Main Menu

কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ক্ষতিপূরণ পেলেন ১ কোটি ৫ লক্ষ টাকা

[Web-Dorado_Zoom]

আমিন ব্যাপারী,কাতার প্রতিনিধি  কাতারের সীমান্তবর্তী এলাকায় আলখোরে চলতি বছর ফেব্রুয়ারী মাসে একটি সড়ক দুর্ঘটনায় লক্ষীপুরের মনির হোসেন নামে এক প্রবাসী বাংলাদেশি দুটি পা হারিয়ে পঙ্গুত্ব বরণ করে। এসময় তাকে চিকিৎসা সেবা নিশ্চিত করতে রাজধানী দোহা থেকে হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক সেবা প্রদান করে।

পরে আহত মনির হোসেনের বাংলাদেশি স্পনসর লাইফ ভিশন ট্রেনিং এন্ড কন্টাক্টিং এর স্বত্বাধিকারী মোঃ হারুনুর রশিদের সার্বিক সহযোগিতা দুর্ঘটনায় কবলিত গাড়ির মালিক পক্ষের সাথে কোন মামলা ছাড়াই আলোচনা সাপেক্ষে কাতারি চার লক্ষ পঞ্চাশ হাজার রিয়াল যা বাংলায় ১ কোটি ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ বাবদ ক্ষতিগ্রস্ত মনির হোসেন কাছে ব্যাংক একাউন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া হয় ।

লাইফ ভিশন ট্রেডিং এন্ড কন্টাক্টিং এর চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ জানান, আমার কোম্পানিতে ৫০০ কর্মী কর্মরত আছেন। তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিতে আমি বদ্ধপরিকর।চলমান মহামারীতে কর্মীদের বড় ধরনের একটি সুবিধা প্রদান করেছি। তাছাড়া মনির হোসেনের সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করতে সাধ্যমত চেষ্টা করেছি এবং সফলও হয়েছে যার ফলে বাংলাদেশের টাকায় ১ কোটি ৫ লক্ষ টাকা তুলে দিতে পেরেছি,তাই কর্মীদের কল্যাণে প্রতিটি কোম্পানির মালিক পক্ষকে এভাবে এগিয়ে আসা উচিত বলে জানান তিনি।

অন্যদিকে চেক হস্তান্তরকালে আলখোর লাইফ ভিশনের অফিসে উপস্থিতকালে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড.মুস্তাফিজুর রহমান জানান, মালিক পক্ষের প্রচেষ্টার কারণে ভালো একটি ক্ষতিপূরণ পেতে সক্ষম হয়েছে ভুক্তভোগী এবং আগামী অর্থবছরে দূতাবাস থেকে এক কালিন নগদ অর্থ প্রদান করার আশ্বাস প্রদান করছি আমি।

কোম্পানির মালিক, কাতার হাসপাতাল কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের সব ধরনের সহযোগিতা কারণে বেঁচে আছি,তাই তাদের প্রতি আমি কৃতজ্ঞ বলে জানান আহত মনির হোসেন।

কোম্পানির মালিক হারুনুর রশীদকে এমন সাহসী পদক্ষেপ নিয়ে ক্ষতিগ্রস্ত মনিরের পাশে দাঁড়ানো জন্য বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে ধন্যবাদ জানান কাতার চট্টগ্রাম সমিতির সাংগঠনিক সম্পাদক এম, নাছির উদ্দিন চৌধুরী ও সিনিয়র ব্যক্তিত্ব শহীদ মিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন কাতারে কর্মরত গণমাধ্যমকর্মীরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares