Main Menu

April, 2020

 

ব্রাহ্মণবাড়িয়ায় আরও ২ জন করোনায় আক্রান্ত, মোট আক্রান্ত ১২

ব্রাহ্মণবাড়িয়ায় আরও দুইজন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ। তাদের বাড়ি জেলার আখাউড়া উপজেলার চর নারায়ণপুরে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে মারা গেছেন দুইজন। আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, ইতোপূর্বে আখাউড়ায় তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বুধবার নতুন করে আরও দুইজন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে এক নারী কুমিল্লা ইপিজেডে কাজ করতেন। এছাড়া এক বৃদ্ধ আক্রান্ত হয়েছেন । তার দুই সন্তানও কুমিল্লা ইপিজেডে কাজ করত। তাদের নমুনা পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল এখনও আসেনি।


নমুনা সংগ্রহ করতে গিয়েই আক্রান্ত হয়েছেন বিজয়নগরের সেই নারী চিকিৎসক!

মঙ্গলবার পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলায় প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১০ জন। এর মধ্যে জেলার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসকও রয়েছেন। বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি জেলার একমাত্র প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার। বর্তমানে ওই নারী চিকিৎসক ময়মনসিংহে অবস্থান করছেন। সেখানেই তিনি আইসোলেশনে রয়েছেন। তবে কীভাবে করোনভাইরাসে আক্রান্ত হয়েছেন সেটি নিশ্চিত না হলেও করোনভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির নমুনা সংগ্রহ করেতে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে ধারণা ওই চিকিৎসকের। পাশাপাশি ওই চিকিৎসকের সঙ্গে নমুনা সংগ্রহে যাওয়া তার এক সহকর্মীও শারীরিক সমস্যায় ভুগছেন বলে জানিয়েছেন তিনি। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মুঠোফোনে ওই নারী চিকিৎসকের সঙ্গে কথাRead More


নাসিরনগরে মানসিক চাপ সইতে না পেরে যুবকের আত্মহত্যার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মানসিক চাপ সইতে না পেরে অপু হক (২৫) নামে এক যুবকের আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার রাত ১১টার সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ বুধবার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। তাঁর মৃত্যুর খবরটি বুধবার দুপুরে নিশ্চিত করেন নাসিরনগ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান। অপু হক উপজেলার ফান্দাউক ইউনিয়নের জুতিনূরের ছেলে। নিহতের ফুফাতো ভাই মো. তানিফ জানায়, ২০১৭ সালে লাখাই উপজেলা ফুলবাড়িয়া গ্রামের আসকির আলীর মেয়ে নার্গিস আক্তার অপুর বিরুদ্ধে হবিগঞ্জ আদালতে নারী নির্যাতনের একটিRead More


ব্রাহ্মণবাড়িয়ার করোনা আক্রান্ত চিকিৎসকের সাথে ময়মনসিংহে দূর্ব্যবহার, অভিমানে ফেসবুকে স্ট্যাটাস

হামিদা মুস্তফা সেঁওতি। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের একজন চিকিৎসক। নিজের দায়িত্ব পালন করতে গিয়ে আক্রান্ত হয়েছেন কোভিড-১৯ ভাইরাসে।কোয়ারেন্টাইনের দুজন করোনা পজিটিভ হওয়ায় করোনার পরীক্ষা করিয়েছিলেন।সতর্কতায় চলে গেলেন ডাক্তার স্বামীর কর্মস্থল ময়মনসিংহে। স্বামী ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার সেই সুবাধে ভাড়া বাড়ীতে থাকেন ময়মনসিংহ শহরের নয়াপাড়া এলাকায় খেয়াতরী নামক বাসায়। ফলাফল পজিটিভ আসলো মঙ্গলবার। তখন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা জানালেন, যেহেতু তারা নিজেরাই চিকিৎসক, স্বামী তার সংস্পর্শে থেকেছেন এবং অবস্থা তেমন গুরুত্বর নয় তাই দুজনেই বাসায় আইসোলেশনে থাকতে। বিকেলে স্বামীর নমুনা সংগ্রহ করতে পিপিই পরিহিত দল যায় সে বাসায়। তখনইRead More


ব্রাহ্মণবাড়িয়ার ৪ উপজেলায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

ব্রাহ্মণবাড়িয়ার জেলা সদর, নবীনগর, সরাইল, আশুগঞ্জে দমকা হাওয়াসহ বৃষ্টি হয়েছে। এছাড়া অন্যান্য উপজেলায় দমকা হাওয়া বয়ে গেছে। এতে বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে।আর দমকা ও ঝড়ো বৃষ্টিতে সরাইলের অরুআইলে করোনার জন্য স্থাপিত হওয়া অস্থায়ী বাজার লন্ডভন্ড হয়ে গেছে।দুপুর ১ টা থেকে ২টা পর্যন্ত এ দমকা হাওয়া ও বৃষ্টিপাত হয়। বিভিন্ন স্থানে গাছ উপড়ে পড়ার তথ্য পাওয়া গেলেও এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে, কয়েকদিনের টানা গরমের পর বৃষ্টির দেখা পেয়ে স্বস্তিতে ব্রাহ্মণবাড়িয়াবাসী।


কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ব্রাহ্মণবাড়িয়ার পৗর এলাকার কাউতলীতে ২০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন। এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কাউতলী উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ শাহআলম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মকবুল, জেলা ছাত্রদল সভাপতি শেখ হাফিজুল্লাহ, কাউতলী উন্নয়ন কমিটির সদস্য বাবুল চৌধুরী, হাসেন আল মামুন, শেখ মোহাঃ লিটন, মুখলেছুর রহমান, শেখ মোর্শেদ প্রমুখ উপস্থিতRead More


নবীনগরে দাঙ্গাবাজদের হাতে পা হারানো মোবারক  মারা গেছেন

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধিঃ  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দাঙ্গাবাজদের হাতে পা হারানো মোবারক মিয়া(৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দিবাগত রাত প্রায় দেড়টার দিকে তার মৃত্যু হয়। গত ১২ ই এপ্রিল নবীনগরের কৃষ্ণনগর ইউনিয়নের হাজিরহাটি গ্রামে দাঙ্গাবাজরা মোবারকের বাম পা গোড়ালীর ওপরের অংশ থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে । এরপর কাটা পা হাতে নিয়ে আনন্দ মিছিল করে এসময় দাঙ্গায় জড়িত এই নরপশুরা। পরিবারের লোকজন জানান- তার ডান পা-ও কুপিয়ে আলাদা করার চেষ্টা হয়। দুই হাত এবং পিঠেও বেশ কয়েকটি কোপ দেয়া হয়।  গুরুতর আহত অবস্থায় ৪দিন মৃত্যুর সাথেRead More


নাসিরনগরে ভ্যান চালকের ত্রাণ বিতরণ

নিজস্ব প্রতিবেদক:: সারা দেশে যখন (কোভিড-১৯) করোনা ভাইরাসের প্রভাবে জনজীবন বির্পযস্থ তখন। কর্মহীন শ্রমিকরা অনাহারে দিন কাটাচ্ছে, তখন তাদের দুঃখ দেখে পাশে দাঁড়িয়েছেন একজন দিনমজুর ভ্যান চালক ও তাঁর মা। (১৪ এপ্রিল) মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের গোর্কণ ইউনিয়নের ২নং ওয়ার্ডের ৩২ জন হত দরিদ্র ও কর্মহীন মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন ওই গ্রামের ভ্যান চালক রমজান আলী ও তার মা রাবেয়া বেগম। প্রতিবেশীদের কষ্ট দেখে সহ্য করতে না পেরে তারা এ উদ্যোগ নিয়েছে বলে জানান রমজান ও তাঁর মা। তারা ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারকে ৫ কেজি চাউল,আধা কেজি তৈল, আধাRead More


নবীনগরে পা কেটে হাতে নিয়ে মিছিল: কারা এই নরপশু? অদূরে পুলিশ থাকলেও করেনি সাহায‌্য

অবস্থা সংকটাপন্ন মোবারক মিয়ার (৪৫)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোবারকের বেঁচে থাকা নিয়ে সন্দিহান তার পরিবার। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ক্ষ্ণৃনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে দাঙ্গাবাজরা মোবারকের বাম পা গোড়ালীর ওপরের অংশ থেকে কুপিয়ে বিচ্ছিন্ন করে দেয়। এরপর কাটা পা হাতে নিয়ে আনন্দ মিছিল করে। এসময় ‘জয়বাংলা’ স্লোগান দেয় দাঙ্গায় জড়িত এই নরপশুরা। পরিবারের লোকজন জানান- তার ডান পা-ও কুপিয়ে আলাদা করার চেষ্টা হয়। দুই হাত এবং পিঠে রয়েছে আরো অনেক কোপের ক্ষত। রোববার সংগঠিত লোমহর্ষক বর্বর এ ঘটনায় জড়িত ক’জনের নাম ঘটনার পরপরই প্রকাশ করেন মোবারক। তারা হচ্ছেন থানাকান্দি হাতবাড়ি গ্রামেরRead More


প্রধানমন্ত্রীর উপহার পেল চাতাল শিশুরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া শিশু খাদ্য উপহার পেল ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযতœ কেন্দ্রের ৮০ চাতাল শিশু। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে আশুগঞ্জের সোনারামপুরে অবস্থিত ওই কেন্দ্রে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজিমুল হায়দার চাতাল শিশুদের মাঝে এই শিশুখাদ্য তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল মাবুদ, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মেজাম্মেল হক, সহসভাপতি আবু আব্দুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন, সমকালের প্রতিনিধি মুহাম্মদ আনোয়ার হোসেন প্রমূখ। চাতাল শিশুদের জন্য প্রাক প্রাথমিক ও শিশু দিবাযতœ কেন্দ্রের ৮০ জন শিশুকে ২’শ গ্রামRead More


This site is protected by wp-copyrightpro.com