Main Menu

February, 2020

 

মুজিববর্ষ উপলক্ষ্যে দেশে প্রথমবারে মত চালু হল পল্লী বিদ্যুতের একই ছাতার নিচে সকল সেবা

দেশে প্রথমবারে মত ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাতার নিচে পল্লী বিদ্যুৎ এর সকল পরিসেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে এর কার্যক্রম শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সেবা প্রদান অনুষ্ঠানে ১০টি সেবার কার্ক্রম নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয় আগামী জুন মাসের মধ্যে জেলার সবকটি গ্রামে বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে। অনুষ্ঠানে মিটার প্রদান, বিল গ্রহণ, বকেয়া আদায়, লাইন মেরামতসহ সকল সমস্যার তাৎক্ষনিকভাবে সমাধানের ব্যবস্থা করা হয়। এতে অর্ধশতাধিত কর্মকর্তাসসহ বিদ্যুৎকর্মীরা দায়িত্ব পালন করে। মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরে সব মাসের ১৭ তারিখ পল্লীRead More


আরকে, জসিম, ভূইয়া, গেজেট হোম, এসআর এবং তুবা টেলিকমে র‌্যাবের অভিযান, ৪৮ টি মোবাইল জব্দসহ ১.৫ লাখ টাকা জরিমানা

শুল্ক ফাঁকি দিয়ে আনা অবৈধ মোবাইল ধরতে ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। শহরের জেলা পরিষদ মার্কেটে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চলে। এসময় আরকে, জসিম, ভূইয়া, গেজেট হোম, এসআর এবং তুবা টেলিকমে অভিযান চালায় আদালত। অভিযানে মোট ৪৮ টি অবৈধ মোবাইল সেট জব্দ করা হয়। পাশাপাশি ১.৫ লাখ টাকা জরিমানাও আদায় করা হয়। ভ্রামামান আদালতের নেতৃত্ব দেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং ব্রাহ্মণবাড়িয়া সদর এর সহকারী কমিশনার (ভূমি) এ.বি.এম মশিউজ্জামান। আদালত সূত্র জানা গেছে, গোপন সংবদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে যে,Read More


জেলার শ্রেষ্ঠ ইউএনও নির্বাচিত হলেন মোহাম্মদ মাসুম

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম এবার পেশাগত দক্ষতাসহ বিভিন্ন সূচকে অগ্রগতি অর্জনের স্বীকৃতি হিসাবে জেলা পর্যায়ে শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। এর আগেও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পুরস্কার’ পেয়েছিলেন তিনি। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সরকারি অফিসার ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রস্তুতিমূলক সভায় এ পুরস্কার প্রদান করা হয়। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আমিনুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার মোঃ শাহআলম, অতিরিক্ত পুলিশRead More


নবীনগর প্রেসক্লাব সাধারণ সম্পাদকের পিতার ইন্তেকাল

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোলের পিতা সোনালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র অফিসার মো. আব্দুল কুদ্দুস (৭৪) রবিবার সকাল ৮.৩৫ মিনিটে তার নিজ বাড়িতে ইন্তেকাল করিয়াছেন।(ইন্না লিল্লাহি……) মৃত্যুকালে তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। রবিবার দুপুর ২টায় পৌরএলকার আলীয়াবাদ কবরস্থানের মাঠে মরহুমের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। পরে আলিয়াবাদ কবস্থানে লাশ দাফন করা হয়। উনার মৃত্যুতে স্থানীয় সাংসদ এবাদুল করিম বুলবুল ও সাবেক সাংসদ ফয়জুর রহমান বাদল সহ নবীনগর প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা শোকাহত পরিবাকে সমবেদনা জানিয়ে গভির শোক প্রকাশ করেছেন।


নাসিরনগরে সরকারি খাল ভরাটের অভিযোগ, এক ব্যক্তির কারাদন্ড

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে সরকারি খাল ভরাট করার অভিযোগে মো. নুরুল হক (৬১) নামে এক ব্যক্তির দুই বছরের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার ১৫ ফেব্রুয়ারি বিকালে উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর এলাকায় নির্বাহী মেজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমা আশরাফী এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। মো. নুরুল হক উপজেলার গোর্কণ ইউনিয়নের নূরপুর গ্রামের মৃত মিয়া হোসেনের ছেলে। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালে তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন অবৈধভাবে খাল দখল করে ঘর নির্মাণের অভিযোগে নির্মাণ সামগ্রী জব্দ করেন। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে উপজেলা নির্বাহী অফিসার সাইফুলRead More


আশুগঞ্জ সার কারখানার নাইট্রোজেন কেনার নামে কোটি টাকা আত্মসাত!

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার বাণিজ্যিক বিভাগের সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মো. মেহেদি ইসলামের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি কারখানার জন্য নাইট্রোজেন কেনার নামে এক কোটি ২১ লাখ ৮১ হাজার ৯৩৯ টাকা আত্মসাত করেছেন বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। কারখানা কর্তৃপক্ষের প্রাথমিক তদন্তে বাণিজ্যিক বিভাগের স্থানীয় ক্রয় শাখার সহকারী বাণিজ্যিক কর্মকর্তা মেহেদি হাসানকে সাময়িক বরখাস্ত ও সংশ্লিষ্টতা/দায়িত্ব অবহেলা ও সহযোগিতার অভিযোগে আরো ১১ কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) কর্তৃপক্ষ। কারখানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর ধরে দেশীয় রাসায়নিক বিক্রেতা প্রতিষ্ঠান লিন্ডি বাংলাদেশ লিমিটেড থেকেRead More


নবীনগরে বাবাকে খুন করে ছেলের আত্মসমর্পণ

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবা আমির হোসেন (৫০)কে খুন করে আত্মসমর্পণ করেছে তার বড় ছেলে সাইফুল ইসলাম শুভ। শুক্রবার নবীনগর পৌর এলাকার নবীনগর পশ্চিমপাড়ায় দা দিয়ে কুপিয়ে হত্যা করে।নিহত আমির হোসেন (৫০) পশ্চিমপাড়ার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্য ছিলেন। এ দিকে স্বামী হত্যার অভিযোগে সন্তানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আমির হোসেনের স্ত্রী।শনিবার দুপুরে নবীনগর থানার পুলিশ ১৬৪ ধারা জবানবন্দি নেয়ার জন্য শুভকে আদালতে প্রেরণ করেছে। সংশ্লিষ্টরা জানান, আমির হোসেনের বড় ছেলে শুভ শুক্রবার সকালে বাবাকে খুন করে পালিয়ে যায়। খুনের ঘটনার পরপরই পুলিশের কয়েকটি টিম শুভকে আটক করতে নবীনগরের বিভিন্ন স্থানে অভিযানRead More


ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ায় সপ্তাহব্যাপী বই মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার সন্ধ্যায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জেলা প্রশাসন আয়োজিত মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: আলমগীর হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার। স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান। মেলায় ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত বইসহ বিভিন্নRead More


আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে-আশুগঞ্জে বিদ্যুৎ ও জ্বালানী সচিব

বিদ্যুৎ ও জ্বালানী সচিব ড. সুলতান আহমদ বলেছেন, দেশে ইতিমধ্যে ৯৬ভাগ মানুষের কাছে বিদ্যুৎ পৌছে দেয়া সম্ভব হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আগামী ডিসেম্বরের মধ্যে সারা দেশকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে। দেশের চাহিদা অনুযায়ী পুরো বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে। তিনি শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে সরকারী, বেসরকারী বিভিন্ন বিদ্যুৎ ইউনিট পরির্দশন শেষে একথা বলেন। এ সময় আশুগঞ্জ পাওয়ার স্টেশন লিঃ এর চেয়ারম্যান খালেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ এম এম সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (কারিগরি) একেএম ইয়াকুব, নির্বাহী পরিচালক (পকিল্পনা ও প্রকল্প ) ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস, আশুগঞ্জ ইউনাইটেড পাওয়ার প্লান্টেরRead More


বিজয়নগরে গাড়ি চাপায় শিশু নিহত

প্রতিনিধি : বিজয়নগরে শনিবার সন্ধ্যায় অটোরিক্সা চাপায় তাহসিন( ৪) নামের এক শিশু নিহত হয়েছে।সে উপজেলার চম্পকনগর ইউনিয়নের প্রবাসী কামাল মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যেক্ষদরশীরা জানান , শনিবার সন্ধ্যা ৭ টার দিকে বক্তারমোরা গ্রামের প্রবাসী কামাল মিয়ার ছেলে তাহসিন বাড়ির সামনে দাঁড়ানো অবস্তায় রাস্তা দিয়ে অটোরিক্সা যাওয়ার সময় উল্টে গিয়ে তার উপর পড়ে যায়।বাড়ির লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। নিহতের দাদা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আহাদ মাস্টার বলেন, বাড়ির সামনে সন্ধ্যায় আমার নাতি দাঁড়ানো ছিল। এসময় বাড়ির সামনের রাস্তা দিয়ে অটোরিক্সা যাওয়ার পথেRead More


This site is protected by wp-copyrightpro.com