January, 2020
দুই যুগ ধরে নারী শিক্ষার আলো ছড়াচ্ছে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর: তিতাস পাড়ের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নারী শিক্ষার প্রসারে দু’যুগ ধরে আলো ছড়াচ্ছে নবীনগর মহিলা ডিগ্রি কলেজ। ব্রাহ্মণবাড়িয়া ৫ আসনের আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য মরহুম এড. আব্দুল লতিফের প্রচেষ্টায় ১৯৯৮ সালের ২২ জুলাই নবীনগর মহিলা কলেজটি প্রতিষ্টিত হয়। কলেজটি হওয়ায় নবীনগরের গরিব-অসহায় পরিবারের উচ্চ শিক্ষা বঞ্চিত মেয়েরা সহজে লেখা পড়া করার সুযোগ পেয়ে এলাকার নারী শিক্ষার ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি সাধন করেছে। তাদের অনেকেই আজ সরকারি বেসরকারি পর্যায়ে নিজনিজ ক্ষেত্রে মর্যাদার আসনে অধিষ্ঠিত। স্থানীয় ইসলামি ঐক্যজোট নেতা মাওলানা মেহেদী হাসান জানান, মরহুম সংসদ সদস্য এড.আব্দুল লতিফ তার নিজস্ব তহবিলRead More
পিঠা উৎসবের আয়োজন নতুন প্রজন্মের শিশুদের ঐতিহ্যের সাথে পরিচিত হতে সাহায্য করবে –পৌর মেয়র নায়ার কবির
সানসাইন এডুকেশন হোম এর আয়োজনে শীতকালিন পিঠা উৎসব-২০২০ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টায় জেলা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠান হয়। পিঠা উৎসবে প্রধান হিসেবে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও সানসাইন এডুকেশন হোমের প্রতিষ্ঠাতা নায়ার কবির। সানসাইন এডুকেশন হোমের পরিচালক নজরুল ইসলাম শাহজাদার সভাপতিত্বে বিশেষ ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম, আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, আইডিয়ালRead More
দেওয়ান হাফিজ সভাপতি ॥ দেলোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত
ব্রাহ্মণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, সদর উপজেলা কমিটির নির্বাচন অনুষ্ঠিত
উৎসব মুখর পরিবেশে গতকাল শুক্রবার বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা কমিটির নির্বাচন পৌর এলাকার মধ্যপাড়া হুমায়ূন কবির সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হয়। কমিটির ২৫টি পদের মধ্যে ১৮টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাকী ৭ পদের প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বি কোন প্রার্থী না থাকায় তারা আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মোঃ দেওয়ান হাফিজ-(৮০ ভোট), সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মোস্তফা দেলোয়ার-(৪৭ ভোট)। কমিটির অন্যান্য পদের মধ্যে সিনিয়র সহ-সভাপতি (পুরুষ) পদে নির্বাচিতRead More
নবীনগরে মটর সাইকেল চুরি করে পালানোর সময় একজন আটক
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মটর সাইকেল চুরি করে পালানোর সময় এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ। গত বুধবার বিকালে উপজেলার কুড়িনাল এলাকা থেকে তাকে আটক করা হয়। সে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক ও বানিয়াচং গ্রামের আব্দুল মান্নন মিয়ার ছেলে খাজা আলমগীর হোসেন(৪০)। গতকাল বৃহস্পতিবার সকালে তাকে জেল হাজতে প্রেরন করেছে পুলিশ। পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বাড়াইল গ্রামের রহিম মিয়া নামের এক ব্যাক্তি শ্যামগ্রাম বাজারে মটর সাইকেলটি রেখে পাশ্ববর্তি একটি বাড়িতে দাওয়াত খেতে যায়, এসময় খাজা আলমগীরসহ দুই তিন জনের একটি গ্রুপRead More
নবীনগেরে পুলিশের সহযোগিতায় খোয়া টাকা ফেরত পেল এক মুক্তিযোদ্ধা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: প্রতারণা করে এক মুক্তিযোদ্ধার কাছ থেকে হাতিয়ে নেওয়া ৩৩ হাজার টাকা উদ্ধার করে সে টাকা ওই মুক্তিযোদ্ধার হাতে ফেরত দিলেন নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান। জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের মেরাতুলী গ্রামের বীর মুক্তিযোদ্ধা নোয়াব আলীর কাছ থেকে নবীনগর স্থানীয় সোনালী ব্যাংকের ম্যানেজারের ভুয়া পরিচয় দিয়ে কুমিল্লা জেলার নাঙ্গলকোট এর একটি প্রতারক চক্র ৩৩ হাজার টাকা কৌশলে হাতিয়ে নিয়েছিল। পরবর্তী সময়ে ওই মুক্তিযোদ্ধা প্রতারণার বিষয়টি বুঝতে পেরে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান এর শরণাপন্ন হন। অতিরিক্ত পুলিশ সুপার এRead More
