Main Menu

কলাগাছ নিয়ে বিরোধ, নবীনগরে সাবেক মেম্বারের হাতের আঙ্গুল কেটে নিলো প্রতিপক্ষ!

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রবিবার প্রতিপক্ষের পা কেটে নিয়ে “জয় বাংলা” বলে পৈচাশিক উল্লাসের রেশ না কাটতে আবারো একই উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামে কলাগাছ কাটার তুচ্ছ ঘটনার জেরে সাবেক মেম্বারের (ইউপি সদস্য) হাতের আঙ্গুল কেটে নিলো প্রতিপক্ষ।

জানা যায়, কালঘড়া গ্রামের সাবেক মেম্বার হাবিবুর রহমান হবি ও মোঃ রহিছ মিয়া’র লোকজনদের মধ্যে সোমবার সকালে সংর্ঘষ হয়।
এসময় প্রতিপক্ষের হামলায় আঙ্গুল হারান সাবেক মেম্বার।পরে গুরুত্বর আহত সাবেক মেম্বার হাবিবুর রহমান হবিকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে রছুল্লাবাদ ইউপি চেয়ারম্যান মো.আলি আকবর জানান, জমির আইলের পাসের কলাগাছ কাটা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে এই সংর্ঘষের ঘটনা ঘটে। এবিষয়ে তারা মামলা করার জন্য নবীনগর থানায় অবস্থান করছেন।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মো. মকবুল হোসেন জানান, এ বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি।তবু ঘটনাটির খবর নিয়ে দেখছি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares