April, 2020
কলাগাছ নিয়ে বিরোধ, নবীনগরে সাবেক মেম্বারের হাতের আঙ্গুল কেটে নিলো প্রতিপক্ষ!
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার প্রতিপক্ষের পা কেটে নিয়ে “জয় বাংলা” বলে পৈচাশিক উল্লাসের রেশ না কাটতে আবারো একই উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামে কলাগাছ কাটার তুচ্ছ ঘটনার জেরে সাবেক মেম্বারের (ইউপি সদস্য) হাতের আঙ্গুল কেটে নিলো প্রতিপক্ষ। জানা যায়, কালঘড়া গ্রামের সাবেক মেম্বার হাবিবুর রহমান হবি ও মোঃ রহিছ মিয়া’র লোকজনদের মধ্যে সোমবার সকালে সংর্ঘষ হয়। এসময় প্রতিপক্ষের হামলায় আঙ্গুল হারান সাবেক মেম্বার।পরে গুরুত্বর আহত সাবেক মেম্বার হাবিবুর রহমান হবিকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে রছুল্লাবাদ ইউপিRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎ সাবস্টেশনে অগ্নিকান্ড, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ব্রাহ্মণবাড়িয়ায় সাবস্টেশনে অগ্নিকান্ডের কারনে জেলার বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিঘ্নিত হচ্ছে। সোমবার (১৩ এপ্রিল) সাড়ে ৫টার দিকে জেলা শহরের দাতিয়ারা এলাকায় সাবস্টেশনের সিটিতে (কারেন্ট ট্রান্সফরমার) অগ্নিকান্ডের কারনে সাবস্টেশনের কন্টোল রুমের কার্যক্রম বন্ধ হয়ে যায়। ফলে পৌরশহরের বিভিন্ন এলাকা ও বিজয়নগর, নবীনগর, আখাউড়া, কসবায় বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছার আগেই বিদ্যুৎ বিভাগের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।বর্তমানে মেরামতের কাজ চলছে। এ রিপোর্ট লেখা পযর্ন্ত জেলা শহরের আংশিক স্থানে(ঘাটুরা সাব স্টেশনের অধীন জায়গা সমূহ) এবং আখাউড়ায় ও নবীনগর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে। তবেRead More
এবার মসজিদে তারাবিহ নামাজ স্থগিত করল সৌদি!
বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের সংক্রমণ চলমান থাকলে আসন্ন রমজানে মসজিদে জামাতে তারাবিহ নামাজ হবে না বলে জানিয়েছেন দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ। মন্ত্রী বলেছেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাব থেমে পরিস্থিতি স্বাভাবিক না হলে সৌদি আরবের মসজিদগুলোতে তারাবিহ নামাজ স্থগিত থাকবে। তবে ঘরে বসে তারাবিহ আদায় করতে পারবেন ধর্মপ্রাণ মুসলিমরা। শুক্রবার সন্ধ্যায় সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেলে টেলিফোনে সাক্ষাতকালে এ বার্তা দেন মন্ত্রী ড. আব্দুল লতিফ আল-শেখ। খবর সৌদি নিউজ২৪ ও গালফ নিউজের তিনি বলেন, তারাবিহ নামাজের চেয়ে মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ স্থগিত হওয়ার বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ। সেটাই যখন স্থগিত, তবেRead More
নবীনগরে সংঘর্ষের সময় পা কেটে আনন্দ মিছিল, ইউপি চেয়ারম্যানসহ দুই মূল হোতা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রবিবার হওয়া দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ দুই মূল হোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের এ সংঘর্ষের ঘটনায় এ নিয়ে গ্রেপ্তারের সংখ্যা ৪২ জন। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, সংঘর্ষের ঘটনার মূলহোতা কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিল্লুর রহমানকে সোমবার ভোরে ঢাকার কলাবাগান থেকে ও থানাকান্দি গ্রামের কাউছার মোল্লাকে রবিবার গভীর রাতে আশুগঞ্জের বায়েরক গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। সংঘর্ষের ঘটনায় ওই দুইজনকে আসামী করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কৃষ্ণনগর ইউনিয়নRead More
লকডাউনে ব্রাহ্মণবাড়িয়ায় খোলা থাকবে ব্যাংক
প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ ঝুঁকি মোকাবেলায় ব্রাহ্মণবাড়িয়া জেলাকে শনিবার সন্ধ্যা ৬টা থেকে অবরুদ্ধ (লক ডাউন) ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জাতীয় ও আঞ্চলিক সড়ক-মহাসড়ক এবং নৌপথে অন্য কোনো জেলা থেকে কেউ ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ অথবা ব্রাহ্মণবাড়িয়া থেকে অন্য জেলায় গমন করতে পারবেন না। তবে জরুরি পরিষেবা লকডাউনের আওতামুক্ত থাকবে। লকডাউনে ব্যাংকিং কার্যক্রম স্বাভাবিক রাখতে রোববার (১২ এপ্রিল) আরেকটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংকিং সেবা একটি জরুরি পরিষেবা হওয়ায় জনস্বার্থে জেলার সকল তফসিলি ব্যাংক ঘোষিত লকডাউনের আওতামুক্ত থাকবে। এর ফলেRead More
