April, 2020
করোনাভাইরাস: বাইরে থেকে ঘরে ঢুকতে কী সতর্কতা নেবেন?
বিবিসি বাংলা:: করোনাভাইরাস সংক্রমণের কারণে পুরো দেশেই চলছে অঘোষিত লকডাউন। স্কুল-কলেজসহ শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস আর সব ধরণের কল-কারখানা বন্ধ থাকার কারণে প্রায় সবাইকেই ঘরে থাকতে হচ্ছে। তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য কিনতে কিংবা স্বাস্থ্যসেবা নিতে সাধারণ মানুষদের অনেকেই বের হতে হচ্ছে ঘর থেকে। এছাড়া যারা জরুরী সেবা ও কর্মকাণ্ডের সাথে জড়িত তারাও অনেকেই দিনের একটা সময় ঘরের বাইরে থাকছেন। পেশাগত কারণে প্রায় প্রতিদিনই বাইরে বের হতে হয় জুবায়ের ফয়সালকে। তিনি বলেন, করোনাভাইরাসে সংক্রমণ হওয়া নিয়ে যে উদ্বিগ্নতার মাত্রা বলে বোঝানো যাবে না। তিনি জানান, বাইরে বের হওয়ার বিষয়ে যত ধরণের সাবধানতার পদক্ষেপ নেয়াRead More
সরাইলে কর্মহীনদের পাশে মিতালী
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলের শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে মিতালী সমাজ কল্যাণ সমিতি। তারা গ্রামের শতাধিক পরিবারের হাতে উপহার হিসেবে তুলে দিয়েছেন ইফতার সামগ্রির (৭ প্রকারের খাদ্য) প্যাকেট। আজ বুধবার সকালে সংঘঠনের কার্যালয়ের সামনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসা এ বিতরণ কাজের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সংঘঠনের উপদেষ্টা ও শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, মো. আলম খান, মো. আজিজুল ইসলাম মাসুক, সংঘঠনের সভাপতি ও সরাইল মহিলা কলেজের প্রভাষকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত আখাউড়ায়, নারায়ণগঞ্জ থেকেই সংক্রমিত বেশি
মনিরুজ্জামান পলাশ : ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। এদের মধ্যে বর্তমানে জেলার আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৮ জন।এ ছাড়া জেলার বাঞ্ছারামপুরে একজন ও ঢাকায় একজন আইসোলেশনে রয়েছেন। ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ২ জন মারা গেছেন। তবে আক্রান্তের দিক থেকে সবচেয়ে এগিয়ে রয়েছে জেলার আখাউড়া উপজেলা। এখানে আক্রান্ত জেলার সর্বোচ্চ ১৪ জন। নারায়নগঞ্জ, কুমিল্লা ইপিজিড থেকে এসে স্বজনরা এসে এসব ব্যাক্তিকে সংক্রমিত করেছেন । তাছাড়া জেলার প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে কর্মরত এক চিকিৎসক আক্রান্ত হওয়ার পর তার পরিবারের বেশ কয়েকজন সদস্যও আক্রান্ত হন। তবে তাদের অনেকেই চিকিৎসা শেষেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন সাতজন
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাসে আক্রান্ত সাতজন এ পর্যন্ত আইসোলেশন থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন। বুধবার জেলা সিভিল সার্জন ডা. মো. একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৯ জন। এদের মধ্যে বর্তমানে জেলার আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ২৮ জন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, ১০ এপ্রিল জেলার নবীনগরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপরে পর্যায়ক্রমে ২৯ এপ্রিল সকাল পর্যন্ত জেলায় মোট ৩৯ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর মধ্যে জেলার সদর উপজেলায় একজন, আখাউড়ায় ১৪ জন, বিজয়নগরে নয়জন, নবীনগরে দুইজন, নাসিরনগরেRead More
ব্রাহ্মণবাড়িয়ার নাটাই গ্রামে সফট ড্রিংক্স পাউডার তৈরীর কারখানা সিলগালা, ৫ লাখ টাকা জরিমানা
সদর উপজেলার নাটাই গ্রামে ভেজাল মালটা সফট ড্রিংক্স পাউডার তৈরির দায়ে একটি কারখানাকে সিলগালা এবং কারখানা মালিককে পাঁচ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ৩ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়ার নেতৃত্বে এই ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। পরে কারখানার ৩টি গোডাউন থেকে বিপুল পরিমান নকল মাল্টার জুস, সয়াবিন তেল, চাপাতাসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ওই কারখানায় গিয়ে অভিযান চালানো হয়। ‘মালটা’ নামক সফট ড্রিংক্স পাউডার তৈরির ক্ষেত্রে তাদেরRead More
করোনা প্রতিরোধে সদর হাসপাতালে সেনবাহীনির জীবাণুনাশক বুথ স্থাপন
