Main Menu

নাসিরনগরের সেই প্রবাসীর তিন বছরের মেয়ে- ছোটভাইও করোনা ভাইরাসে আক্রান্ত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে করোনা আক্রান্ত হয়ে মৃত শাহ আলমের পরিবারের আরো দুই সদস‌্যের করোনা ভাইরাসে সংক্রমিত হয়েছেন। তার স্ত্রীর পর এবার তার তিন বছরের মেয়ে এবং ছোট ভাই আক্রান্ত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ এপ্রিল) উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার অভিজিৎ রায় এ তথ্য নিশ্চিত করেন ।

অভিজিৎ রায় জানান, গত ৮ এপ্রিল শাহ আলম মারা যাওয়ার পর তার পরিবারেরর সদস‌্যদের নমুনা ঢাকায় পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে রিপোর্ট এসেছে। তাতে দুই জন করোনা সংক্রমিত বলে জানানো হয়েছে।’ এর আগে শাহ আলমের মৃত‌্যুর পর তার স্ত্রীরও করোনা পজেটিভ আসে। সে কারণে তাকে আইসোলেশনে রাখা হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares