Main Menu

January, 2020

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়ার জজ মোহাম্মদ সফিউল আযমের নিকট মোবাইল ডাস্টবিন হস্তান্তর করলেন পৌর মেয়র নায়ার কবির

সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরে মোবাইল ডাস্টবিন বিতরণের অংশ হিসেবে জেলা ও দায়রা জজ আদালতে পরিস্কার পরিচ্ছন্ন পৌর নগর গড়ে তোলার লক্ষ্যে মোবাইল ডাস্টবিন বিতরণ করা হয়েছে। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা ও দায়রা জজ মোহাম্মদ সফিউল আযমের নিকট কয়েকটি মোবাইল ডাস্টবিন হস্তান্তর করেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। মোবাইল ডাস্টবিন হস্তান্তর উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক (জেলা জজ) মোঃ হাসানুল ইসলাম, প্রথম আদালতের যুগ্ম জেলা জজ কাজী শাহিদুল ইসলাম, সিনিয়র সহকারী জজ আলমগীর আল মামুন, ব্রাহ্মণবাড়িয়াRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের শীতবস্ত্র, কেক ও মিষ্টি বিতরণ অনুষ্ঠানে আল-মামুন সরকার

উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এই জনপদের আলোকিত মানুষ

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা জননেতা উবায়দুল মোকতাদির  চৌধুরী এমপি’র শুভ জন্মদিন উপলক্ষে বিকেল তিনটায় ব্রাহ্মণবাড়িয়ারেলওয়ে  স্টেশন চত্বরে কোমলমতি সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শীতবস্ত্র, কেক ও মিষ্টি বিতরণ করে ব্যতিক্রমী আয়োজনে প্রিয়নেতা’র জন্মদিন উদযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার। সংগঠনের সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ এর পরিচালনায় অন্যান্যের মধ্যেRead More


নবীনগরে ব্যাটারি চালিত রিক্সার হাইড্রোলিক হর্ন অপসারণ

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় ব্যাটারি চালিত রিক্সায় হর্ণের শব্দদূষণের কারেন যখন পৌরবাসী জনজীবন অতিষ্ট । তখনি শব্দদূষণ নিয়ন্ত্রনে সোমবার সকালে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাসের উদ্যোগে পৌর শহরের বিভিন্ন রাস্তার মোড়ে অভিজান চালিয়ে শতাধীক ব্যাটারি চালিত রিক্সায় হাইড্রোলিক হর্ণের অপসারণ করা হয়েছ । এসময় পৌরএলাকার বিভিন্ন পয়েন্টের সড়কগুলোতে হাইড্রোলিক হর্ণের অপসারণ কর্যক্রমে পরিচালনা করেন,পৌরসভার হিসাব রক্ষক মো. জামাল উদ্দিন, উপ-সহকারি প্রকৌশলী ইউছুফ ছিদ্দিকি, মো. রজাউল করিম, আব্দুল মোমেন,লাইসেন্স পরিদর্শ মোু. গিয়াস উদ্দিন, মনির হোসেন প্রমুখ। এ বিষয়ে নবীনগর পৌরসভার মোয়র এড. শিব শংকরRead More


হ্যারি-মেগান: রাজকীয় দায়িত্ব ত্যাগ ছাড়া উপায় ছিল না, বললেন ব্রিটিশ সিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি

ব্রিটেনের রাজসিংহাসনের দাবিদারদের একজন প্রিন্স হ্যারি জানিয়েছেন, তিনি ‘বিশ্বাসের ওপর ভর’ করে রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন। তিনি বলেছেন, এছাড়া তার ‘সত্যি আর কোন উপায় ছিল না’। রোববার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রিন্স হ্যারি বলেন, তিনি এবং মেগান রানি ও রাজপরিবারের প্রতি দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন, কিন্তু সেজন্য কোন সরকারি অর্থ বরাদ্দ নিতে চাননি। “দুর্ভাগ্যজনকভাবে, সেটা সম্ভব ছিল না।” সাবেক অভিনেত্রী স্ত্রী মেগানকে নিয়ে রাজকীয় উপাধি ও দায়িত্ব ত্যাগ করার ঘোষণা দেবার পর এই প্রথম কোন বক্তৃতা দিলেন প্রিন্স হ্যারি। কিন্তু তিনি জানিয়েছেন, তিনি পরিষ্কার করে বলতে চান যে, তিনিRead More


নবীনগরে অবৈধ ড্রেজার বসিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি উত্তোলন

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজলার বিভিন্ন স্থানে অসংখ্য অবৈধ ড্রেজার বসিয়ে ফসলি জমির মাটি উত্তোলন করতে দেখা যাচ্ছে। এতে করে ফসলি জমি নষ্ট সহ পরিবেশের ভারসাম্য হুমকির মুখে পড়েছে। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজলার নতুন শ্রীরামপুর ইউনিয়নের বাচ্চু মিয়ার ছেলে মো.মুসলেম উদ্দিন তার বাড়ির পাশের একাটি ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে প্রায় ৩০-৪০ ফিট গভীর করে মাটি উত্তলন করে আরেকটি ফসলি জমি ভরাট করছে। ড্রেজিংয়ের ফলে পাশে থাকা ফসলি জমিগুলিও নষ্ট হচ্ছে। ফসলি জমির শ্রেণী পরিবর্তনের অনুমদন না করেই এমন করে এলাকার বিভিন্ন স্থানে চলছে এমন অসংখ্যRead More