করোনাভাইরাসের সংক্রমণ রোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে একটি জীবাণুনাশক বুথ স্থাপন করেছে সেনাবাহিনী। হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশমুখে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের উদ্যোগে বুথটি বসানো হয়। বুধবার বেলা ২টার বুথটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা সেনানিবাসের ১০১ বিগ্রেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নাজিম উদ দৌলা। উদ্বোধন শেষে নাজিম উদ দৌলা সাংবাদিকদের বলেন, “আমরা যেসব নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করছি জীবাণুনাশক বুথটি তারই একটি অংশ। তবে আমি মনে করি ব্যক্তি নিরাপত্তার জন্য ব্যক্তিকেই সতর্ক হতে হবে। তারপরও এমন একটি বুথ থাকলে মানুষ সতর্ক হবে।”এখন থেকে সদর হাসপাতালে আসা সেবা প্রত্যাশীদের জীবাণুনাশক বুথ হয়ে ঢুকতে হবে।Read More
সরাইলে পুর্ব বিরোধের জের ধরে ফের সংর্ঘষ , নারী পুরুষসহ আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পুর্ব বিরোধের জের ধরে সংর্ঘষ । নারী পুরুষসহ আহত হয়েছেন ৩০ জন। আহতদের মধ্যে ২ জনকে সরাইল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে । ঘটনাটি ঘটেছে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাঠানিশার উত্তর পাড়া এলাকায় । পুলিশ ও এলাকাবাসী জানায়, আজ বুধবার (২৯ এপ্রিল)সকাল ৬টায় কাঠানিশার বর্তমান ইউপি সদস্য মিজান মিয়া ও ইয়াছিন মুন্সির বাড়ির লোক জনের মধ্যে এ সংর্ঘষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের লোকজন আহত হয় । কিছু দিন যাবত উভয় পক্ষের লোকজনদের মধ্যে মসজিদে যাওয়া কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় । ইউপি চেয়ারম্যন মো.Read More
নবীনগরে মাদক সম্রাট লিটন দেবের খুটির জোর কোথায়?
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাদক ব্যবসায়ী লিটন দেব এলাকায় মাদকের সম্রাট হিসেবেই পরিচিত। নবীনগর পৌর এলাকায় ৪নং ওয়ার্ডের হরিসভা মন্দিরের পাশে এই মাদক সম্রাটের নিজ বাড়ি ও মাদক সরবারহের আস্তানা। পুলিশ অসংখ্যবার মাদক বেচাকেনা করার সময় হাতে নাতে লিটন দেব ও তার পরিবারকে আটক করে জেল হাজতে প্রেরণ করেছে।অদৃশ্য এক শেল্টারে জেল থেকে সে ছাড়া পেয়ে আবারো শুরু করেন মাদক কারবারি। নবীনগর থানা সূত্রে জানা যায়, মাদক সম্রাট লিটন দেবকে অসংখ্য বার মাদক সহ আটক করা হয়েছে। তার বিরোদ্ধে ডরজন খানেক মাদকের মামলা চলমান রয়েছে নবীনগরRead More
করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম তত্বাবধান বিষয়ে মতবিনিময় সভা
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য ব্যবস্থাপনা, ত্রাণ কার্যক্রম তত্বাবধান ও পরিবীক্ষণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিবীক্ষণ ও সমন্বয় সাধনের লক্ষ্যে মত বিনিময় করেছেন বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান (সচিব) তপন কান্তি ঘোষ। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে মতবিনিময়কালে তিনি বলেন, এই সংকটকালীন সময়ে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে স্বচ্ছতা এবং জবাবদিহিতার মধ্যে থেকে জনগনের আস্থা অর্জন করে নিতে হবে। সরকার জনকল্যানে যে উদ্দেশ্য নিয়ে কাজ করছে সে উদ্দেশ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে সততার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সভায় জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশRead More
জামাই বাইল কইরা খাও
এইচ.এম. সিরাজ : ‘শ্বশুরবাড়ি মধুর হাড়ি’ প্রবাদটি প্রায় সকলেরই জানা। কিন্তু ‘স্থান-কাল-পাত্র’ বলেও একটা কথা সমাজে বহুল প্রচলিত। এই জ্ঞানটুকু না থাকলে শ্বশুরবাড়িতেও জামাইর ভাগ্যে ‘মধুর হাড়ি’ জুটেনা। অর্থাৎ সময়জ্ঞানকে তোয়াক্কা না করে অসময়ে বেড়াতে এলে শ্বশুরবাড়ির জামাইরও খুব একটা কদর থাকেনা। বর্তমানে বিশ্বজুড়েই করোনা ভাইরাসের দোর্দণ্ড দাপট। কভিড-১৯’র এই সংক্রমণকালে সমাজের কতিপয় মানুষের অতিমাত্রায় ট্রল করার নানান কিছিমের দৃশ্যপট অবলোকন করতে করতে ছোট্টকালে গাঁয়ের মুরুব্বীদের মুখে মুখে শোনা চটকদার ওই গল্পটা বারংবার মনে পড়ছে। প্রকৃতিতে তখন ভরা কার্ত্তিক মাস। অপেক্ষাকৃত নিচু জমিতে চাষকৃত ‘বর্ষাল ধান’ কেটে ঘরে তোলার উপযুক্তRead More



