শহরের মধ্যপাড়া থেকে তরুণীর মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় লুবনা আক্তার রুপা (১৫) নামে তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে শহরের কাজীপাড়া দরগা মহল্লার মুসলিম মিয়ার মেয়ে। পরিবারের লোকজন জানায় রাতে একটি ফোনকল পেয়ে সে বেড়িয়ে যায় । সোমবার সকালে শহরের মধ্যপাড়া এলাকার নির্মল করের বাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন জানান, স্থানীয় লোকজন এক তরুণীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করে মরদেহ ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার গলায় রশি পেছানো ও মাথায় আঘাতেরRead More
করোনাভাইরাস: হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর মুখ থেকে ফেরা এক প্রবাসী বাংলাদেশি ডাক্তারের অভিজ্ঞতা
বিবিসি বাংলা:: বাংলাদেশের চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে পাশ করা ড. সুনীল রায় গত ৪৫ বছর ধরে ইংল্যান্ডের জাতীয় স্বাস্থ্য ব্যবস্থায় (এনএইচএস) একজন গ্যাস্ট্রো-এনট্রোলজিস্ট বা পরিপাকতন্ত্রের বিশেষজ্ঞ হিসাবে কাজ করছেন।লন্ডনের কাছে কেন্ট কাউন্টিতে হাসপাতাল, বয়স্কদের জন্য একটি নার্সিং হোম ছাড়াও নিজের একটি ক্লিনিক রয়েছে তার। সেগুলোর কোনো একটিতে চিকিৎসা করতে গিয়ে সম্প্রতি করোনাভাইরাসে সংক্রমিত হন ৭২ বছর বয়স্ক এই চিকিৎসক। তারপর হাসপাতালের আইসিইউতে যেভাবে মৃত্যুর সাথে তাকে পাঞ্জা লড়তে হয়েছে, বিবিসি বাংলার কাছে সেই অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। বলেছেন, কত বিপজ্জনক নতুন এই ভাইরাস এবং কতটা হুমকিতে রয়েছেন ডাক্তাররা। শুনুন তারRead More
করোনা সংক্রমণে তিন জনের মৃত্যু, তবুও লকডাউন মানছেন না ব্রাহ্মণবাড়িয়ার মানুষ!
তিনজনের মৃত্যু, ৯ জনের আক্রান্ত হওয়ার খবরে ব্রাহ্মণবাড়িয়া জেলাকে অনেকটাই ‘ঝুঁকিপূর্ণ’ বলে মনে করা হচ্ছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আতঙ্কও আছে। তবে লকডাউন করা হলেও এলাকার মানুষ যেন সেটা মানছেনই না। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের বিভিন্ন এলাকার চিত্র দেখে বুঝার উপায়ই নেই যে লকডাউন চলছে। সার্বিক পরিস্থিতিতে লকডাউন তো দূরের কথা সামাজিক দূরত্ব বজায় রাখা, মুখোশ পড়াসহ সাধারন নিয়মই যেন তাঁরা মানছেন না। এ প্রসঙ্গে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ বলেছেন, ‘জনসাধারণকে বুঝতে হবে কি ভয়াবহ পরিস্থিতি বিরাজমান। আমাদের পুলিশ সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন মানুষকে ঘরেRead More
কসবা পৌর ছাত্রদলের উদ্যোগে ১২০পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ
কসবা প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর ও কলেজ ছাত্র দলের নিজ উদ্যোগে কল্যাণ সাগরপাড় সহ স্ব স্ব এলাকায় ১২০ পরিবারের মাঝে খাদ্যসহ নগদ অর্থ বিতরণ করা হয়। আজ রোববার দুপুরে কসবা পৌর ও কলেজ ছাত্র দলের সভাপতি প্রার্থী আপেল নিজ উদ্যোগে এই ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল ইসলাম ভুইয়া,কসবা পৌর বিএনপির সভাপতি আশরাফ আলী,অপু,শিমুল ও সাদ্দাম প্রমুখ।
বিজয়নগরে ১০ টাকা কেজি চালের ১৪ বস্তা চাল আটক
জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সরকারি ভাবে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি ধরে বিক্রির জন্য বরাদ্দকৃত চাল অন্য জায়গায় নিয়ে যাওয়ার পথে ১৪ বস্তা চাল রাস্তার মধ্যে আটক করা হয়েছে। ( ১২ এপ্রিল) সকাল ১১টার সময় উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় রাস্তার মধ্যে এ চাল গুলো আটক করা হয়। জানা যায়, উপজেলার বিষ্ণুপুর রানোর বাজারের ডিলার মো: শাহিন মিয়ার গোডাউন থেকে টমটম গাড়ি দিয়ে নেয়ার পথে দুলালপুর হালিম চৌমুহনী এলাকায় স্থানীয়দের হাতে গাড়িসহ ১৪ বস্তা চাল আটক করা হয়। এসময় স্থানীদের খবর পেয়ে এলাকার ইউপি সদস্য আক্তারRead More



















