কোনও বাধা তার দৃঢ় মানসিকতায় চিড় ধরাতে পারেনি এতটুকু। দুই পায়ের সাত সাতটি অস্ত্রোপচার যার বড় প্রমাণ। করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পরও চিরচেনা সেই মাশরাফি মুর্তজা। মানসিক শক্তি কাজে লাগিয়ে করোনাযুদ্ধে জয়ী হওয়ার চোয়ালবদ্ধ প্রতিজ্ঞা তার। বাসাতেই চিকিৎসকদের দেওয়া পরামর্শ মেনে চলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। গত শনিবার তার শরীরে কোভিড-১৯ ধরা পড়ার পর থেকে নিয়ম মেনে নিজেকে ঘরে আটকে রেখেছেন তিনি। ফলও পাচ্ছেন, এই মুহূর্তে তার শারীরিক অবস্থা সন্তোষজনক বলেRead More
কূলকিনারা হয়নি বুধলের রায়হান বেগম হত্যাকান্ডের, আসামীরা ধরা ছোঁয়ার বাইরে
হত্যাকান্ডের ১৬ দিন পেরিয়ে গেলেও ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার বুধল ইউনিয়নের বুধল বড়হাটি গ্রামের গৃহবধূ রায়হান হত্যাকান্ডের কোন কূল কিনারা করতে পারেনি পুলিশ। এমনকি এ মামলার কোন আসামীকে পর্যন্ত আইনের আওতায় আনা হয়নি। স্বজনদের দাবি দ্রুত এ চাঞ্চল্যকর হত্যাকান্ডের রহস্য উন্মোচনের। গত ৮ জুন খুন হয় গৃহবধূ রায়হান। এর দুই দিন পর নিহতের ছোট ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার এজহার থেকে জানা যায়, প্রায় ২৮ বছর আগে বুধল গ্রামের মৃত আঃ সহিদের মেয়ে রায়হান বেগমের সাথে একই গ্রামের মৃত বালি মিয়ারRead More
কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ক্ষতিপূরণ পেলেন ১ কোটি ৫ লক্ষ টাকা
আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি কাতারের সীমান্তবর্তী এলাকায় আলখোরে চলতি বছর ফেব্রুয়ারী মাসে একটি সড়ক দুর্ঘটনায় লক্ষীপুরের মনির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি দুটি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে। এসময় তাকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানী দোহা থেকে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক সেবা প্রদান করে। পরে আহত মনির হোসেনের বাংলাদেশি স্পনসর লাইফ ভিশন ট্রেনিং এন্ড কন্টাক্টিং এর স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতা দুর্ঘটনায় কবলিত গাড়ির মালিক পক্ষের সাথে কোন মামলা ছাড়াই আলোচনা সাপেক্ষে কাতারি চার লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল যা বাংলায় ১ কোটি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্তRead More
নাসিরনগরে রক্তদান ও স্বোচ্ছাসেবী সংগঠন ‘সন্ধি’র আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক:: ‘যদি হই রক্তদাতা, জয় করবো মানবতা’ এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ‘সন্ধি’ নামে স্বেচ্ছায় রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ করেছে। আজ বুধবার দুপুরে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর বাজারে অস্থায়ী কার্যালয়ে মিলাদ ও দোয়ার মাধ্যমে এ সংগঠনের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রায় অর্ধশতাধিক ব্লাডডোনার উপস্থিত ছিলেন। মো. সিরাজুল ইসলাম সভাপতি এবং জাহিদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে প্রতিষ্ঠাকালীন ২৫ সদস্যের একটি কমিটি গঠন করে আগামী ১ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রায় অর্ধশতাধিক সদস্য এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। এসময় নবনির্বাচিত সভাপতি বলেন,Read More
এ বছর হজে অংশ নিতে পারবেন সর্বোচ্চ ১০ হাজার জন: সৌদি হজ মন্ত্রী
