Main Menu

সরাইলে সম্রাট ফার্নিসাস এর ৩০বছর পর্দাপণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শনিবার সন্ধায় সরাইল হাসপাতাল মোড় এলাকায় শরিফ উদ্দিন মোল্লা মার্কেটের মাঠে সম্রাট ফার্নিসাস ৩০বছর পর্দাপণ উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা জাতীয় পার্টির সভাপতি হুমায়ুন কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া -২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হক মৃধা।
স্বাগত বক্তব্য রাখেন সম্রাট র্ফানিসাসের সত্বাধিকারী ও পরিচালক ফয়সাল আহমেদ মৃধা দুলাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া, সরাইল থানা অফিসার ইনচার্জ (ওসি) সাহাদাত হোসেন টিটো। সরাইল ডিগ্রি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনোয়ার হোসেন মাষ্টার, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রদান শিক্ষক রফিকুল ইসলাম মানিক, সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্রাহ্মণবাড়িয়া ড্রাগ এসোসিয়েশনের সভাপতি বশির উল্লাহ, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও সরাইল মহিলা কলেজের অধ্যক্ষ বদর উদ্দিন বদু , সরাইল প্রেসক্লাবের সহসভাপতি মোহাম্মদ আলী মাষ্টার প্রমূখ।
অনুষ্টান পরিচালনা করেন সরাইল প্রেসক্লাবের সাহিত্যবিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম রিপন ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares