April, 2020
নাসিরনগরে ঝাঁলমুড়ি খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ:: আহত কিশোরের মৃত্যু
আহত দুইজন একই হাসপাতালে আইসিউতে ভর্তি নিজস্ব প্রতিবেদক:: নাসিরনগরে ঝাঁলমুড়ি খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত রজব আলী (১৬) নামে এক কিশোর দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু হয়েছে। গত বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউয়িনের ইউছুফ মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে আহত কিশোরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন চাতলপাড় পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জন কুমার। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৪ এপ্রিল রাতে স্থানীয় ইউপি সদস্য করিম মেম্বারের বাড়িরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বাড়ছে করোনা রোগী, সদর হাসপাতাল হচ্ছে করোনার চিকিৎসাকেন্দ্র, ঘাটুরায় হবে সদর হাসপাতালের কার্যক্রম
ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল বা জেলা সদর হাসপাতালকে করোনা ভাইরাসে আক্রান্তদের চিকিৎসাকেন্দ্র করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে অনুষ্ঠিত করোনাভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে থাকায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে কমিটির সব সদস্য উপস্থিত ছিলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে। এর ফলে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে শুধুমাত্র করোনাভাইরাসে আক্রান্তদের চিকিৎসাRead More
ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে জীবনাশক ঔষুধ ছিটানো হয়েছে
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার উদ্যোগে জীবনাশক ঔষুধ ছিটানোর সুব্যবস্থা করা হয়। আজ সকালে কসবা পৌরসভার উদ্যোগে গুরুত্বপূর্ণ রাস্তায় করোনা প্রতিরোধ জীবনাশক ঔষুধ ছিটানো হয়েছে। এই ছিটানোর কাজে সহযোগিতা করেছেন ফায়ার সার্ভিস কসবা স্টেশন। কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম হারুনুর রশীদ ঢালীর উপস্থিতিতে শুভ উদ্বোধন করা হয়। কসবা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোঃ আব্দুল্লাহ খালিদ,ফায়ার সার্ভিস চালক রুহুল কবীর ও মঞ্জুর আহাম্মেদ বক্তব্য রাখেন। কসবা সার্কেল এএসপি অফিস রাস্তা থেকে জীবনাশক ঔষুধ ছিটানোর যাত্রা শুরু করে পৌর এলাকার বিভিন্ন রাস্তায় প্রদান করেন। কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েলের উদ্যোগে করোনাRead More
করোনা আক্রান্ত মৃত প্রবাসীর ভাইয়ের করোনা পজিটিভ
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে প্রবাস ফেরত শাহালমের ছোট ভাইয়ের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। এ নিয়ে এক পরিবারের তিন জন করোনায় আক্রান্ত হলো। এর মধ্যে একজন মালয়েশিয়া প্রবাসী শাহালম গত ৮ এপ্রিল স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মারা যায়। পরে মাহালমের সংস্পর্শে থাকায় তার স্ত্রীর শরীরেও করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্ত সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। তথ্যটি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ অভিজিৎ রায়। নতুন আক্রান্তকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর বক্ষব্যাধি হাসপাতালে রেখে চিকিৎসা দেয়া হবে বলে জানান। তিনি বলেন, গত ১৪এপ্রিল ওই যুবকের নমুনা ঢাকায় প্রেরণRead More
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ২জন আক্রান্ত, ২২১ জনের নমুনায় পজিটিভ ১৪
ব্রাহ্মণবাড়িয়ায় এখন পর্যন্ত ২২১ জনের নমুনা করোনা ভাইরাসের পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আর ফলাফল এসেছে ১৬৫ জনের। যাতে মোট ১৪ জন ভাইরাসে আক্রান্ত আর ১৫১ জনের ফলাফল নেগেটিভ এসেছে। আক্রান্ত ১৪ জনের মধ্যে দুইজন মারা গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টিফোর ডটকমকে এসব তথ্য জানিয়েছেন। নতুন করে বৃহস্পতিবার আক্রান্তরা হলেন, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত শাহ আলমের তিন বছরের মেয়ে এবং ছোট ভাই। নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেন জানান, গত ৮ এপ্রিল শাহ আলম মারা যাওয়ারRead More
