Main Menu

মুজিববর্ষ উপলক্ষ্যে দেশে প্রথমবারে মত চালু হল পল্লী বিদ্যুতের একই ছাতার নিচে সকল সেবা

[Web-Dorado_Zoom]

দেশে প্রথমবারে মত ব্রাহ্মণবাড়িয়ায় এক ছাতার নিচে পল্লী বিদ্যুৎ এর সকল পরিসেবা কার্যক্রম শুরু হয়েছে। সোমবার জেলার আশুগঞ্জ উপজেলার তালশহর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মুজিববর্ষ উপলক্ষে এর কার্যক্রম শুরু হয়। ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে সেবা প্রদান অনুষ্ঠানে ১০টি সেবার কার্ক্রম নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয় আগামী জুন মাসের মধ্যে জেলার সবকটি গ্রামে বিদ্যুৎ সেবা নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে মিটার প্রদান, বিল গ্রহণ, বকেয়া আদায়, লাইন মেরামতসহ সকল সমস্যার তাৎক্ষনিকভাবে সমাধানের ব্যবস্থা করা হয়। এতে অর্ধশতাধিত কর্মকর্তাসসহ বিদ্যুৎকর্মীরা দায়িত্ব পালন করে। মুজিববর্ষ উপলক্ষে চলতি বছরে সব মাসের ১৭ তারিখ পল্লী বিদ্যুৎতের বণার্ঢ্য কর্মসূচী চলবে। সেবা প্রদান অনুষ্ঠানে জেলা পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার শাহজাহান তালুকাদার, নির্বাহী প্রকৌশলী কার্তিক দে, ইউপি চেয়ারম্যান আবু সামা, পল্লী বিদ্যুতের এজিএম নূরে আলম, শৈকত বড়ুয়া সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares