Main Menu

April, 2020

 

তিতাস নদী থেকে মাঝির লাশ উদ্ধার

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজের দুইদিন পর আব্দুল হামিদ (২৫) নামের এক নৌকার মাঝির লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সীতারামপুর এলাকায় তিতাস নদী থেকে দমকল বাহিনীর ডুবুরি সদস্যরা তাকে উদ্ধার করে। সে উপজেলার চিত্রি গ্রামের মৃত মন্নাফ মিয়ার ছেলে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, আব্দুল হামিদ রোববার সন্ধ্যায় নৌকা চালানোর সময় তিতাস নদীতে পড়ে ডুবে নিখোঁজ হয়ে যায়। তা জানতে পেরে স্থানীয় বাসিন্দারা ও থানা পুলিশ নদীতে জাল ফেলে তল্লাশী করেও হামিদকে খোঁজে পায়নি। পরে চাঁদপুর থেকে দমকল বাহিনীর ডুবুরি দলRead More


আখাউড়া স্থল বন্দর দিয়ে দেশে ফেরা ৬ বাংলাদেশী বিজয়নগর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে

মো: জিয়াদুল হক বাবু::  ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্য থেকে চার মহিলাসহ ছয় বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুর ১টার দিকে তারা দেশে ফেরেন। দেশে ফেরার পরই তাদেরকে স্থলবন্দর থেকে কোয়ারেন্টিনে রাখার জন্য বিজয়গর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। আখাউড়া ইমিগ্রেশন পুলিশ জানায়, করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে ভারতজুড়ে চলা লকডাউনের কারণে ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্থানে ওই ছয় বাংলাদেশি আটকা পড়েছিলেন। পাসপোর্টের ঠিকানা অনুযায়ী তাদের মধ্যে চারজনের বাড়ি ঢাকার খিলগাঁও এলাকায়, একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ছতুরা শরীফ গ্রামে এবং একজনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ গ্রামে। ঢাকার খিলগাঁওয়েরRead More


নাসিরনগর অকারণে দোকানে আড্ডা, ১৩ জনকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে কোন কারণ ছাড়াই ঘর থেকে বের হয়ে দোকানে বসে আড্ডা দেয়ার অভিযোগে ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন বাজারে অভিযানে চালিয়ে তাদের এ অর্থদন্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার পুলিশের সহযোগিতায় পৃথক এ অভিযানে অংশ নেন। উপজেলা নাজমা আশরাফী মঙ্গলবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের বিভন্ন বাজার ঘুরে এ অভিযান পরিচালনা করেন। মাইকিং করে জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানান তিনি। এসময় বিনা করাণে ঘোরাফেরার কারণে ১০ জনকে ভ্রাম্যমান আদালত পরিচালনাRead More


ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের হদিশ!

ত্রিপুরায় প্রথম করোনা আক্রান্তের হদিশ। এক মহিলার নমুনা পরীক্ষায় কোভিড-১৯ পজেটিভ পাওয়া গিয়েছে। এই তথ্য দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী টুইট করেছেন। একইসঙ্গে বিপ্লব দেব জানিয়েছেন, এতে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এই মুহুর্তে নিরাপদে থাকতে হবে এবং বাড়িতে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। উদয়পুরে বাসিন্দার করোনা সংক্রমণ উদয়পুরে বাসিন্দার করোনা সংক্রমণ ত্রিপুরায় প্রথম আক্রান্ত মহিলা গোমতি জেলার উদয়পুরের বাসিন্দা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁকে হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়েছে। আগরতলার জিবি পন্থ মেডিক্যাল কলেজে ওই মহিলার চিকিৎসা চলছে। দিন কয়েক আগে প্রাইভেট হাসপাতালে ভর্তি দিন কয়েক আগে প্রাইভেট হাসপাতালে ভর্তি দিন কয়েকRead More


করোনাভাইরাস: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি, আইসিইউতে ভর্তি

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থার অবনতি হলে সোমবার সন্ধ্যায় তাকে হাসপাতালের আইসিইউতে নেয়া হয়েছে বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর দফতর ডাউনিং স্ট্রিট। সরকারের একজন মুখপাত্র জানান, মি. জনসন পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাবকে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে বলেছেন। করোনাভাইরাসের উপসর্গ কমার কোন লক্ষণ না দেখা দিলে রবিবার ৫৫-বছর বয়স্ক প্রধানমন্ত্রীকে লন্ডনের সেন্ট টমাস হাসপাতালে ভর্তি করা হয়। দশদিন আগে মি. জনসন পজিটিভ শনাক্ত হবার পর থেকে ডাউনিং স্ট্রিটে আইসোলেশনে ছিলেন। ‘গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন হয়েছে’ ”আমাদের বলা হয়েছে তিনি সচেতন আছেন কিন্তু দুপুরের পরে তার অবস্থার অবনতি হয়,” বিবিসি রাজনৈতিক সম্পাদক লরা কুনসবার্গRead More


