January, 2020
নাসিরনগরে বাড়ির সীমানা নিয়ে বিরোধ : সংঘর্ষে আহত ৯
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে দু’পক্ষের সংঘর্ষে ৯ জন আহত হয়েছেন। এসময় বাড়ি সংলগ্ন জমির আলু গাছ নষ্ট করে দেয়া হয়। সংঘর্ষে আহত মাসুক মিয়াকে (৫০) জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। রোববার উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িশ্বর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, বুড়িশ্বর গ্রামের মাসুক মিয়া ও দ্বীন ইসলামের মধ্যে বাড়ির সীমনা নিয়ে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জেরে গত ২৮ ডিসেম্বর উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এরইRead More
নাসিরনগরে ১২’শ শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে
নিজস্ব প্রতিবেদক::ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬ থেকে ১১ মাস বয়সী এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী প্রায় ১২’শ শিশুকে ভিটামিন ‘এ’প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। আগামী ১১ জানুয়ারি‘২০২০ অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন’ ‘এ’প্লাস ক্যাম্পেইন উদযাপন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে মঙ্গলবার সকালে উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা ডাঃ অভিজিৎ রায়ের সভাপতিত্বে মেডিকেল টেকনোলজিষ্ট (ইপিআই) শাখাওয়াত হোসেনের সঞ্চলানায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রাফিউদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা উম্মে সালমা,এসআই কাওসারRead More
নবীনগরের সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের ফার্নিচারের দোকানে আগুন
নবীনগর প্রতিনিধি : আজ সোমবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নবীনগর উপজেলা পরিষদ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রতিষ্ঠান জগৎ বন্ধু ফার্নিচার ও লক্ষী ক্যাবিনেট ফার্ম নামে পাশাপাশি চাচা ভাতিজার দুইটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। লক্ষী ক্যাবিনেট ফার্মের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। বাসা বাড়ী ও বিভিন্ন দোকানে ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে তখন আতংক বিরাজ করে। স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে এলেও দোকান দুটির বিভিন্ন যন্ত্রপাতি সহ বিপুল পরিমানের ফার্নিচার পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। জগত বন্ধু ফার্নিচারেরRead More
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় পৌর মেয়র নায়ার কবির
কোনো শিশুই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে
আগামী ১১ জানুয়ারী, শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়ন করার লক্ষ্যে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এশনা পাল, পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, রফিকুল ইসলাম নেহার, খবির উদ্দিন, আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার,Read More
অসহায় শীতার্তদের পাশে আশুগঞ্জ প্রেসক্লাব
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শতাধীক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শীত নিবারণের সামর্থ নেই এমন শতাধিক গরীব দুস্থ ও অসহায় মানুষের হাতে এই কম্বল তুলে দেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম পারভেজ। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সহ সভাপতি আবু আব্দুল্লাহ, হাবীবুর রহমান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন ও লোকমান হোসেন প্রমুখ। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার বিত্তবানদের অসহায় শীতার্তদেরRead More
আশুগঞ্জে দুটি ইট ভাটাকে এক লাখ টাকা জরিমানা
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে লাইসেন্সের মেয়াদ না থাকার কারনে দুটি ইট ভাটাকে এক লক্ষ টাকা জড়িমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৫ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাহাদুরপুরে এই অভিযান চালানো হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. নাজিমুল হায়দার জানান, রোববার সন্ধ্যায় আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুরে এমএসবি ও আরএসপি নামে দুটি ইটভাটায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এসময় দুটি ইটভাটায় লাইসেন্সের মেয়াদ না থাকায় ইটভাটা প্রস্তুত ও ভাটা (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ এর ধারা মোতাবেক দুটি ইট ভাটাকে ৫০ হাজার টাকা করে এক লাখ টাকা জড়িমানাRead More
নবীনগরে সানী হত্যার প্রতিবাদে মানববন্ধন
মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে উপজেলার পৌর এলাকার ভোলাচং গ্রামের মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে জাহিদুল হাসান সানী (২৮)হত্যার প্রতিবাদে গতকাল রবিবার (০৫/০১) এলাকাবাসি মানববন্ধন করেছে। নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কে ভোলাচং নতুন বাজারের প্রধান সড়কে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। গত বুধবার উপজেলার শ্রীরামপুর গ্রামের কাচারী বাড়ি মোরে শ্রীরামপুর গ্রামের ইসমাহিল মিয়ার ছেলে জীবন মিয়ার কাছে পাওনা টাকা চাইতে গিয়েছিল সানি। টাকা চাইতে গেলে দুইজনের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে জীবন মিয়া ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায়। বক্তারা এ নির্মম হত্যাকান্ডের দ্রুত আসামীদের গ্রেফতারেরRead More
নবীনগরে বিষ পানে দুই গৃহবধুর আত্মহত্যা
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থানে পারিবারিক কলহের জেরে বিষ পানে দুই গৃহবধুর আত্মহত্যার খবর পাওয়া গেছে। তারা হলেন, বাবুল মিয়ার স্ত্রী রৌশন আরা বেগম (৩৫) ও খোকন মিয়ার স্ত্রী ছালেহা বেগম (৪৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীনগর পৌর এলাকার ৩নং ওর্য়াডের বিজয় পাড়ার বাবুল মিয়ার স্ত্রী রৌশন আরা তার স্বামীর সাথে পারিবারিক বিষয়াদি নিয়ে ঝগড়া করে রবিবার সকালে বিষ পান করে। বিষয়টি পরিবারের লোকজন টের পেলে তাকে নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপরদিকে উপজেলার শাহাবাজপুর গ্রামের খোকন মিয়ারRead More
সরাইলে সম্রাট ফার্নিসাস এর ৩০বছর পর্দাপণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার সন্ধায় সরাইল হাসপাতাল মোড় এলাকায় শরিফ উদ্দিন মোল্লা মার্কেটের মাঠে সম্রাট ফার্নিসাস ৩০বছর পর্দাপণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা। স্বাগত বক্তব্য রাখেন সম্রাট র্ফানিসাসের সত্বাধিকারী ও পরিচালক ফয়সাল আহমেদ মৃধা দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো। সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষRead More
সরাইলে হাইওয়ে পুলিশের টোকেন ও আটক বাণিজ্য
সরাইল প্রতিনিধি ॥ ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল-আশুগঞ্জ এলাকায় এখন বেপরোয়া হাইওয়ে পুলিশের সিএনজিচালিত অটোরিকশা আটক বাণিজ্য। সঙ্গে রয়েছে পিকআপ ভ্যান ও ট্রাক্টর। জেলা ট্রাফিক পুলিশের দৃষ্টিও তাদের ওপরই। অন্যদিকে লেনদেনের পর দেয়া হয় টোকেন। আর এ টোকেন নিয়ে দাবড়ে বেড়াচ্ছে সিএনজি। একই জায়গায় ৩ বছর বা তার অধিক সময় চাকরির কারণেই মাসোয়ারা আদায়ে বেপরোয়া পুলিশ এমনটি বলছেন মালিক শ্রমিকরা। চালক মালিকরা জিম্মি হয়ে পড়েছে চিহ্নিত ৩ শ্রেণির দালালের কাছে। মাসিক চুক্তিতে (চালক-পুলিশের ভাষায় মানতি) শুধু সরাইলেরই শতাধিক অটোরিকশার রয়েছে মহাসড়কে চলাচলের গোপন নির্দেশনা। মানতির টাকা উত্তোলনের দায়িত্বে রয়েছে সেক্টর ভিত্তিক অর্ধডজনেরওRead More



















