January, 2020
চাঁদা না দেওয়ায় প্রিন্স বেকারীতে তালা, হত্যার হুমকি (ভিডিও)
স্টাফ রিপোর্টার : চাঁদা না দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া শহরের সুনামধন্য বেকারি পণ্য উৎপাদন ও বিপনন প্রতিষ্ঠান ”প্রিন্স বেকারী এন্ড পেষ্টিসপ’ এ তালা দিয়েছে চাঁদাবাজরা। মঙ্গলবার বিকালে জেলা সদর হাসপাতাল মার্কেটস্থ শাখায় তালা দেয়ার এ ঘটনা ঘটে। এসময় মালামাল ভাংচুরের ঘটনাও ঘটে। ”প্রিন্স বেকারী এন্ড পেষ্টিসপ’ এর স্বত্বাধীকারী নাসির উদ্দিন জানান, তিনি দীর্ঘদিন যাবৎ গোকর্নঘাট এলাকায় কারখানা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছেন। গোর্কণঘাট এলাকার হারুন মিয়ার ছেলে আকিব মিয়া (২৮), সোলাইমান মিয়ার ছেলে ইমন(২৫), ছয়বাড়িয়ার নাসির মিয়ার ছেলে মো: শরিফ (২৬)সহ অজ্ঞাতনামা ৬/৭জন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিল।Read More
বিজয়নগরে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে প্রবাসী নিহত ,আহত ৫
বিজয়নগর সংবাদদাতা :: আজ বুধবার রাতে বিজয়নগরে ট্রাক্ট ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে প্রবাসী মো: রুহুল আমিন (৪০) নিহত হয়েছে এবং তার পিতা আলীম উদ্দিন (৬০) ,ছোটভাই নাইমুল(৩৫)সহ আহত ৫ জনকে মাধবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের বাড়ী সিলেটের বিয়ানীবাজারের রামগর কৈশল গ্রামে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ বুধবার রাত আটটার দিকে ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে সিলেট গামী মাইক্রোবাসের সাথে ঢাকাগামী পাথরবাহী ট্রাকের মুখোমুখী সংঘর্ষে আমেরিকা প্রবাসী রুহুল আমীন নিহত হয়েছে এবং তার পিতা ,মাতা ,ভাই ও ড্রাইবার সহ ৪ জন আহত হয়েছে । আহতদের ইসলামপুর ফাড়িRead More
কালাইশ্রীপাড়া-কারখানা ঘাট সড়কের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ
একটি সুন্দর পৌরসভা বিনির্মাণে পৌরবাসীসহ সকলের সহযোগিতা প্রয়োজন —– পৌর মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়ায় নবনির্মিত কালাইশ্রীপাড়া-কারখানা ঘাট সড়কের উদ্বোধন ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের কালাইশ্রী পাড়া এলাকাবাসী ও ব্যবসায়ীবৃন্দ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবীর। এ সময় তিনি বলেন, বর্তমান পৌর পরিষদ নাগরিকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করছে। এরই ধারাবাহিকতায় পৌরসভার বিভিন্ন পয়েন্টে উন্নয়ন কর্মকান্ড চলছে। শুধু তাই নয় প্রতিটি উন্নয়ন কর্মকান্ডের গুণগত মান নিশ্চিতে পৌর কর্তৃপক্ষের কড়া নজরদাড়ি রয়েছে। তিনি একটি সুন্দর পৌরসভা বিনির্মাণে পৌরবাসীসহ সকলের সহযোগিতা কামনা করেন। জেলা আওয়ামীলীগেরRead More
কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে বিক্ষোভ
কাদিয়ানিদের কার্যক্রম নিষিদ্ধ ও রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা ও জাতীয় সংসদে এই আইন পাস এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দিপাড়ায় খতমে নবুওয়ত মাদ্রসায় হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ওলামা মাশায়েখ ও সর্বস্তরের তাওহিদী জনতার ব্যানারে ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইউনুছিয়া মাদ্রসা প্রাঙ্ণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় প্রেসক্লাবের সামনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন মাওলানা আব্দুর রহমান কাশেমী, মাওলানা মুফতী মুবারকউল্লাহ, আল্লামা সাজিদুর রহমান এবং মুঠোফোনে বক্তব্য রাখেন মাওলানা জুনায়েদ বাবু নগরী। এ সময় বক্তরা কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা ও মাদ্রসায়Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
১৪/০১/২০২০ইং রোজ মঙ্গলবার শহরের দঃ পৈরতলা বাসষ্ট্যান্ড সংলগ্ন পুনশ্চ কমিউনিটি সেন্টারে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন জহির এর সার্বিক সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এমপি জননেতা আবুল খায়ের ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) জননেতা মোঃ মোস্তাক মিয়া, জাতীয় নির্বাহী কমিটি সদস্য সাবেক এমপি জননেতা এম.এ খালেক, তকদির হোসেন মোঃ জসিম, এডঃ রফিক সিকদার, সালাহ্্Read More