কসবায় শীত বস্ত্র বিতরণ করেন সাংবাদিক ঢালী

কসবা প্রতিনিধি:: মুজিব বর্ষ উপলক্ষে আইনমন্ত্রী আনিসুল হক এমপির পানিয়ারূপ গ্রামের বাড়িতে গরীব অটোবাইক চালকদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন সাংবাদিক খ,ম,হারুনুর রশীদ ঢালী। আজ ২০ জানুয়ারি সোমবার সকালে আইন মন্ত্রী আনিসুল হক এমপির  গ্রামের বাড়ি পানিয়ারূপে কসবা উপজেলা প্রেসক্লাব, অপরাধ পত্র ও কসবা টিভির পক্ষ থেকে গরীব অটোবাইক চালকদের মাঝে শীতবস্ত্র (জ্যাকেট) বিতরণ করেন প্রবীণ সাংবাদিক খ,ম,হারুনুর রশীদ ঢালী। এই সময় মো:ইদ্রিছ মিয়া, সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক গিয়াস উদ্দিন,দেলোয়ার হোসেন মাস্টার,  মোখলেছুর রহমান, হারুন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সাংবাদিক খ,ম,হহারুনুর রশীদ ঢালীর নিজ অর্থয়ানে এই জ্যাকেট বিতরণ করা হয়।


পৌরসভার চলমান উন্নয়ন কর্মকান্ডকে আরো বেগমান করতে সকলের সহযোগিতা প্রয়োজন – পৌর মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে পৌরসভার উন্নয়নে কাজ করতে চাই। বর্তমানে পৌরসভার বিভিন্ন রাস্তা-ঘাটসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড চলছে। চলমান উন্নয়ন কার্যক্রমে আরো ত্বরান্নিত করতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন। তিনি পৌর এলাকার ১১নং ওয়ার্ডের পাওয়ারহাউজ রোড-শিমরাইলকান্দি সংযোগ সড়কের নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, পৌর কাউন্সিলর আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগম, উপ সহকারী প্রকৌশলী সমন দত্ত, বিশিষ্ট ব্যবসায়ী দানা মিয়া, আওয়ামী লীগ নেতা জমশেদ আলম ওRead More


২৫০ কেজি ওজনের আইএস নেতা গ্রেফতার ইরাকে, ট্রাক ভাড়া করে নিয়ে যেত হল তাঁকে

ইরাকি সেনার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার জন্য ‘হেভিওয়েট’ এক আইএস-এর এক ধর্মীয় নেতাকে গ্রেফতার করল ইরাক পুলিশ। তিনি শুধু প্রভাবশালী নন, আক্ষরিক অর্থেও হেভিওয়েট। তাঁর ওজন ২৫০ কেজি। বৃহস্পতিবার মসুল থেকেই ইরাক সেনার সোয়াট বাহিনী তাঁকে ধরে পুলিশের হাতে দেয়। ওই আইএস ধর্মীয় নেতার প্রকৃত নাম আবু আব্দুল বারি। তিনি ‘জব্বা দ্য জিহাদি’ নামেই পরিচিত। তিনি ওবেসিটিতে আক্রান্ত। এতটাই মোটা যে গ্রেফতারির পরে পুলিশের গাড়িতে তাঁকে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। একটি ট্রাক ভাড়া করে, তাতে তাঁকে শুইয়ে নিয়ে যেতে হয় পুলিশকে। ইরাক সেনাবাহিনী জানিয়েছে, মুফতি আবু আব্দুল বারি “ইরাক সেনাRead More


এসএসসি পরীক্ষার সংশোধিত রুটিন প্রকাশ

আগামী ১ ফেব্রুয়ারি ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় ২০২০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার সময় পেছানো হয়েছে। পূর্বনির্ধারিত ১ ফেব্রুয়ারির পরিবর্তে ৩ ফেব্রুয়ারি শুরু হবে এ পরীক্ষা। ফলে পরিবর্তন আসছে এবারের এসএসসি পরীক্ষার রুটিনেও। নতুন রুটিন অনুযায়ী ৩ ফেব্রুয়ারি (সোমবার) বাংলা প্রথম পত্র ও ৪ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে।


নাসিরনগরে সংবাদ সম্মেলন

প্রশাসনের বিরুদ্ধে নোটিশ ছাড়াই মালিকানাধিন জায়গা থেকে স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মুখলেছুর রহমান চৌধুরী (৬০) নামের এক ব্যক্তি কোনো প্রকার নোটিশ ছাড়াই তাঁর মালিকানাধিন জায়গা থেকে স্থাপনা গুড়িয়ে দেওয়ার অভিযোগ তুলেছেন। গতকাল রোববার দুপুরে নাসিরনগর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি উপজেলা প্রশাসনের বিরুদ্ধে এ অভিযোগ তুলেন। সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে মুখলেছুর রহমান চৌধুরী বলেন, তিনি সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক সড়কের নাসিরনগর উপজেলা সদরের ৮ নম্বর ওয়ার্ডের কলেজ মোড়ের বাসিন্দা। তিনি ক্রয়সূত্রে ৬২৫৬ দাগে তিন শতক ভূমির মালিক। ২৫ বছর ধরে তাঁর পাঁচটি পাকা দোকান ঘর রয়েছে। তিনি এগুলো ভাড়া দিয়ে জীবন নির্বাহ করে আসছেন। দোকান ঘরের সামনে ৫৫ ফুট দৈর্ঘ্যRead More


This site is protected by wp-copyrightpro.com