April, 2020
কসবায় আইনমন্ত্রীর ত্রাণ নিয়ে দুয়ারে দুয়ারে জীবন, ২ কোটি টাকার ত্রাণ বিতরণ
করোনা ভাইরাসের ভয়াল থাবা বাংলাদেশের শুরু হওয়ার পর থেকে দেশে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের সিদ্ধান্ত নেয় সরকার। অঘোষিত সেই লকডাউনে কর্মহীন হয়ে পড়ে খেটে খাওয়া মানুষ। দেশের অন্যান্য স্থানের মত ব্রাহ্মণবাড়িয়ায়ও বিপাকে পড়েন এসব মানুষ। কসবায় এসব মানুষের জন্য সরকারি সাহায্যের পাশাপাশি আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক নিজ উদ্যোগেও ত্রাণ বিরতণ শুরু করেন। নেতাকর্মীদের সামাজিক দূরত্ব নিশ্চিত করা এবং মায়ের মৃত্যুর কারণে নির্বাচনী এলাকায় না আসতে পারলেও সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছেন তিনি। সেই ত্রাণ নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরছেন উপজেলা চেয়ারম্যান ও মন্ত্রীর ব্যাক্তিগত সহকারী এডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন।Read More
কসবায় রোজা রেখে দরিদ্র কৃষকের ধান কাটতে মাঠে ছাত্রলীগ
মিন্টু মিয়া। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের একজন দরিদ্র কৃষক । চলতি মৌসুমে প্রায় তিন বিঘা জমিতে বিআর-২৮ জাতের ধানের আবাদ করেছেন। দুই সপ্তাহ আগেই জমির ধান সংরক্ষণের উপযোগী হয়ে যায়। কিন্তু চলমান করোনা পরিস্থিতির কারণে ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় চিন্তার ভাঁজ তার কপালে। তাই সোনালি ধান ঘরে তোলা নিয়ে শংকায় পড়েন মিন্টু মিয়ার। বৃষ্টি-বাদলের দিনে ধানগুলো সব জমিতে পড়েই নষ্ট হওয়ার শঙ্কা ছিল তার মনে। সেজন্য উপায় না পেয়ে সিদ্ধান্ত নেন স্ত্রী ও চার সন্তান নিয়েই কাটবেন জমির ধান। কিন্তু হঠাৎ করে মিন্টু লোকমুখে শুনতেRead More
ভারতে করোনা আক্রান্তদের জীবন বাঁচাতে এগিয়ে আসছেন তাবলীগ জামাতের সদস্যরা
দিল্লিতে তাবলীগ জামাতে যোগ দেওয়ার পরে করোনায় আক্রান্ত হয়েছিলেন, এরকম কয়েকজন সুস্থ হয়ে ওঠার পরে এগিয়ে এসেছেন নিজের রক্ত দান করতে। সেই রক্ত থেকে প্লাজমা নিষ্কাশন করে তা দেওয়া হবে করোনা সংক্রমিত রোগীদের শরীরে। করোনাভাইরাসের চিকিৎসায় প্লাজমা প্রয়োগ করে গত সপ্তাহেই সাফল্য এসেছে। তারপরেই কোয়ারেন্টিন সেন্টারে থাকা সুস্থ তাবলীগ সদস্যরা প্লাজমা দিতে এগিয়ে এসেছেন। অথচ কিছুদিন আগেও সারা দেশে করোনা সংক্রমণ ছড়ানোর জন্য তাদেরই দায়ী করা হচ্ছিল। করোনা থেকে সেরে ওঠা রোগীর দেহে যে অ্যান্টিবডি তৈরি হয়, সেই অ্যান্টিবডি রক্তের প্লাজমা ট্রান্সফিউশনের মাধ্যমে সুস্থ মানুষের দেহে ঢুকিয়ে তাদের চিকিৎসা করাRead More
কসবা পৌর মেয়রের উদ্যোগে ৩শত ২০ যান চালকের মাঝে চাউল বিতরণ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর মেয়রের উদ্যোগে ৩শত ২০জন সিএনজি ও অটোবাইক চালকদের মাঝে ১০কেজি করে চাউল বিতরণ করা হয়। আজ সকালে কসবা পৌর সভার মেয়র এমরান উদ্দিন জুয়েলের উদ্যোগে মহিলা ডিগ্রী কলেজ মাঠে কসবা সদরের সিএনজি,অটোবাইক কর্মহীন তিন শত ২০জন অসহায় যান চালকদেরকে ১০কেজি করে চাউল নিজ হাতে বিতরণ করেন। বিতরণকালে কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী,উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন, পৌর কাউন্সিলর রগুু, শ্রমিক সমিতির সফিক প্রমুখ উপস্থিত ছিলেন।
নাসিরনগরে রাস্তা নিয়ে সংঘর্ষে প্রাণ গেল দুই মাসের শিশুর
নিজস্ব প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বসতবাড়ির রাস্তা নিয়ে দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল ফারিয়া ২ মাসের এক শিশুর। সোমবার বিকালে উপজেলার গোকর্ন ইউনিয়নে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন নাসিরনগর থানার (ওসি) তদন্ত মো. কবির হোসেন। পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই জোছনা বেগম তার বাবার বাড়িতে বসবাস করে আসছিল। তার স্বামী কাবির মিয়া প্রবাসী। কিছুদিন পূর্বে জোছনা বেগম স্থায়ীভাবে বসবাস করার জন্য গোকর্ণ ইউনিয়নের পশ্চিম পাড়ায় জায়গা ক্রয় করে। তার জায়গার পাশে জসিম মিয়াও জায়গা ক্রয় করেন। দুজনের পাশাপশি বাড়ি হওয়ায় প্রায়ই তাদের মধ্যে পায়ে হাটার চলাচলের রাস্তা নিয়ে তর্কবির্তকRead More
শারীরিক প্রতিবন্ধীর হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা প্রশাসক
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে শারীরিক প্রতিবন্ধী তোছাবের মুনতাহারের বাসায় গিয়ে তার হাতে ল্যাপটপ তুলে দিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার চরচারতলা এলাকায় গফুর মিয়ার বাড়িতে তার বাসায় গিয়ে এই ল্যাপটপ তুলে দেন জেলা প্রশাসক। এসময় উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার, সহকারী কমিশনার (ভূমি) ফিরোজা পারভীন, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মোজাম্মেল হক, সিনিয়র সহসভাপতি আবু আব্দুল্লাহ, বিশিষ্ট ব্যবসায়ী মো. তারেক আল রহমান (অপু) যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মুজিবুর রহমান প্রমূখ। ল্যাপটপ পেয়ে আনন্দে আত্মহারা তোছাবের মুনতাহার সাংবাদিকদের জানান, আমি ন্যাশনাল ইউনিভার্সিটির অধিনে ভৈরব রফিকুলRead More
নাসিরনগরে নারায়ণগঞ্জ ফেরত চার শিশুসহ আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন
নিজস্ব প্রতিবেদক:: নারায়নগঞ্জ জেলায় করোনা সংক্রামণের সম্ভাবনা বেশি থাকায় সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এসে অবস্থান করার কারণে চার শিশুসহ আটজনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বিকালে উপজেলার বড়ইর এলাকা থেকে তাদের নাসিরনগর উপজেলায় অবস্থিত আঞ্চলিক হাঁস প্রজনন খামারে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এসময় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার ও আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ উপস্থিত ছিলেন। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা গেছে, করোনভাইরাস সংক্রমণ ঠেকাতে দেশের বিভিন্ন স্থানকে লকডাউক করা হয়েছে। এরই মধ্যে নারায়ণগঞ্জে করোনার প্রভাব বেশি হওয়ায় লকডাউন করা হয়।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় আরো ছয়জন করোনা সংক্রমিত , মোট আক্রান্ত ৩৯
ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় তিন শিশুসহ নতুন করে ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে জেলার বাঞ্চারামপুরে ৩ জন, বিজয়নগরে ১ জন, আখাউড়ায় ১ জন ও নাসিরনগরে ১ জন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ। এদিকে আখাউড়ায় আক্রান্ত রোগী রেলওয়ে স্টেশনের ‘ভবঘুরে’ হওয়ায় আখাউড়া রেলওয়ে স্টেশনকে লকডাউন করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৭ এপ্রিল রাতে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর ১৯ বছর বয়সী আরেক ছোট ভাই করোনায়Read More
সামাজিক দুরত্ব বজায় রাখতে কসবা উপজেলা ছাত্রলীগের ক্যাম্পিং
কসবা প্রতিনিধি:: “আমরা সচেতন হবো,সামাজিক দুরত্ব বজায় রাখবো” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বাজারীদের সচেতন সহ সামাজিক দুরত্ব বজায় রাখতে ক্যাম্পিং করেছেন উপজেলা ছাত্রলীগ। আজ দুপুরে কসবা পুরাতন বাজারের কাঁচা বাজারে দোকানী ও বাজারীদরে সামাজিক দুরত্ব বজায় রেখে কেনা কাটা করতে ক্যাম্পিং করেছেন কসবা উপজেলা ছাত্রলীগ। ধান কাটার পর বাজারীদের সামাজিক দুরত্ব বজায় রাখার গোল চিহ্ন দিয়ে আবারও আলোচনা এসেছেন কসবা উপজেলা ছাত্রলীগ। নিজ অর্থায়নে কালার প্রিন্ট দিয়ে গোল বৃও আর হ্যান্ড মাইকে সামাজিক দুরত্ব বজায় রাখতে সকলের প্রতি অনুরোধ করেন। আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে দেশের ক্রান্তিলগ্নে ছাত্রলীগRead More
কসবা-আখাউড়া বিএনপির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ভুইয়া ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ
কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা -আখাউড়া বিএনপির আয়োজনে ভুইয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ১হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। আজ, ২৭এপ্রিল দুপুরে কসবা আখাউড়া মহা সড়কের পাশে ধরখাড় নামক স্থানে ভুইয়া ফাউন্ডেশনের চেযারম্যান আলহাজ্ব কবীর আহাম্মেদ ভুইয়ার পক্ষ থেকে কসবা আখাউড়া বিএনপির আয়োজনে আখাউড়া উপজেলার ৫টি ইউনিয়ন, একটি পৌরসভার অসহায় ১(এক) হাজার পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরন করা হয়। গত২৪ এপ্রিল কসবা উপজেলায় ১৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছিলেন ভুইয়া ফাউন্ডেশন।করোনা যতদিন আছে ব্রাহ্মণবাড়িয়া জেলার সদরসহ দুই উপজেলায় খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত থাকবেন বলে বক্তারা বলেন। বিতরণকালে কসবা উপজেলা বিএনপি যুবদলের আহবায়ক কামালRead More



