উত্তর সুহিলপুর প্রবাসী সমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ

যাদের পরিশ্রমের টাকায় সচল আমাদের দেশের অর্থনীতির চাকা উত্তর সুহিলপুরের সেই সব রেমিট্যান্স যোদ্ধাদের সংগঠন উত্তর সুহিলপুর প্রবাসী সমাজ কল্যান সংগঠন এর অর্থায়নে এবং উত্তর সুহিলপুর ছাত্র কল্যাণ সংসদ (উ.সু.ছা.ক.স) এর সার্বিক তত্ত্বাবধানে ও স্বেচ্ছাশ্রমে ব্রাহ্মণবাড়িয়া সদরের ৩ নং সুহিলপুর ইউনিয়নের সর্ববৃহৎ গ্রাম উত্তর সুহিলপুরের ৩৬৫টি কর্মহীন পরিবারের মধ্যে সোমবারে প্রায় দুই লক্ষ টাকার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণের প্রতিটি প্যাকেটে ছিল পাঁচ কেজি চাল, তিন কেজি আটা, দুই কেজি আলু, এক কেজি সয়াবিন তেল, এক কেজি মসুর ডাল এবং এক কেজি দেশি পেঁয়াজ। করোনা ভাইরাসের প্রভাবে হঠাৎ কর্মহীনRead More


বিজয়নগরে প্রেসক্লাব এর পক্ষ থেকে হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন

বিজয়নগরে প্রেসক্লাব বিজয়নগরের পক্ষ থেকে ৩০টি পরিবারের মঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। আজ সোমবার ২য় দিনের মত উপজেলার চান্দুরা,সাতবর্গ, খাতাবাড়ী গ্রামের অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন প্রেসক্লাব সভাপতি মৃনাল চৌধুরী লিটন। এসময় উপস্তিত ছিলেন সাধারন সম্পাদক মো,জিয়াদুল হক বাবু, সিনিয়র সহ সভাপতি সামছুল ইসলাম লিটন,কাজী শরীফ উদ্দিন, এশিয়ান টিভির প্রতিনিধি প্রভাষক সারুয়ার হাজারী পলাশ, । খাদ্য সামগ্রির মধ্যে ছিল চাল,ডাল,তৈল, আলু,সাবান,লবন ইত্যাদি


সরাইলে করোনায় ঘরবন্দি নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের হাজী জব্বর মিয়া ও তার জামাতা মো. আয়েত আলীর উদ্যোগে করোনা ভাইরাসের প্রভাবে বিভিন্ন শ্রেনীর খেটে খাওয়া মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন। আজ সোমবার (৬ এপ্রিল) উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে মধ্যপাড়া এলাকায় গ্রামে স্কুল মাঠে এ ত্রাণ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটো, কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. সলিম উদ্দিন, আওয়ামীলীগ নেতা মো. মজনু মৃধা, মো. মুছা মিয়া ও এলাকার বিভিন্ন শ্রেনি পেশার মানুষ, গনমাধ্যম কর্মীরা । সরাইল থানা অফিসার ইনচার্জ সাহাদাতRead More


এ কেমন স্বামী!

নাসিরনগরে যৌতুকের জন্য গৃহবধুকে বর্বর নির্যাতন

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যৌতুকের টাকা না পেয়ে সাদিয়া (২০) নামে গৃহবধুকে বর্বর নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে এক পাষন্ড স্বামীর বিরুদ্ধে। যৌতুকের দাবি পূরণ করতে না পারায় মাছ ভাজার স্টিলের খুন্তি গরম করে গাল, হাত, পা ও কোমড়ে ছ্যাকা দেয়। এমনকি কেঁচি দিয়ে তার মাথার চুলও কেটে দিয়েছে বর্বর এ স্বামী। গত ২৯ মার্চ এ ঘটনা ঘটে। ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের। ঘটনার শিকার সাদিয়া আক্তার উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আলমাছ মিয়ার মেয়ে। পাষন্ড স্বামী রতন মিয়া একই ইউনিয়নের রফিকুল ইসলামের ছেলে। ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে,Read More


জেলা পরিষদের পক্ষে পিপিই প্রদান

নাসিরনগরে করোনা ভাইরাসে মৃত ব্যক্তির দাফন-কাফন-জানাযার জন্য গঠিত কমিটির মতবিনিমিয় অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক::  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা ভাইরাসে সংক্রমণে মৃত ব্যক্তির দাফন-কাফন-জানাযা নিরাপদে সম্পন্ন করার জন্য গঠিত উপজেলা কমিটির সাথে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৬ এপ্রিল) দুপুরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ,সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অভিজিৎ রায়, জেলা পরিষদ সদস্য আসাদুজ্জামান চৌধুরী, ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাহমুদুর নবী, উপজেলা কমপ্লেক্স মসজিদের খতিব মূফতি মুখলেছুর রহমান প্রমূখ। মতবিনিমিয় শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরীর পক্ষ থেকে করোনাRead More


This site is protected by wp-copyrightpro.com