নবীনগরে দুই দোকানে মোবাইল কোর্টে ৬০ হাজার টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়ীয়ার নবীনগর উপজেলার বিটঘরের জোড় পুকুর পাড় মহেশ রোডের সিএনজি স্টেশন সংলগ্ন দুই দোকানীকে রোড,সিমেন্ট ব্যবসা করার জন্য নির্ধারিত ড্রিল লাইসেন্স না থাকার অপরাধে শুক্রবার(১৬/১) অত্যাবশ্যকীয় পূন্য নিয়ন্ত্রন আইন ১৯৫৬ এর ৩(৬) ধারা মোতাবেক প্রতি জনকে তাৎক্ষনিকভাবে নগদ ৩০ হাজার টাকা ও অনাদায়ে তিন মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার(ভূমি) মো. ইকবাল হাছান। মোবাইল কোর্ট পরিচালনাকালে তিনি উপস্থিত ব্যবসায়ীদেরকে যেকোন ধরনের ব্যবসা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে প্রয়োজনীয় লাইসেন্স সংগ্রহ করার জন্য পরামর্শ দেন। তিনিRead More
কাজে ফাঁকি দিতে পানি ডুকিয়ে সদর হাসপাতালের হাজিরার বায়োমেট্রিক মেশিন অচল করলো পরিচ্ছন্নতাকর্মী, সাময়িক বরখাস্ত
পানি ডুকিয়ে ব্রাহ্মণবাড়িয়ার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের (সদর হাসপাতাল) বায়োমেট্রিক মেশিন অচল করার ঘটনায় এক পরিচ্ছনতাকর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার ভোর ৫টা ৫৭ মিনিটের দিকে একটি সিরিঞ্জের মাধ্যমে হাসপাতালের প্রশাসনিক ব্লকে স্থাপিত বায়োমেট্রিক মেশিনটিতে পানি ডুকিয়ে দেয় পরিচ্ছন্নতাকর্মী মো: ফারুক মিয়া। যা পরে হাসপাতালের সিসি ক্যামেরায় ধরা পড়ে। এতে মেশিনটি অচল হয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক,কর্মকর্তা-কর্মচারীরা হাজিরা দিতে ব্যর্থ হন। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে পরিচ্ছনতাকর্মী মো: ফারুক মিয়াকে সরকারী সম্পদ নষ্ট করার অপরাধে সাময়িক বরখাস্ত করেন হাসপাতাল কর্তৃপক্ষ। এর সপ্তাহখানেক আগেও মেশিনটি একবার অচল করা হয়েছিলো। তখনRead More
জেলা বিএনপি’র কমিটি ভাঙার আওয়াজ : সাংগঠনিক সভায় ৮৬ নেতার গোপনে মতামত
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র কমিটি ভাঙার আওয়াজ ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার এক সাংগঠনিক সভার পরই জোরেশোরে শোনা যাচ্ছে এমন কথা। দলীয় একাধিক সূত্র জানায়- জেলা বিএনপি’র বর্তমান কমিটির কর্মকাণ্ড অবহিত হতেই ওই সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত জেলা ও উপজেলা বিএনপি’র ৮৬ নেতা জেলায় দলের সাংগঠনিক অবস্থা কেন্দীয় নেতাদের গোপনে অবহিত করেন। শহরের পৈরতলার একটি কমিউনিটি সেন্টারে সকাল ১১টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে এ সভা। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভুঁইয়া ও কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। এছাড়া কেন্দ্রীয় কমিটিতে পদ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ার এমনRead More
আশুগঞ্জে ৫’শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরীব ও অসহায় শীতার্ত ৫’শতাধীক লোকজনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলার আশুগঞ্জ বাজারে এই কম্বল বিতরণ করা হয়। আশুগঞ্জ ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধীকারী বিশিষ্ট চিকিৎসক মো. ফাইজুর রহমান (ফয়েজ) এই কম্বল বিতরণ করেন। এতে প্রধান অথিতি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ। এসময় আশুগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আতাউর রহমান কবির, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহীন শিকদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মারুফ আহমেদ রনি, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আজহার তানভির, ছাত্রলীগ নেতা শাহীনসহ আরো অনেকেই।
বাকাইল, সুহিলপুরসহ বিভিন্ন স্থানে অভিযান, ছয় শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন
ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দিনব্যাপী সদর উপজেলার নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সদর উপজেলার বাকাইল, সুহিলপুরসহ বিভিন্ন স্থানের বাসা-বাড়ি ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে ব্যবহার করা ২০ হাজার মিটার গ্যাস পাইপ বিচ্ছিন্ন করে এ কাজে ব্যবহৃত সরাঞ্জামাদি জব্দ করা হয়। এছাড়াও ছয় শতাধিক গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া বলেন, আদালতের নির্দেশে ছয়টি সংস্থার সমন্বয়ে এই অভিযান পরিচালিত হয় এবং আগামী দিনেও অভিযান অব্যাহত থাকবে। ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাস ফিল্ডের গ্যাস লিকেজ থেকে দীর্ঘদিন ধরেRead More



