“সমৃদ্ধির অগ্রযাত্রা বাংলাদেশ” সরাইলে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
মোহাম্মদ মাসুদ, সরাইল ।। “সমৃদ্ধি অগ্রগতি বাংলাদেশ ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মিলনায়তনে জেলা তথ্য অফিসের আয়োজনে চলচ্চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিক উদ্দিন ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, রোকেয়া বেগম। মোঃ শরিফ উদ্দিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য কর্মকর্তা দীপক চন্দ্র দাস। বক্তব্য রাখেন সাংবাদিক মোঃ শফিকুর রহমান। সরাইল প্রেসক্লাবের সভাপতি বদর উদ্দিন বদু প্রমুখ।
নাসিরনগরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অসহায় ও দুস্থ শীর্তাতদের মাঝে ৩৫০টি কম্বল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারমেন আব্দুল আহাদের সভাপতিত্বে বেসরকারী এনজিও সুক সমিতির কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী কৃষকলীগের সাবেক অর্থ সম্পাদক মো. নাজির মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক ভোরের চেতনার সম্পাদক মো. আলী আশ্রাফ ও আওয়ামীলীগ নেতা মীর বশির প্রমুখ। কেন্দ্রীয় আওয়ামী কৃষকলীগের সাবেক অর্থ সম্পাদক মো. নাজির মিয়া কম্বল বিতরণের সময় বলেন নাসিরনগর উপজেলার কোন অসহায় ও দুস্থ মানুষ শীতেRead More
ধরে রাখতে পারলাম না, রাজ পরিবারের ভাঙন নিয়ে আক্ষেপ প্রিন্স উইলিয়ামের
মুখে রুপোর চামচ নিয়ে জন্মালেও, ছোট থেকে কম ঝড়ঝাপটা সইতে হয়নি তাঁদের। কিন্তু, বিপদে-আপদে ছোট্ট ভাইটিকে দু’হাত দিয়ে আগলে রেখেছিলেন তিনি। কিন্তু এ বার আর ধরে রাখতে পারলেন না। ব্রিটেনের রাজপরিবারে ভাঙন নিয়ে গোটা দুনিয়ায় যখন হইচই, তখন ঘনিষ্ঠ মহলে এমনই আক্ষেপ উগরে দিলেন প্রিন্স উইলিয়াম। ভাইয়ের সিদ্ধান্তে যে তিনি মর্মাহত, বন্ধুদের সামনে খোলাখুলি তা স্বীকারও করেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এমনটাই জানা গেল। ব্রিটেনের ‘দ্য সানডে টাইমস’ পত্রিকা জানিয়েছে, বর্তমান পরিস্থিতি নিয়ে সম্প্রতি বন্ধুদের কাছে দুঃখ করেন প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, ‘‘এত দিন নিজে হাতে ভাইকে আগলে রেখেছিলাম। কিন্তু এখনRead More
সিএনজি চালক হত্যার রহস্য উদঘাটন
প্রেমিকার দেয়া তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সিএনজি অটোরিকশা চালক সাইদুর রহমান (১৯) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হয়েছে। এর আগে গত বছরের ২৯ ডিসেম্বর বাড়ি থেকে নিখোঁজের পর ২ জানুয়ারি সকালে উপজেলার কাঞ্চনমুড়ি এলাকায় একটি বাথরুমের সেপটিক ট্যাংকের ভেতর থেকে সাইদুরের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের মা হনুফা বেগম বাদী হয়ে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে ব্রাহ্মণবাড়িয়ার কসবার শীতলপাড়া থেকে এই ঘটনার সাথে জড়িত একই উপজেলার কাঞ্চনমুড়ি এলাকার দানু মিয়ার ছেলে মো. রানাকে (২০) গ্রেফতার করে পুলিশ। সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে এই হত্যারRead More
একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনালের উদ্যোগে নবীনগরের কালের কণ্ঠ প্রতিনিধিসহ ১০জন পেলেন ‘সম্মাননা স্মারক-২০২০
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: একসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল, ঢাকা মহানগর উত্তর এর উদ্যোগে এবছর থেকে “গুণীজন সম্মাননা পদক” চালু করা হয়েছে। শনিবার রাতেসংগঠনটির তৃতীয় বর্ষপূর্তি পালন উপলক্ষে ঢাকার রয়েল হল সেন্টারে অনুষ্ঠিত এক জমকালো অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দেশের ১০জন বিশিষ্ট ব্যক্তিকে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়। এদের মধ্যে “তৃণমূল সাংবাদিকতায়” অবদান রাখায় কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর প্রতিনিধি গৌরাঙ্গ দেবনাথ অপুকেও ‘গুণীজন সম্মাননা স্মারক’দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধিত ১০ গুণীজনের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ।Read More



















