Main Menu

February, 2020

 

ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শিশুদের তিনদিনব্যাপী শীতকালীন আর্ট ক্যাম্প শুরু

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুলপুর গ্রামের তিতাস নদীর তীরে ‘প্রকৃতির সান্নিধ্যে শিশুরা’ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের আয়োজনে শিশুদের তিনদিনব্যাপী শীতকালীন আর্ট ক্যাম্প  বৃহস্পতিবার শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে তিনদিনব্যাপী আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. মো. শাহ আলম। রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য মোঃ জহিরুল ইসলাম ভূঞা, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনRead More


কসবায় আওয়ামীলীগের সম্মেলনকে সামনে রেখে প্রচার প্রচারণা শুরু

খ. ম. হারুনুর রশিদ ঢালী : : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা আওয়ামীলীগের সম্মেলন ৬মার্চ। এই সম্মেলনকে সামনে রেখে,ব্যানার আর ফেসবুকে প্রচার প্রচারণা শুরু করেছে পদ প্রত্যাশীরা। গত ৮ফেব্রুয়ারি আওয়ামীলীগের বিশেষ বর্ধিত অনুষ্ঠিত সভায় সম্মেলন প্রস্তুিত আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবনকে আহবায়ক করে দুই সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়। বৃহস্পতিবার সম্মেলনের বিষয়ে ১ম দফায় মনোয়নপত্র,যাবতীয় বিষয়ে বৈঠক করেছেন সম্মেলন প্রস্তুতি আহবায়ক কমিটি। নির্বাচন কমিশন ও সম্মেলন কমিটির আহবায়ক কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবনRead More


হারুণ-আল-রশিদের ছোট ভাইয়ের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির গভীর শোক প্রকাশ

শহরের মৌলভীপাড়া নিবাসী মরহুম মৌলভী আব্দুল বারী (বারী মোক্তার) এর ছোট ছেলে এবং বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক প্রতি মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার সর্বস্তরের জনগণের সর্বজন শ্রদ্ধেয় আলহাজ্ব এডঃ হারুণ আল রশিদের ছোট ভাই মাইন-অর-রশিদ (মাইন) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা (কচি) এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক ভিপি মোঃ জহিরুল হক খোকন (জহির)। একযুক্ত বিবৃতিতে জেলা বিএনপির নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি শোকাহত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। জেলা বিএনপির দপ্তর সম্পাদক মোঃRead More


নবীনগরে সমবায় সমিতির নির্বাচনে সভাপতি হলেন জনি

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশন লিমিপেড ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২০ ইং অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিপুল ভোটে আশরাফুল আলম জনি সভাপতি নির্বাচিত হয়েছেন। উপজেলা পল্লী উন্নয়ন ভবন কার্যালয়ে বুধবার সকাল ৯টা থেকে উৎসব মুখর পরিবেশে বিকেল ৩টা পুর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন শেষে ভোট গণনায় মোট ৩৪টি ভোটের মধ্যে ৩২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন আশরাফুল আলম জনি। তার নিকটতম প্রতিদ্বন্দী মো. আব্দুল ছোহবান পেয়েছেন মাত্র ২ ভোট। বিনা প্রতিদ্বন্দীতায় সহ সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মোমেন, বিনা প্রতিদ্বন্দীতায় সদস্য নির্বাচিত হয়েছেন ৪জন তারা হলেন, বাবরু মিয়া,Read More


নাসিরনগরকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

মৃধা মোরাদ : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরকে শতভাগ বিদ্যুতায়িত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার ১২ ফেব্রুয়ারী সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। ১৫২ কোটি টাকা ব্যয়ে এ কাজ বাস্তবায়ন করেছে নাসিরনগর পল্লী বিদ্যু সমিতি। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে কথা বলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বদরুদ্দোজা মোহাম্মদ ফরহাদ হোসেন সংগ্রাম। নাসিরনগর পল্লী বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, ২০ এমভিও ক্ষমতা সম্পন্ন উপকেন্দ্রের মাধ্যমে উপজেলার মোট ১৩০টি গ্রামে ৬০ হাজার ৮০১টি বিদ্যুৎ লাইন সংযোগ দেয়া হয়েছে। শতভাগ বিদ্যুতায়িত করতে ৯৫৪ কিলোমিটার লাইন নির্মাণে ব্যয় হয়েছে ১৫২Read More


আর দৌড়াতে হবেনা সব বিশ্ববিদ্যালয়ে, এক পরীক্ষাতেই সব বিশ্ববিদ্যালয়ে ভর্তির সিদ্ধান্ত

