Main Menu

April, 2020

 

আশুগঞ্জে খাদ্য সহায়তার ৯’শ কেজি চালসহ আটক ৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দুস্থ, অসহায় ও গরীব মহিলাদের জন্য দেয়া খাদ্য সহায়তার ৯’শ কেজি বিজিডি’র চালসহ ৫ জনকে আটক করা হয়েছে। এসব চাল কার্ডধারীরা ইউনিয়ন পরিষদ থেকে সংগ্রহ করে বিক্রি করে দিয়েছেন বলে জানা যায়। রবিবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার আড়াইসিধা ইউনিয়নের সামসু মিয়ার বাড়ির সামনে থেকে আল আমিন মিয়ার গরুর খামার ও আলমনগর এলাকার নাজমুল মিয়ার চাতালকল থেকে এই চালসহ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার তাদের আটক করেন। এসময় আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তার সাথে ছিলেন। আটককৃতরা হল, চাতাল মালিক নাজমুল হক, আড়াইসিধা ভবানীপুর এলাকার শাহজাহান, শাহাবুদ্দিন, খামার মালিকRead More


কসবা লক ডাউন, সেনাবাহিনীর সদস্যদের টহল জোরদার

কসবা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, জেলায় অন্য জেলার জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিষিদ্ধ করেছেন। জেলার অভ্যন্তরে উপজেলাও আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। একই সাথে কসবা উপজেলাকে লক ডাউনে আনা হয়েছে। আজ সকাল থেকে কসবা উপজেলা সদর ও বিভিন্ন স্থানে স্থানীয় প্রশাসন,সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ব্যাপক তৎপরতা অব্যাহত রেখে চলেছেন। একই সাথে জনসাধারণকে করোনাসহ লক ডাউনের বিষয়ে সচেতন করছেন। এই সময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,সহকারি কমিশনার হাছিবা খান ও কসবা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন উপস্থিত ছিলেন।


কাউতলীতে মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না_ সিভিল সার্জন

ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলীতে শনিবার মারা যাওয়া নারী করোনা আক্রান্ত ছিলেন না। রবিবার তার নমুনা থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিত্তে এমন তথ্যই জানিয়েছেন সিভিল সার্জন । জানা গেছে, টানা ১০ দিন জ্বর, কফ ও শ্বাস কষ্টের সাথে লড়াই করে শনিবার সকাল ৭টায় শহরের কাউতলীতে নিজ বাসায় চিকিৎসাধীন অবস্থায় মুনা বেগম (৩৫) মারা যান। গত ৩১ মার্চ প্রচন্ড জ্বর নিয়ে তিনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা নেয়। সে সময় তাকে ঢাকা রেফার করে কর্তব্যরত চিকিৎসক। তিনি ঢাকা যেতে না চাওয়ায় বাড়িতেই চিকিৎসা চলতে থাকে। তার জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট ছিল। পরে খবর পেয়েRead More


ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্তে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে

ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুজন মারা যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। এ দুজন করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় তাদের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠালে রবিবার নমুনার ফলাফল হাতে পান সংশ্লিষ্টরা।  এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো তিনে। জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, জেলার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া মালয়েশিয়াফেরত ব্যক্তিও করোনায় আক্রান্ত ছিলেন। গত ৭ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের ওই প্রবাসী মারা যান। পরবর্তীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। এরপর গত ৯ এপ্রিল জ্বর, সর্দি, কাশিসহ করোনারRead More


নবীনগরে রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে একজনের পা কেটে উল্লাস ও আনন্দ মিছিল

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে বিবাদমান দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের একজনের পা কেটে হাতে নিয়ে অন্য পক্ষের লোকজনদেরকে উল্লাস ও ‘আনন্দ মিছিল’ করতে দেখা গেছে। এ সময় একজনকে ‘শুধু হের পাওডা আনলি ক্যান, হের কাল্লাডা (মাথা) নিয়া আইলি না ক্যান? বলেও চিৎকার করতে শোনা গেছে। রবিবার সকালে থানাকান্দি গ্রামে দুই পক্ষের সংঘর্ষের পর মোবাইলে ধারণ করা একটি ভিডিও ফুটেজে একদল মানুষকে পশুর মতো এমন হিংস্র আচরণ করতে দেখা গেছে। সংঘর্ষের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উভয় পক্ষের ২২ জন দাঙ্গাবাজকে আটক করাRead More


