Monday, January 6th, 2020
নবীনগরের সাংবাদিক মিঠু সূত্রধর পলাশের ফার্নিচারের দোকানে আগুন
নবীনগর প্রতিনিধি : আজ সোমবার ভোর রাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে নবীনগর উপজেলা পরিষদ রোডে অবস্থিত ঐতিহ্যবাহী ব্যবসায়ীক প্রতিষ্ঠান জগৎ বন্ধু ফার্নিচার ও লক্ষী ক্যাবিনেট ফার্ম নামে পাশাপাশি চাচা ভাতিজার দুইটি ফার্নিচারের দোকানে আগুন লাগে। লক্ষী ক্যাবিনেট ফার্মের দোকান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হয়েছে। বাসা বাড়ী ও বিভিন্ন দোকানে ঘুমিয়ে থাকা লোকজনের মধ্যে তখন আতংক বিরাজ করে। স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রনে এলেও দোকান দুটির বিভিন্ন যন্ত্রপাতি সহ বিপুল পরিমানের ফার্নিচার পুড়ে কয়েক লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়। জগত বন্ধু ফার্নিচারেরRead More
জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফলে ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভায় পৌর মেয়র নায়ার কবির
কোনো শিশুই যেন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়া থেকে বাদ না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে
আগামী ১১ জানুয়ারী, শনিবার জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন সফল বাস্তবায়ন করার লক্ষ্যে গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌরসভা ওরিয়েন্টেশন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবিরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেন, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ এশনা পাল, পৌর কাউন্সিলর আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, রফিকুল ইসলাম নেহার, খবির উদ্দিন, আব্দুল হাই ডাবলু, সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বাবুল, হালিমা আক্তার,Read More
অসহায় শীতার্তদের পাশে আশুগঞ্জ প্রেসক্লাব
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে শতাধীক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ জানুয়ারি) দুপুরে আশুগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ শীত নিবারণের সামর্থ নেই এমন শতাধিক গরীব দুস্থ ও অসহায় মানুষের হাতে এই কম্বল তুলে দেন। কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও প্রেসক্লাবের সাবেক সভাপতি সেলিম পারভেজ। প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আল মামুন, সহ সভাপতি আবু আব্দুল্লাহ, হাবীবুর রহমান হাবীব, যুগ্ম সাধারণ সম্পাদক ইসহাক সুমন ও লোকমান হোসেন প্রমুখ। এসময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ এলাকার বিত্তবানদের অসহায় শীতার্তদেরRead More



