আগামী শিক্ষাবর্ষ (২০২০-২১) থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা হবে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়সহ ১২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসি সদস্যরা উপস্থিত ছিলেন। ইউজিসি’র চেয়ারম্যান বলেন, ‘আমরা আশা করছি মার্চের প্রথম সপ্তাহ থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা নিয়ে পুরোদমে কাজ শুরু হবে। ইউজিসি এ কার্যক্রম এগিয়ে নিতে বিশ্ববিদ্যালয়গুলোকে সর্বাত্মক সহযোগিতা করবে।’ তিনি আরও বলেন, কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার জন্যRead More


বিজয়নগরে ১ বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

মো: জিয়াদুল হক বাবু : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ ইউনুছ মিয়াকে গ্রেফতার করেছে বিজয়নগর থানা পুলিশ। বুধবার গোপন সংবাদের ভিত্তিতে ইসলামপুর পুলিশ ফাঁড়ির এ এস আই হাবিবুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার বুধন্তী ইউপির শশই গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে । গ্রেফতারকৃত আসামী ইউনুছ মিয়া বুধন্তী ইউপির শশই গ্রামের মোশারফ হোসেনের ছেলে। এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামী দায়রা-১২৬৫/১৭ কোতয়ালী সিআর-৩৮/১৪ এর ১ বছরের বিনাশ্রম কারাদন্ড সহ ৫,০০,০০০/-টাকা জরিমানা সাজা প্রাপ্ত আসামী। আসামীকে বিধি মোতাবেকRead More


গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ৪ জুয়ারী ও ১ মাদক সেবী গ্রেফতার

বিশেষ অভিযান চালিয়ে ৪ জুয়ারী ও ১ মাদক সেবীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সদর উপজেলার রাধিকা এবং কসবা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদরের রাধিকা বাস স্ট্যান্ডের উত্তর-পূর্ব পাশে মাঠের উপর প্রকাশ্যে জুয়া খেলা অবস্থায় চারজন জুয়ারী গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃতরা হলেন, মাছিহাতা ইউপির রাধিকা গ্রামের রহিজ উদ্দিনের ছেলে মোঃ সাদেক (৩৫), একই ইউপির দক্ষিন জগৎসার গ্রামের নেছার ভূইয়ার ছেলে উজ্জল ভূইয়া (৩০), গজারিয়া গ্রামেরন মৃত সাহাবRead More


বাঞ্ছারামপুরে শুক্কুর আলী হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে ফাঁসির আদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে শুক্কুর আলী হত্যা মামলায় স্বামী-স্ত্রীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বুধবার বেলা সাড়ে ১১টা ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক সাবেরা সুলতানা খানম এই দণ্ডাদেশ প্রদান করেন। এসময় একজনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং দুইজনকে বেকসুর খালাস প্রদান করেন। মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, নায়ায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের আমিরুদ্দিনের ছেলে আফজাল কৈয়া ও আফজালের স্ত্রী হেলেনা বেগম। এই মামলা আফজালের পিতা আমিরুদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬মাসের কারাদণ্ড। এছাড়া আমিরুদ্দিনের অপর দুই ছেলে মো. সুমন ও ওমর ফারুককেRead More


আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শনে বিআইডব্লিউটিএর চেয়ারম্যান

বিআইডব্লিউটিএ’ র চেয়ারম্যান কমান্ডার গোলাম সাদেক বলেছেন, আশুগঞ্জ নৌবন্দরকে আধুনিক বন্দর হিসেব গড়ে তোলাই সরকারের উদ্দেশ্য। আর সে লক্ষ নিয়েই এই বন্দরের উন্নয়ন কাজ হচ্ছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর পরিদর্শন শেষে একথা বলেন তিনি। এ সময় তিনি ড্রেজিংয়ের মাধ্যমে নদীর নাব্যতা সংকট দূর করার কথাও জানান। পরিদর্শনকালে বিআইডব্লিউটিএ’ র বন্দর পরিচালক কাজী ওয়াকিল নেওয়াজ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী সাজেদুর রহমান, সমন্বয় কর্মকর্তা সেলিম শেখ, সহকারী পরিচালক মামুনুর রশিদ, সহকারী সমন্বয় কর্মকর্তা কাজী কামাল উদ্দিনসহ বিআইডব্লিউটি এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও আশুগঞ্জ নদীবন্দরের ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


This site is protected by wp-copyrightpro.com