Main Menu

দৈনিক জনতা সরাইল উপজেলা প্রতিনিধি রাকিবুর রহমান রকিবের মাতার ইন্তেকাল ॥ ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের শোক

[Web-Dorado_Zoom]

দৈনিক জনতা সরাইল উপজেলা প্রতিনিধি মোঃ রাকিবুর রহমান রকিবের মাতা রসিয়া বেগম (৭৮) সোমবার সকাল ১০ টায় হ্নদরোগে আক্রান্ত হয়ে সরাইল উপজেলার নিজ সরাইল গ্রামে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে ২ ছেলে, ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বাদ আছর আলীনগর মাদ্রাসা মাঠে মরহুমের জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

জানাজার নামাজে বিভিন্ন স্তরের রাজনৈতিক, সামাজিক ও ধর্মপ্রাণ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।

এদিকে সাংবাদিক মোঃ রাকিবুর রহমান রকিবের মাতা রশিয়া বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

বিবৃতিদাতারা হলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসকাবের সভাপতি খ.আ.ম রশিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সহ-সভাপতি মফিজুর রহমান লিমন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, কোষাধ্যক্ষ নজরুল ইসলাম শাহজাদা, দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, পাঠাগার ও ক্রীড়া সম্পাদক মোশারফ হোসেন বেলাল, সংস্কৃতি ও তথ্য প্রযুক্তি সম্পাদক শিহাব উদ্দিন বিপু, কার্যকরী সদস্য শাহজাহান সাজু ও মজিবুর রহমান খান।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares