June, 2020
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা। শুক্রবার (২৬ জুন) রাতে তার করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট সিভিল সার্জন কার্যালয়ে আসে। ইউএনও রেইনাসহ ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরও ৬০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭৩৩ জনে দাঁড়াল। এর মধ্যে মারা গেছেন আটজন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বলেন, করোনাভাইরাসের উপসর্গ থাকায় পরীক্ষার জন্য শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা দেন ইউএনও রেইনা। রিপোর্ট পজিটিভ আসায় তিনি এখন হোম আইসোলেশনে আছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, শুক্রবারRead More
আশুগঞ্জের তারুয়া গ্রামে বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় শামীম মোহাম্মদ আফজাল
ইসলামী ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের লাশ দাফন সম্পন্ন হয়েছে। তাকে তার বাবা-মায়ের কবরের পাশে শায়িত করা হয়। শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার মরহুমের নিজ এলাকা তারুয়া গ্রামের পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়েছে। এর আগে তারুয়া গ্রামে মরহুমের নিজ প্রতিষ্ঠিত মাদ্রাসা মাঠে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন, বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা এহসানুল হক জিলানী। এ সময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী মো. নাজিমুল হায়দার, ইসলামী ফাউন্ডেশনের ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মো. শাহ আলম, আশুগঞ্জ থানার ওসিRead More
নবীনগরের আলোচিত জোড়া খুনের মামলার চার্জশিট:: ইউপি চেয়ারম্যানসহ আসামি ৪৪
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গৌরনগর গ্রামে, পূর্ব বিরোধের জের ধরে ২০১৮ সালে জয়নাল আবেদীন ও দুলাল মিয়া খুনের ঘটনায় আদালতের নির্দেশনায় দীর্ঘ তদন্ত শেষে ১০৪ জনের এজাহার নামীয় ওই আলোচিত মামলায় ৪৪ জনকে আসামি করে এবং ৬০ জনকে অব্যাহতি দিয়ে চার্জশিট দিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। জোড়া খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নতুন করে আসামি হয়েছেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জিল্লুর রহমান, বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার ও গাজী টিভির ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি সাংবাদিক মো. জহিরRead More
প্রধানমন্ত্রীর ঈদ উপহার: কসবায় অনিয়ম তদন্তে কমিটি
কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ায় প্রধানমন্ত্রীর আড়াই হাজার টাকার নগদ ঈদ উপহারের তালিকা তৈরিতে অনিয়মের অভিযোগ তদন্তে কমিটি গঠন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ডিসির নির্দেশনায় কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তা এ তদন্ত কমিটি গঠন করেন। গত ঈদে দেশের অসহায় ৫০ লাখ পরিবারকে আড়াই হাজার টাকা করে উপহার দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী। এজন্য সারা দেশ থেকে তালিকা পাঠালে তাতে অসংগতি ধরা পড়ায় ফের তালিকা যাচাই বাছাইও করা হয়। কসবার উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস মাসুদ উল আলম জানান, কসবা উপজেলার এসিল্যান্ডকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির বাকি দুই জন সদস্য হলেন উপজেলা প্রাণীRead More
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম আফজাল আর নেই
ইসলামিক ফাউন্ডেশনের সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল ইন্তেকাল করেছেন। বৃহস্পতিবার দিবাগত রাত ১০টা ২০ মিনিটে রাজধানীর শ্যামলীতে অবস্থিত ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে তিনি মারা যান। এদিন রাত সাড়ে ১১টার দিকে ইফাবার সাবেক পরিচালক হারুনুর রশীদ এ তথ্য জানান। হারুনুর রশীদ দীর্ঘদিন সামীম মোহাম্মদ আফজালের সঙ্গে কাজ করেছেন। তিনি বলেন, ‘আজ রাত দশটার দিকে তিনি ইন্তেকাল করেছেন।’ মৃত্যুর কারণ জানতে চাইলে সাবেক পরিচালক হারুনুর রশীদ বলেন, ‘সেটা আমি বলতে পারবো না। এটা পারিবারিকভাবে বা হাসপাতাল থেকে জেনে নেওয়া ভালো।’ এদিকে হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে, করোনা নয়, বার্ধক্যজনিত রোগেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় এমপি’র নির্দেশে হাসপাতালে ভর্তি রোগীর স্বজনরা পাচ্ছেন উন্নতমানের ফ্রি খাবার
২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি রোগীর স্বজনদের জন্যে উন্নতমানের খাবারের ব্যবস্থা করেছেন সদর সংসদ সদস্য র, আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার নির্দেশে বাংলাদেশ সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজাল হোসেন নেছার নিয়মিত ফ্রি খাবার সরবরাহ করছেন রোগীর স্বজনদের । তিনি জানান,বর্তমান করোনা পরিস্থিতিতে রোগীর স্বজনরা খাবারের জন্যে কষ্ট করেন। হোটেল রেস্তরা বন্ধ থাকে। সেটি চিন্তা করেই এ উদ্যোগ নেয়া হয়েছে। লকডাউনের শুরু থেকে প্রায় তিন মাস ধরেই রোগীর স্বজনদের খাবার ব্যবস্থা করছি আমরা। রমজানে সেহেরীতেও খাবার দেয়া হয়েছে। তিনি বলেন,দেশের সকল স্থানে সমাজের বিত্তবানরা এভাবে এগিয়ে আসলে অসহায়Read More
ঘুষের ৫লাখ টাকাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরসহ ৪ জন আটক
ঘুষের টাকা লেনদেনের সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা হিসাবরক্ষণ অফিসের অডিটরসহ ৪ জনকে আটক করেছে ন্যাশনাল সিকিউরিটি ইন্টিলিজেন্স (এনএসআই)। বৃহস্পতিবার বিকেলে জেলা হিসাব রক্ষণ অফিস থেকে তাদেরকে টাকা সমেত আটক করা হয়। আটক কৃতরা হলেন, রাজস্ব শাখার অডিটর কুতুব উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ বিভাগের ৪র্থ শ্রেণীর কর্মী আব্দুল হাই, নজরুল ইসলাম ও হুমায়ুন। সূত্র জানায়, সড়ক ও জনপথ বিভাগের মাষ্টার রোলে কর্মরত ৬৩ জন কর্মীর চাকুরী স্থায়ী হলে বর্ধিত বেতনে ১ কোটি ৭ লাখ টাকার বিল বকেয়া আসে। এ টাকা পেতে অডিট অফিসের সাথে ৫ লাখ টাকায় চুক্তি করেন তারা। চুক্তিRead More
শুক্র ও শনিবার অর্ধবেলা বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকবে সদর, নাসিরনগর ও বিজয়নগর
পল্লী বিদ্যুতের কারিগরি কাজের জন্য আগামী শুক্র ও শনিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নাসিরনগর উপজেলা ও বিজয়নগর উপজেলায় সকাল ছয়টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে। বুধবার রাতে পল্লী বিদ্যুতের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়েছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী শুক্রবার ও শনিবার সকাল ৬ ঘটিকা হতে দুপুর ১২ ঘটিকা পর্যন্ত বিজয়নগর-২(চম্পকনগর) উপকেন্দ্রের ৩৩ কেভি ফিডার সদর ৩৩ কেভি ফিডারের সাথে হুকআপ করণের কাজ সম্পাদন করা হবে। বর্ণিত কারণে উপরোক্ত সময়ে ব্রাহ্মণবাড়িয়া সদর , নাসিরনগর ও বিজয়নগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় আরও ৪০জন করোনায় আক্রান্ত, জেলায় ৬৫২ জন শনাক্ত
মোঃ আজহার উদ্দিন : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় চিকিৎসক ও হেলথ্ ইন্সপেক্টরসহ নতুন করে আরো ৪০জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ৬৫২ জন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার(২৪ই জুন) বিকালে জেলা সিভিল সার্জন কার্যালয়ের সূত্রে এ তথ্য জানা যায়। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ৫১টি নমুনার রিপোর্টে ও ঢাকা পিসিআর ল্যাব থেকে ২৪৪টি নমুনার রিপোর্টে জেলায় নতুন করে ৪০জন করোনায় আক্রান্ত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন অফিস সূত্রে জানায়, ২৪ই জুন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাব থেকে ১৭১টি করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। যার মধ্যে এখন পর্যন্ত ৫৯ জনের করোনাRead More
নবীনগরে সন্ত্রাসী হামলার শিকার জয়নাল মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউর ফতেহপুর গ্রামে সন্ত্রাসীরা ঘর থেকে ডেকে নিয়ে জয়নাল মিয়া (৩৫) নামে একজনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। বর্তমানে সে ঢাকার একটি হাসপাতালে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে। এই সন্ত্রাসী হামলার সময় এক নারীসহ আরো দুই জন আহত হয়। এ ঘটনায় আহত জয়নালের স্ত্রী রোকসানা বেগম বাদী হয়ে আকবর মিয়াকে প্রধান আসামি করে ১০ জনের নামে বুধবার (২৪/০৬) সকালে নবীনগর থানায় একটি মামলা দায়ের করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে লাউরফতেহপুর গ্রামের মৃত আবু মিয়ার ছেলে জয়নাল মিয়া বাড়িতে কাজRead More



















