Main Menu

আশুগঞ্জে নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]

নিজস্ব প্রতিবেদক্। ভাষা সৈনিক অলি আহাদ ফাউন্ডেশনের উদ্যোগে ও বিএনপি নারী সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে আশুগঞ্জের ৬শতাধিক কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে মাংসসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার চর চারতলা টেক পাড়ায় উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমানের সার্বিক তত্বাবধানে কর্মহীন ৬ শতাধিক পরিবারের মাঝে সামাজিক দুরুত্ব বজায় রেখে বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মহীন প্রত্যেক পরিবারের মাঝে ১কেজি গরুর মাংস, ৫কেজি চাল, ১ কেজি ডাল, ১কেজি আলু, ১কেজি পেয়াজ, ১পিস সাবান প্রদান করা হয়েছে।
উপজেলা যুবদলের সাবেক সভাপতি ফাইজুর রহমান বলেন, ব্যারিস্টার রুমিন ফারহানার পক্ষ থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীদিনও আশুগঞ্জ ও সরাইল উপজেলা কর্মহীন দরিদ্রদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান, চর চারতলা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সামসু মেম্বার, সাবেক সাধারন সম্পাদক কবীর আহমেদ, উপজেলা বিএনপির ঘোষিত উপজেলা যুবদলের আহবায়ক মোবারক মুন্সী, সদস্য সচিব নাছির মিয়া, যুগ্ম-আহবায়ক জামাল উদ্দিন, যুবদল নেতা হেলাল সরকার, বিশিষ্ট ব্যবসায়ী কালাম সওদাগর, ছাত্রনেতা মারুফ আহমেদ, আব্দুর রহমান নাঈম, চর চারতলা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিপন, ছাত্রনেত আজিজুল হাকিম আকাশসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃ-বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় দোয়া মাহফিল পরিচালনা করেন টেকপাড়া মসজিদের ইমাম খায়রুল ইসলাম তৈয়বী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares