Main Menu

April, 2020

 

পরিবারের লোকজনের স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পলায়ন

নাসিরনগরে জ্বর-শ্বাসকষ্ট নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের নেওয়ার পথে প্রবাসীর মৃত্যু:: শ্বশুরবাড়ি জেঠাগ্রাম ১৪ দিনের জন্য লকডাউন

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অতিমাত্রায় জ্বর, শ্বাসকষ্ট ও কাশি নিয়ে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মো. শাহা আলম (৩৭) নামে এক মালয়েশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত আটটার দিকে তাঁর মৃত্যু হলেও ১০টায় বিষয়টি জানাজানি হয়। করোনাভাইরাসের আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। এ ঘটনায় ওই প্রবাসীর নিজের বাড়ি মুকবলপুর ও শ্বশুরবাড়ি জেঠাগ্রাম ১৪ দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে। প্রবাসীর মৃত্যুর পরপর তার পারিবারিক কবরস্থান পূর্বভাগ ইউনিয়নের মুকবুলপুর গ্রামে দাপন সম্পন্ন করা হয়। এদিকে স্ত্রী ও শালিকাবাদে শ্বশুড়- শাশুড়িসহ পরিবারের লোকজনRead More


ব্রাহ্মণবাড়িয়া লক ডাউনের সিদ্ধান্ত হতে পারে আজ

ব্রাহ্মণবাড়িয়া জেলা লক ডাউনের বিষয়ে আজ বুধবার সিদ্ধান্ত হতে পারে বলে জানা গেছে। জেলা প্রশাসনের একটি দ্বায়িত্বশীল সূত্র থেকে এমন তথ্য পাওয়া গেছে। জানা গেছে, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠক থেকে এ বিষয়ে সিদ্ধান্ত আসবে। সভায় সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এদিকে, জেলার নাসিরনগর ও বাঞ্ছারামপুরে করোনা উপসর্গ নিয়ে দুজন মারা যাওয়ায় লক ডাউনের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।


গভীর রাতেই নাসিরনগরের প্রবাসীর দাফন, জানাযায় অংশ নেয় পুলিশ-ডাক্তার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া মালয়েশিয়া ফেরত প্রবাসীর দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টির দিকে উপজেলার পূর্বভাগ ইউনিয়নের মকবুলপুর গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের রাস্তায় তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এতে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান, ওসি (তদন্ত) কবির হোসেন, প্রবাসীর একজন স্বজন ও কয়েকজন চিকিৎসক অংশ নেন। জানাযার নামাজে ইমামতি করেন উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মুখলেছুর রহমান। পরে তার লাশ গ্রামের বাড়িতে নিয়ে গিয়ে দাফন করা হয়। উল্লেখ্য, ওই ব্যক্তি প্রবাস থেকে ফেরার পর হোম কোয়ারেন্টাইনেRead More


করোনাভাইরাস উপসর্গে আইসোলেশনে থাকা বাঞ্ছারামপুরের সেই কৃষকের মৃত্যু

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসোলেশনে থাকা ব্রাহ্মণাবড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেই কৃষক মারা গেছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি মারা যান বলে নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ। তবে ওই কৃষক করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কিনা সে বিষয়ে নিশ্চিত নন তিনি। সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ওই কৃষক আইসোলেশন ওয়ার্ডে মারা যান। তবে তার শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পরীক্ষার জন্য তারা নমুনা সংগ্রহ করা হয়েছিল কী-না সে বিষয়ে জানা নেই আমার। রিপোর্ট আসার পরই এ বিষয়ে নিশ্চিত করা বলা যাবে। বুধবার রিপোর্ট আসতেRead More


আশুগঞ্জে নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক্। ভাষা সৈনিক অলি আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ও বিএনপি নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে আশুগঞ্জের ৬শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মাংসসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর চারতলা টেক পাড়ায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমানের সার্বিক তত্বাবধানে কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে ১কেজি গরুর মাংস, ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পেয়াজ, ১পিস সাবান প্রদান করা হয়েছে। উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমান বলেন,Read More


বঙ্গবন্ধুর হত্যাকারী দু’দশক লুকিয়েছিলেন কলকাতায়, অবশেষে ধরা পড়লেন ঢাকায়

আনন্দবাজার:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যা মামলায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদ প্রথমে লিবিয়া ও পাকিস্তানে আত্মগোপনে ছিলেন, তারপর কলকাতায়। ভারতের বিভিন্ন এলাকায় আবদুল মাজেদ নিজেকে ‘আবদুল মজিদ’ পরিচয় দিয়ে অবস্থান করেছেন প্রায় ২৫ বছর। কিন্তু শেষ পর্যন্ত করোনাভাইরাস আতঙ্কে বাংলাদেশে ফিরে গ্রেফতার হয়েছেন সেই আবদুল মাজেদ। তাঁর বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশও জারি রয়েছে। ২৬ মার্চ ভারত বাংলাদেশের ময়মনসিংহ জেলার সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে ঢুকেছিলেন মাজেদ– এই তথ্যের সূত্রে ঢাকার মিরপুর থেকে তাঁকে গ্রেফতার করেছে বাংলাদেশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট। মাজেদ শুধু বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডেই অংশগ্রহণ করেননি–Read More


৩০০ পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতারণ করেছে সুজেলা-কামাল ফাউন্ডেশন

করোনা ভাইরাস সংক্রমিত মহামারিতে দেশের খেটে খাওয়া কর্মহীন নিম্ন আয়ের মানুষের দুর্যোগ মুহুর্তে সুজেলা-কামাল ফাউন্ডেশনের উদ্যোগে পশ্চিম মেড্ডা আরামবাগে ১০০ ও নাওঘাট গ্রামে ২০০ টি পরিবারের মধ্যে খাবার সামগ্রী বিতারণ করেছে সুজেলা-কামাল ফাউন্ডেশন। শহরের পশ্চিম মেড্ডা আরামবাগে ক্ষুদে পন্ডিতদের পাঠশালায় দুঃস্থ, দরিদ্র ও কর্মহীন ১০০ পরিবারের মধ্যে খাবার সামগ্রী দেয়া হয়। এসময় জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান এ্যাড. লোকমান হোসেন ও সুজেলা-কামাল ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সুজেলা বেগম উপস্থিত ছিলেন। ক্ষুদে পণ্ডিতদের পাঠশালার সহকারী শিক্ষিকা ও সমাজ সেবিকা কোহিনূর আক্তারের সার্বিক তত্ত্বাবধানে খাদ্য সামগ্রী দেয়ারRead More


নাসিরনগরে করোনা সন্দেহে ৫ জনের নমুনা সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোভিড-১৯ (করোনা ভাইরাস) আক্রান্ত সন্দেহে একই পরিবারের তিন জনসহ মোট ৫ জনের নমুনা সংগ্রহ করে জেলা সিভিল সার্জন কার্যালয়ে পাঠিয়েছে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য অফিস। আইইডিসিআরের নির্দেশনায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম ৭ এপ্রিল দুপুর ১২ টার সময় তাদের এ নমুনা সংগ্রহ করে। ওই ৫ ব্যক্তিকে পরীক্ষার রিপোর্ট না আসা পর্যন্ত হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ দেয়া হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায় জানান, করোনা সন্দেহভাজনদের নমুনা সংগ্রহ করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। আমরা চেষ্টা করছি দ্রুত সময়ে তাদের সেবা প্রদান করতে।Read More


বিজয়নগরে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

মো; জিয়াদুল হক বাবু:: আজ মঙ্গলবার বিকালে উপজেলার ইসলামপুর আলহাজ্ব নাজির মিয়া কিন্ডার গার্টেন স্কুল মাঠে বীর মুক্তিযোদ্ধা র,আ,ম উবায়দুল মোকতাধির এমপির পক্ষে ৪ শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক অর্থ সম্পাদক আলহাজ্ব নাজির মিয়া। এসময় উপস্তিত ছিলেন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড,তানভির ভুঁইয়া, সাব রেজিস্টার রহমত আলী, এমপির পিএস আবু মুছা আনছারী, প্রেসক্লাব সভাপতিত্ব মৃনাল চৌধুরী লিটন, মো সালাম,মো, মিশু হামজা প্রমুখ। এসময় আলহাজ্ব নাজির মিয়া বলেন, করোনা মোকাবেলায় মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন প্রদক্ষেপ গ্রহণ করেছে এবং এই মহামারীতে খেটে খাওয়া মানুষ এর জন্যRead More


বাসুদেব ইউনিয়নে ভাতিজার লাঠির আঘাতে চাচার মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার লাঠির আঘাতে চাচা বাহার ভূঁইয়ার মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা গ্রামের হাজী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার জানায়, বাড়ির জমি নিয়ে বাহার ভূঁইয়ার সাথে তার বড় ভাই জাহাঙ্গীর ভূইয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় গত সোমবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে জাহাঙ্গীরের দুই ছেলে সিফাত ও রিফাত লাঠি দিয়ে চাচা বাহার ভূঁইয়ার মাথায় আঘাত করলে তিনি আহত হন। তাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিতRead More


This site is protected by wp-copyrightpro.com