February, 2020
বঙ্গবন্ধু শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আর্ট ক্যাম্পের সমাপনী
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের তিতাস নদীর তীরে ‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ শ্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শিশুদের শীতকালীন আর্ট ক্যাম্পের সমাপনী দিনের কার্যক্রম শনিবার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে রসুলপুর গ্রামে আর্ট ক্যাম্পের সমাপনী দিনের কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন মনজুরুল আলম, দৈনিক সংবাদ জেলা প্রতিনিধি সাদেকুর রহমান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক আবদুন নূর, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, নাগরিক ফোরামের সভাপতিRead More
ছ`মাস না পেরুতেই লাশ হয়ে ফিরলো নবীনগরের যুবক সৌদি প্রবাসী ইয়ার হোসেন
মিঠু সূত্রধর পলাশ :- আনুমানিক বিশ-বাইশ বছরের উঠতি বয়স ইয়ার হোসেনের। চঞ্চলতার রেশ তখনো কাটেনি। সংসারের হাল ধরার মত তেমন বয়সও হয়নি তার! এ বয়সেই পরিবারের সচ্ছলতা আনবে এ চিন্তায় সৌদি আরবে পাড়ি দেয় সে। সেখানে গিয়ে ছয় মাস না পেরুতেই বাড়ি ফিরতে হলো তাকে। তবে সচ্ছলতা নিয়ে নয়! কফিন বক্সে লাশ হয়ে। সেই সঙ্গে পরিবারে জন্য বয়ে এনেছেন এক পাহাড় শোক। ইয়ার হোসেন ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের (ইব্রাহিমপুর দক্ষিণ পাড়া) লাল মিয়ার ছেলে।মৃত্যুর দুই মাস পর তার লাশ ১৪ ফেব্রুয়ারি বাড়িতে আনা হয়েছে। ১৫ ফেব্রুয়ারী শনিবার জানাজাRead More
সরাইলে প্রতিপক্ষের হামলায় নিহত রকেট মেম্বারের দাফন সম্পন্ন
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত উপজেলা আওয়ামীলীগ নেতা আবু বক্কর সিদ্দিক (রকেট মেম্বারের) দাফন শুক্রবার রাতে সম্পন্ন হয়েছে। তিনি ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে। এর আগে রাত সাড়ে ৮টায় সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাযার নামাজে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য এড. জিয়াউল হক মৃধা, উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন টিটু, উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ূন কবির, সরাইলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় কালনি এক্সপ্রেস আটকে যাত্রাবিরতি ও নতুন ট্রেন দাবি
সিলেট-ঢাকা রুটে চলাচলকারী আন্তনগর কালনি এক্সপ্রেস ট্রেনের ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে যাত্রাবিরতি ও নতুন একটি আন্তনগর ট্রেন দেয়ার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরাম। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের ১নং প্ল্যাটফর্মে অবস্থান কর্মসূচি থেকে এ দাবি জানানো হয়। এ কর্মসূচিতে সংগঠনটির নেতৃবৃন্দ ছাড়াও নানা শ্রেণি পেশার হাজারো মানুষ অংশ নেন। এসময় কালনি এক্সপ্রেস ট্রেনটি কিছুসময় আটকে প্রতীকি অবরোধ পালন করা হয়। সিলেট থেকে ছেড়ে আাসা ঢাকাগামী কালনি এক্সপ্রেস ট্রেনটি শনিবার বেলা সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনটি আটকে দেন অবস্থানRead More
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় জেলা সদর ও আশুগঞ্জে এই ঘটনা ঘটে। তবে হতাহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও অপর জনের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় স্বামীর সাথে মোটর সাইকেলে করে বেড়াতে গিয়ে সড়ক দূর্ঘটনায় পুতুল নামের এক নববধূ নিহত হয়। এ ঘটনায় তার স্বামী দেলোয়ারকে গুরুতর আহতাবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। সন্ধ্যায় মাছিহাতা শ^শুড় বাড়ি থেকে আখাউড়া উপজেলার নূরপুর গ্রামের নাসির মিয়ার ছেলে প্রবাসী দেলোয়ারের তার স্ত্রী পুতুলকে নিয়ে মোটর সাইকেলে করে কোড্ডা গ্রামে ফুফুর বাড়িতে বেড়াতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়েRead More
ব্রাহ্মনবাড়িয়ায় স্বৈরাচার প্রতিরোধ দিবস পালিত
১৪ ফেব্রুয়ারি স্বৈরাচার প্রতিরোধ দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা শুক্রবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্রনাথ স্মৃতি পাঠাগারে অনুষ্ঠিত হয়। সাংবাদিক আবদুন নূরের সভাপতিত্বে স্বৈরাচার প্রতিরোধ দিবসের আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মতিলাল বণিক, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, তেল গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সদস্য সচিব অ্যাডভোকেট মোঃ নাসির, ব্রাহ্মনবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পি, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, অনুশীলন সাংস্কৃতিক কেন্দ্রের সংগঠক আবুল খায়ের প্রমুখ। বক্তারা বলেন, স্বৈরাচার এরশাদ জগদ্দল পাথরের মতো জাতির বুকে চেপেRead More
৫ হাজার টাকার জন্য নবীনগরে বৃদ্ধ বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আমিনুল ইসলাম (৬০) নামের এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে তার ছেলে। শুক্রবার বেলা ১১টার দিকে নবীনগর পৌর এলাকার পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। নিহত আমিনুল ইসলাম অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। ঘটনার পর থেকে ছেলে শুভ পলাতক রয়েছে। পরিবারের বরাত দিয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনোজিত রায় জানান, সকালে শুভ তার বাবার কাছে ব্যবসা করতে টাকার জন্য চাপ দেন। এনিয়ে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। তিনি জানান, এক পর্যায়ে শুভ ঘরে থাকা দা দিয়ে আমিনুল ইসলামকে কুপিয়ে রক্তাক্ত করে পালিয়ে যায়। গুরুতর আহতবস্থায় আমিনুল ইসলামকেRead More
নবীনগরে সেইভ দা সিস্টার সভাপতির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ তরুণীর
মিঠু সূত্রধর ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সেইভ দা সিস্টার নামে এক সংগঠনের সভাপতির বিরুদ্ধে অনৈতিক কাজের অভিযোগ উঠেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে ওই সংগঠনেরই এক তরুণী তার সভাপতির বিরুদ্ধে তার সাথে অনৈতিক কাজের লিখিত এ অভিযোগ করেন। বৃহস্পতিবার(১৩/০২) উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে,সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসানকে প্রধান করে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। জানাগেছে, উপজেলার কালঘরা গ্রামের বোরহান উদ্দিনের ছেলে নেয়ামত উল্লাহ এলাকার কলেজ পড়ূয়া বেশ কিছু ছাত্রী নিয়ে মেয়েদের নিরাপত্তার জন্য সেইভ দাRead More
আগামী অর্থবছরেই শেষ হচ্ছে আখাউড়া-আগরতলা রেল লাইনের কাজ_ভারতীয় হাই কমিশনার
ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনার রিভাগাঙ্গলী দাশ বলেছেন, আগামী ২০২১ সালের জুনের মধ্যেই আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ শেষ হবে। একেই বছর দুই দেশের মধ্যে রেল যোগাযোগ চালু হবে। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আখাউড়া-আগরতলা রেল লিংক লাইনের কাজ পরিদর্শন করতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। তিনি বলেন আখাউড়া-আগরতলা রেল লিংক লাইন প্রকল্প টি দুই দেশের একটি গুরুত্বপূর্ন প্রকল্প। উত্তর-পূর্ব ভারতের সাথে বাংলাদেশের বানিজ্যিক যোগাযোগ এ রেল পথের মাধ্যমে হবে। সীমান্তের বিএসএফের হত্যার বিষয়ে রিভাগাঙ্গলী দাশ বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে ভালো সম্পর্ক বজায় আছে। তারা নিজের মধ্যে সব সময়Read More
সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় সাবেক ইউপি সদস্য নিহত
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আবু বক্কর সিদ্দিক ( রকেট মেম্বার) (৫৫) নামে সাবেক এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলা সদরের প্রাত:বাজার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি, ওই ইউনিয়নের বেপারী পাড়ার মৃত চমক বেপারীর ছেলে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদৎ হোসেন টিটু জানান, গত ঈদের সময় শাহআলম মেম্বারের দুই ভাইকে রকেট মেম্বারের লেকজন পিটিয়ে গুরুতর আহত করে। এ নিয়ে একটি আদালতে চলমান রয়েছে। এই বিরোধকে কেন্দ্র করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সরাইল প্রাতঃ বাজার এলাকায় শাহআল মেম্বারের লোকজন তার উপর হামলা চালায়।Read More



















