April, 2020
মোট আক্রান্তের সংখ্যা ৭ জন
২৪ ঘন্টায় নাসিরনগরে দু’জনের করোনাভাইরাস সানাক্ত
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গত ২৪ করোনাভাইরাসে নতুন করে দুজন সনাক্ত হয়েছে। দুজনের মধ্যে আজ সোমবার মারা যাওয়া মালয়েশিয়া প্রবাসীর ভাই(১৯) করোনাভাইরাস সনাক্ত হন। এ নিয়ে মালয়েশিয়া প্রবাসীর পরিবারের ৬ জন সনাক্ত হন। সোমবার দুপুর বারোটার দিকে তার করোনা পজিটিভ প্রতিবেদন নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ে পৌঁছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৭। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অভিজিৎ রায়। তিনি জানান, মারা যাওয়া ওই প্রবাসীর ছোট ভাইয়ের নমুনা পরীক্ষার জন্য গত ১৮ এপ্রিল ঢাকার রোগতত্ব,রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পাঠানো হয়। সোমবারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় চিকিৎসা ছাড়াই দুজন করোনা মুক্ত! ফিরে গেছেন বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ার আইসোলেশন সেন্টার থেকে দুজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ছাড়পত্র পাওয়ার পর রবিবার বিকেলে তারা নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। তাদের একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদাবাদে ও আরেকজনের বাড়ি সদর উপজেলার চিনাইর গ্রামে। যথাক্রমে ১০ এপ্রিল ও ১৭ এপ্রিল তাদের করোনা শনাক্ত হয়। খোঁজ নিয়ে জানা গেছে, জেলা সদরের বক্ষব্যাধি হাসপাতালকে প্রথমে আইসোলেশন সেন্টার করা হয়। এ পর্যন্ত জেলায় আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৯ জনকে ওই হাসপাতালে আইসোলেশনে রাখা হয়। প্রথমবারের মতো রবিবার বিকেলে দুজন এখান থেকে সুস্থতার ছাড়পত্র পান। এর আগে তাদের পুনরায় নমুনা সংগ্রহ করা ফলাফলে করোনাRead More
গলা, পেট আর মাথা ব্যথা....ভীষণ কমন। কিন্তু রোজ রোজ হলেই সেটাই আনকমন হয়ে দাঁড়ায়।
গলা-মাথা-পেটে ব্যথায় জেরবার? নিমেষে ছুঁমন্তর ঘরোয়া টোটকায়
এনডিটিভি:: গলা, পেট আর মাথা ব্যথা….ভীষণ কমন। কিন্তু রোজ রোজ হলেই সেটাই আনকমন হয়ে দাঁড়ায়। জীবন দুর্বিষহ করে তোলে। সমস্ত কাজ এলোমেলো করে দেয়। বাড়াবাড়ি হলে শয্যাশায়ী হয়ে পড়তে কতক্ষণ? অনেক সময় মুঠো মুঠো ওষুধ খেয়েও ব্যথা কমে না কিছুতেই। শরীর-মন বিদ্রোহ করে বলে, এ ব্যথা কী যে ব্যথা! অথচ ঘরোয়া টোটকা আর জীবন যাপন বদলালে এই সমস্ত অসুস্থতাও গায়েব নিমেষে। গলা ব্যথা কমাতে ১. নুন জলে গার্গল: ঈষদুষ্ণ জলে নুন ফেলে দিনে তিনবার গার্গল করলে গলাব্যথা কমবে। তবে জল বেশই গরম যেন না হয়। আর গার্গলিংয়ের সময় নুন জলRead More
বিজয়নগরে অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন
মো,জিয়াদুল হক বাবু:: করোনা ভাইরাস পরিস্তিতে কর্মহারা মানুষের মাঝে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ও ভুপেশ চৌধুরী গন পাঠাগারের পক্ষ থেকে ৩০ টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়।খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল,পেয়াজ, আলু,লবন সাবান ইত্যাদি। শুক্রবার মির্জাপুর গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পাঠাগারের সভাপতি মৃনাল চৌধুরী লিটন সহ পাঠাগারের সদস্যরা।
নাসিরনগরে পেঁপে গাছ কাটা নিয়ে তর্ক, কিশোরীর আত্মহত্যা
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পেঁপে গাছ কাটাকে কেন্দ্র করে জেঠাতো ভাইয়ের সাথে ঝগড়া করে সুচন্দ্রা দাস (১৫) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার সময় উপজেলা সদরের পশ্চিম পাড়া এ ঘটনা ঘটে। মৃত সুচন্দ্রা দাস হরেন্দ্র দাসের মেয়ে। পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গতকাল ২৫ এপ্রিল রাতে একটি ফুল গাছ নিয়ে সুচন্দ্রা দাস ও ধনেঞ্জয়ের মধ্যে তর্কবিতর্ক হয়। পরে সুচন্দ্রা ধনঞ্জয়ের একটি ফুল গাছ দা দিয়ে কেটে ফেলে। বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে দুপক্ষের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার পর ধনঞ্জয় সুচন্দ্রার একটি পেঁপেRead More
কসবায় রোজা রেখে অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়িতে দিল ছাত্রলীগ