এবছর সর্বোচ্চ দশ হাজার মুসল্লি হজ পালন করতে পারবেন। সীমিত পরিসরে হজের কথা ঘোষণার এক দিনের মধ্যে সংখ্যাও নির্ধারণ করে দিয়েছে সৌদি সরকার। আগেই নিশ্চিত করা হয়েছিলো বাইরের দেশ থেকে গিয়ে কেউ হজ পালন করতে পারবেন না। সৌদি হজ মন্ত্রী মোহাম্মদ বেনতেন জানিয়েছেন, সংখ্যাটা দশ হাজারের কাছাকাছি থাকবে। তবে খুব বেশি বা কম হবে না। যে কেউ চাইলেই হজে অংশ নিতে পারবেন না। ৬৫ বছরের বেশি বয়সী বা দীর্ঘদিন ধরে অসুস্থ ব্যক্তিরা হজ করতে পারবেন না। পাশাপাশি করোনা পরীক্ষার পর সামাজিক দূরুত্ব নিশ্চিত করার কথাও জানিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী।
মুজিববর্ষ ও আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নবীনগরে ৫ শতাধিক বৃক্ষ রোপন।
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: মুজিববর্ষ ও আওয়ামীলীগের ৭১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজ ও সরকারি হাই স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার (২৩/৬) সারাদিন ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করেন উদ্বোধন করেন ঢাকা কলেজের সাবেক ছাত্রলীগনেতা বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য মো. হাবিবুর রহমান হাবিব। এই সময় উপস্থিত ছিলেন নবীনগর সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মো.আবু মোছা, সাবেক ছাত্রনেতা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সঞ্জয় সাহা, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক আশ্রাফুল ইসলাম রিপন, সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল রোমান, আব্দুল্লাহ আল মামুন, ওমর ফারুক, খন্দকার মনিরRead More
হজে এবার সুযোগ পাবে এক হাজারের কম মানুষ
এবার সৌদি আরবে যে হজ অনুষ্ঠিত হবে তাতে সব মিলে এক হাজারেরও কম মানুষ অংশ নেবার সুযোগ পাবে। মূলতঃ এবারের হজটি স্রেফ প্রতীকি হতে যাচ্ছে। এর আগে সৌদি কর্তৃপক্ষ জানিয়েছিলো যে, করোনাভাইরাস মহামারির কারণে বাইরের দেশ থেকে হজ করতে যাবার সুযোগ বাতিল করা হচ্ছে এবার। হজের সুযোগ পাবে শুধু সৌদি আরবের বাসিন্দা এবং দেশটিতে বসবাসরত বিদেশিরা। বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের পাঠানো এক বিবৃতি থেকে জানা যাচ্ছে, সৌদি আরবের বাসিন্দাদের জন্যও যে হজ করার সুযোগ খুব একটা উম্মুক্ত থাকছে তা নয়। বিবৃতিটিতে বলা হয়, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফায়সাল বিন ফারহান আলRead More
নবীনগরে সরকারি নির্দেশ অমান্য করে গরুর হাট বসানোয় ভ্রাম্যমান আদালতের জরিমানা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ করোনা ভাইরাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে আক্রান্তের দিক দিয়ে নবীনগর উপজেলা শীর্ষে রয়েছে। এরই মধ্যে উপজেলার চারটি এলাকাকে রেড জোন হিসেবে চিহৃত করে। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে তারপরেও (২৩/০৬) মঙ্গলবার বাইশ মৌজা বাজার কমিটি গরু বাজার জমিয়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, যেখানে হাজার হাজার মানুষ সামাজিক দুরুত্ব ও স্বাস্থ্যবিধি না মেনে জনসামাগম ঘটিয়ে গরু-ছাগল ক্রয়-বিক্রয় করছেন। এতে নবীনগর উপজেলার বাইশ মৌজা এলাকার স্থানীয় জনগন করোনায় আতঙ্কে রয়েছেন। পরে এ বিষয়ে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে ওই বাজারে অভিযান পরিচালনা করেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম। অভিযানRead More



