নাসিরনগরের সেই প্রবাসীর তিন বছরের মেয়ে- ছোটভাইও করোনা ভাইরাসে আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত শাহ আলমের পরিবারের আরো দুই সদস্যের করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার স্ত্রীর পর এবার তার তিন বছরের মেয়ে এবং ছোট ভাই আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেন । অভিজিৎ রায় জানান, গত ৮ এপ্রিল শাহ আলম মারা যাওয়ার পর তার পরিবারেরর সদস্যদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে রিপোর্ট এসেছে। তাতে দুই জন করোনা সংক্রমিত বলে জানানো হয়েছে।’ এর আগে শাহ আলমের মৃত্যুর পর তার স্ত্রীরও করোনা পজেটিভ আসে। সে কারণে তাকে আইসোলেশনে রাখাRead More
নবীনগরে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি শুরু
নবীনগর প্রতিনিধি: করোনাভাইরাসের প্রভাবে সারাদেশের মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্তরা কোথাও হাত পাততে পারছেন না। আবার এই কষ্টের কথা কারো সাথে বলতেও পারছেন না, নিরবে নিভৃতে তারা তাদের কষ্ট বয়ে বেরাচ্ছেন। ঠিক এই সময়ে সরকারের পক্ষ থেকে বাজারে চালু করা হলো ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি। এর ফলে ওই সকল মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারগুলোর মাঝে ফিরে এসেছে খানিকটা স্বস্তি। এরই ধারাবাহিকতায় আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদরে ন্যায্যমূল্যে টিসিবি’র খাদ্য সামগ্রী বিক্রি শুরু হয়েছে। বুধবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান উপস্থিত হয়ে এর উদ্বোধনRead More
শোক সংবাদ:: মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জুল হোসেন সরকারের ইন্তেকাল
নবীনগর প্রতিনিধিঃ ব্রহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়নের কড়ইবাড়ি গ্রামের ওয়ার্ড আ’ লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মো. তোফাজ্জুল হোসেন সরকার (৭০) ইন্তেকাল করেছেন।(ইন্নালিল্লাহে উয়াইন্নাহি রাজিউন) । তিনি দীর্ঘ দিনের নানাহ রোগে অসুস্থ্য থেকে ১৫ এপ্রিল বুধবার সকাল ৭ টায় উপজেলার কড়ইবাড়ি গ্রামের তার নিজ বাড়ীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে স্থানীয় ইউ’পি চেয়ারম্যান আঃ রউফ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের প্রতি সমব্যদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন। বুধবার বাদ জোহর রাষ্টীয় মর্যাদা শেষে নিহতেরRead More
বিজয়নগরের ইউএনও মেহের নিগারের খাদ্য সামগ্রী বিতরন
বিজয়নগর প্রতিনিধি, ,ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রধানমন্ত্রীর ত্রান তহবিল থেক কর্মবিহীন পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার । আজ বুধবার সন্ধ্যায় উপজেলার ইসলামপুর ঈদগাহ মাঠের পাশে ইসলামপুর, শশুই ও বিরপাশার কর্মহীন পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। এর আগে সকালে তিনি ইছাপুরা ইউনিয়নে ১০ টি পরিবারে শিশু খাবার বিতরন করা হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকল্প কর্মকর্তা শাহিনুর জাহান,উপজেলা প্রকৌশলী মো, জামাল উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা নিরুপা ভৌমিক,প্রেসক্লাব সাধারন সাধারণ সম্পাদক মো,জিয়াদুল হক বাবু,মহিলা মেম্বার নিলুফা ইয়াছমিন, আল মামুন, মো,কামরুল ইসলাম প্রমুখ।
বিজয়নগরে বৈশাখী ঝড়ে বটগাছ ভেঙ্গে পড়ল দোকানঘরে,গাছপালা ও ফসলের ব্যপক ক্ষতি
মো,জিয়াদুল হক বাবু ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কাল বৈশাখী ঝড়ে দেওয়ানবাজারে বট গাছ ভেঙ্গে পড়েছে দোকান ঘরের উপর এতে করে আধাপাকা দোকান ঘরে ফাটল ও ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি এবং বিভিন্ন স্থানে গাছগাছালি ও ফসলের ব্যপক ক্ষতি হয়েছে। (১৫ এপ্রিল) বুধবার বৈশাখের দ্বিতীয় দিনে দুপুরে কাল বৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যায়। উপজেলার হরষপুর ইউনিয়নের দেওয়ান বাজারে উত্তর পাশে মাছ বাজার সংলগ্ন একটি বড় বট গাছ রয়েছে। কাল বৈশাখী ঝড়ে বট গাছের একটি বড় ঢাল ভেঙ্গে দোকান ঘরের উপর পড়ে। এতে করে আধাপাকা দোকান ঘরে পেছনে অংশ চেপে যায় এবংRead More



