সরাইলে দু“দল গ্রামবাসী সংঘর্ষে , আহত ৩০

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে  পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে। উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের আখিতাঁরা গ্রামে রবিবার সকাল থেকে কয়েকঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা  গেছে, পূর্বশত্রুতার জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাস মিয়ার গোষ্ঠির মধ্যে সকালে কথা কাটাকাটি হয় । পরে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০জন লোক আহত হয়। আহতরা সরাইল সদর হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসাRead More


নাসিরনগরে মারা যাওয়া সেই প্রবাসী করোনা ভাইরাস আক্রান্ত ছিলেন_ সিভিল সার্জন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যাওয়া মালয়েশিয়াফেরত ব্যক্তিও করোনায় আক্রান্ত ছিলেন। রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পাশাপাশি নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অভিজিৎ রায়ও এ তথ্য নিশ্চিত করেছেন। খোঁজ নিয়ে জানা গেছে, গত ৭ এপ্রিল শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে নাসিরনগর উপজেলার জেঠা গ্রামের ওই প্রবাসী মারা যান। পরবর্তীতে করোনাভাইরাস পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করা হয়। রবিবার নমুনার ফলাফল হাতে পান সংশ্লিষ্টরা। মারা যাওয়ার নাসিরনগরের ওই প্রবাসী সম্পর্কে জানা গেছে, তিনি ২০ মার্চ মালয়েশিয়া থেকে দেশে ফিরেন। নিয়মRead More


ধরখার ইউনিয়নের রাণীখারে মারা যাওয়া নারায়ণগঞ্জ ফেরত নারী করোনা আক্রান্ত ছিলেন

আখাউড়ার ধরখার ইউনিয়নের রাণীখারে মারা যাওয়ার নারী করোনা আক্রান্ত ছিলেন। রবিবার সকালে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা ওই নারী করোনা আক্রান্ত ছিলেন বলে নিশ্চিত করেছেন। জ্বর, সর্দি, কাশিসহ করোনার উপসর্গ নিয়ে গত ৯ এপ্রিল স্বামীর বাড়িতে তিনি মারা যান। এরপর থেকে ওই বাড়িসহ আশেপাশের এলাকা লকডাউন করা হয়। তবে ওই নারীর করোনা পজেটিভ হওয়ায় এলাকায় আতঙ্ক বেড়ে গেছে। এদিকে আখাউড়ায় আরো বেশ কয়েকজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন বলে স্থানীয় একাধিক সূত্রে খবর পাওয়া গেছে। সাংবাদিকসহ বিভিন্ন মাধ্যমে খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে তাঁদের খোঁজ করা হচ্ছে বলে জানাRead More


বঙ্গবন্ধুর খুনি মাজেদের ফাঁসি কার্যকর

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ক্যাপ্টেন (বরখাস্ত) আবদুল মাজেদের ফাঁসি কার্যকর করা হয়েছে। শনিবার রাত ১২টা ১ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাঁর ফাঁসি কার্যকর হওয়ার কথা নিশ্চিত করেছে কারা সূত্র। এর আগে ২০১০ সালের ২৭ জানুয়ারি দিবাগত রাতে সৈয়দ ফারুক রহমান, বজলুল হুদা, এ কে এম মহিউদ্দিন আহমেদ, সুলতান শাহরিয়ার রশিদ খান ও মুহিউদ্দিন আহমেদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ খুনি এখনো পালিয়ে আছেন। এঁদের মধ্যে এস এইচ এম বি নূর চৌধুরী কানাডায় ও এ এম রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। অন্য তিনজন খন্দকার আবদুরRead More


করোনা কেড়ে নিল প্রবাসী চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিকসহ অসংখ্য প্রাণ

নিউইয়র্কে শতাধিক বাংলাদেশির মৃত্যু

যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস প্রাণ কেড়ে নিয়েছে শতাধিক বাংলাদেশির। এরমধ্যে আছেন চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, সাংবাদিক, ক্যাব চালক, বিক্রয়কর্মী, গৃহিনীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার প্রবাসী। নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটি প্রতিদিনই শুনছে মৃত্যু সংবাদ। একজন দুজন নয়। অসংখ্য। পঁচিশ দিনে তা তিন অংকের ঘর পার করেছে। গতকাল বৃহস্পতিবার একদিনেই নয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ১০৫ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এদের মধ্যে বেশিরভাগই নিউইয়র্কের বাসিন্দা। নিউজার্সি ও মিশিগানেও ৯ জন বাংলাদেশি মারা যাওয়ার খবর পাওয়া গেছে। করোনায় প্রতিদিন আক্রান্ত হচ্ছে অসংখ্য বাংলাদেশি। এর সঠিক পরিসংখ্যান কারও জানা নেই। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত হিসেবে দেখাRead More


This site is protected by wp-copyrightpro.com