কসবা প্রতিনিধি:: কসবা উপজেলা ছাত্রলীগের নেতারা রোজা রেখে জমির ধান কেটে দিল অসহায় এক কৃষকের। ২৫ এপ্রিল দুপুরে কসবা উপজেলা বিনাউটি ইনিয়নের চাপিয়া গ্রামের অসহায় কৃষক রফিকের জমির ধান কেটে বাড়িতে পৌছে দিলেন কসবা উপজেলা ছাত্রলীগের ৫০সদস্য বিশিষ্ট কিমিটির সদস্যরা। তারা সামাজিক দুরত্ব বজায় রেখে তিন মাইল পায়ে হেটে গিয়ে রোজা রেখে এককানি জমির ধান কেটে কৃষকের বাড়িতে পৌছে দিলেন ছাত্র লীগের নেতাকর্মীরা। কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন বলেন আইনমন্ত্রী আনিসুল হক এমপির নির্দেশে এই ক্রান্তিলগ্নে অসহায় কৃষকের জমির ধান কেটে পাশে দাঁড়াতে পেরেছি এতেই আমরা আনন্দিত। কৃষকRead More
কসবা-আখাউড়া উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে ১৫শত অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
খ.ম.হারুনুর রশীদ ঢালীঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা -আখাউড়া উপজেলাসহ দুই পৌরসভার জাতীয় পার্টির উদ্যোগে ১৫শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। গত ২৪ এপ্রিল সকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কসবা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক তারেক এ আদেলের পক্ষ থেকে কসবা ও আখাউড়ায় ১৫শত অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করার জন্য প্রেরণ করেন। ঐদিন সকালে কসবা কসবা পৌর সভার সাবেক কাউন্সিরর কামাল উদ্দিনের শান্তিপাড়া বাসভবনের সামনে এই খাদ্যসামগ্রী বিতরণ সময়ে উপস্থিত ছিলেন কসবা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জহিরুল হক,কসবা পৌরসভা জাতীয়s পার্টির সভাপতি কামাল উদ্দিন ও শেখ মনির।Read More
পবিত্র রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ২ শত অসহায় মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া চেম্বার এন্ড কমার্সের পরিচালক জাবেদুল ইসলাম সোহাগের উদ্যোগে করোনায় কর্মহীন দুইশত দু:স্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়েছে। শনিবার সকালে শহরের পৈরতলায় খাদ্য সামগ্রী বিতরনের সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলম ,মাইটিভির জেলা প্রতিনিধি আ ফ ম কাউসার এমরান, চেম্বার এন্ড কমার্সের পরিচালক জাবেদুল ইসলাম সোহাগ সহ এলাকার বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
অখাউড়ায় টিলায় ফাটল, ঝুঁকিতে ৫০ বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ার অখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুরমুড়ায় গ্রামের টিলার মাটিতে ফাটল দেখা দিয়েছে। এতে ওই টিলায় থাকা আটটি বাড়ির লোকজন অধিক ঝুঁকিতে রয়েছে। এ ছাড়া আরো প্রায় ৪০টির মতো বাড়ি ঝুঁকিতে আছে। সব মিলিয়ে ওই অর্ধশত পরিবারকে সরিয়ে যেতে গণবিজ্ঞপ্তি জারি করেছেন প্রশাসন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আখাউড়া মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামের জয়পুরমুড়ায় বসবাসকারীদের জানমাল ঝুকিপূর্ণ অবস্থায় রয়েছে। এলাকার জনগণের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে ২৪ ঘণ্টার মধ্যে বসবাসকারীদের নিরাপদ স্থানে চলে যেতে বলা হল অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহনক্রমে চলে যেতে বাধ্য করা হবে। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জয়পুরমুড়া নামক এলাকাটি পাহাড়িRead More
নবীনগরে সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে নিত্যপণ্যের দাম বাড়ানো হচ্ছে
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ব্যবসায়ী সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছে সাধারণ মানুষ। ফলে খেটে খাওয়া মধ্যবিত্ত ও নিম্নবিত্তরা পড়েছেন চরম বিপাকে। বাজার মনিটরিং ব্যবস্থা জোরদার না থাকার কারণেই প্রতিদিন হু হু করে বাড়ছে নিত্যপণ্যের দাম এমনটাই দাবি স্থানীয়দের। রমজান ও করোনার প্রভাব কাজে লাগিয়ে আদা, পেঁয়াজ, রসুন, তেল, ছোলা, চাল-ডাল, বেসন, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে দিন দিন। সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানো হচ্ছে এ সকল পণ্যের। অনুসন্ধানে জানা গেছে, করোনা ভাইরাস ও রমজানের প্রভাবকে কাজে লাগিয়ে নবীনগরেরRead More



















