কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে ২০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার পৗর এলাকার কাউতলীতে ২০০ দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে শহীদ লুৎফুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাউতলী উন্নয়ন কমিটির উদ্যোগে এ ত্রাণ বিতরণ করা হয়। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার উপস্থিত থেকে ত্রাণ কার্যক্রমের উদ্বোধন করেন।
এতে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও কাউতলী উন্নয়ন কমিটির আহবায়ক আলহাজ্ব মোঃ শাহআলম, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মুফতি মকবুল, জেলা ছাত্রদল সভাপতি শেখ হাফিজুল্লাহ, কাউতলী উন্নয়ন কমিটির সদস্য বাবুল চৌধুরী, হাসেন আল মামুন, শেখ মোহাঃ লিটন, মুখলেছুর রহমান, শেখ মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় প্রতি পরিবারকে ৫ কেজি চাল, তিন কেজি আটা, ১ কেজি ডাল ও এক কেজি ভোজ্য তেল দেয়া হয়।
« নবীনগরে দাঙ্গাবাজদের হাতে পা হারানো মোবারক মারা গেছেন (Previous News)
(Next News) ব্রাহ্মণবাড়িয়ার ৪ উপজেলায় দমকা হাওয়াসহ বৃষ্টিপাত, বিভিন্ন উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত »



















