December, 2019
সরাইলে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামী স্ত্রী গ্রেপ্তার
মোহাম্মদ মাসুদ ॥ সরাইলের বাসিন্ধা নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় যাবজ্জীবন সাজা প্রাপ্ত স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে ঢাকার মুগদা থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত স্বামীর নাম সুলতান মিয়া ও তার স্ত্রী মাহফুজা বেগম। উভয়ের বাড়ি উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামে। তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীদ্বয় আইনকে ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিল। আমরা তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।
বেগম রোকেয়া নারীদের জন্য যুগ যুগ ধরে পথ প্রদর্শক হিসেবে প্রেরণা যোগাবেন -নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, বেগম রোকেয়া নারীদের জন্য যুগ যুগ ধরে পথ প্রদর্শক হিসেবে প্রেরণা যোগাবেন। তিনি বলেন, বর্তমান সরকার পিছিয়ে পরা নারীদের সামনের দিকে এগিয়ে নেয়ার জন্য বিভিন্ন কর্মসূচী গ্রহণ করেছে। সমাজের বিভিন্ন অবদানের জন্য নারীদের তুলে এনে তাদের মর্যাদার আসনে প্রতিষ্ঠা করার জন্যই জয়িতা অন্বেষণ। এর ফলে নারীদের সামাজিক মর্যাদা বৃদ্ধি পাচ্ছে এবং অন্যদেরও এগিয়ে আসার অনুপ্রেরণা সৃষ্টি করছে। তিনি গত সোমবার সকাল ১১টায় জাতীয় মহিলা সংস্থা ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সংগঠনের কার্যালয়ে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসRead More
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সম্মিলিতভাবে পালন করতে হবে– জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন বলেন, মুক্তিযুুদ্ধ শুধু আমাদের বিজয়ের ইতিহাস নয়, আমাদের দেশপ্রেমের অনুপ্রেরণা যোগায় এবং আমাদেরকে উজ্জীবিত করে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আমাদের জানতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারন করে কাজ করতে হবে। দেশ বিনির্মাণের জন্য দরকার আমাদের সর্বোচ্চ ত্যাগ দিয়ে স্ব স্ব অবস্থান থেকে কাজ করা। এ সময় তিনি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় সম্মিলিতভাবে পালন করতে এবং জেলা প্রশাসন আয়োজিত সকল কর্মসূচীর সফল করার আহবান জানান। তিনি আরো বলেন, আইন শৃঙ্খলার পরিপন্থী সকল কার্যক্রম থেকে বিরত থাকতে হবে। জীবিকা নির্বাহের ক্ষেত্রেও কোনরকমRead More
নবীনগরে ইউপি সদস্য সহ ৭ জুয়ারী গ্রেফতার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইউপি সদস্য সহ সাঁত জুয়ারীকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাতে উপজেলার নূরজানহানপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী উদ্ধার করা হয়েছে। রোববার সকালে তাদের জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।আটককৃতরা হচ্ছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নূরজাহানপুর গ্রামের মৃত স্বপন মেম্বারের ছেলে দেলোয়ার হোসেন মেম্বার (৪০), মৃত মজিদ মিয়ার ছেলে আব্দুল মালেক (৫০), মৃত মালু মিয়ার ছেলে জালাল মিয়া(৪৫), মৃত ফাজিল মিয়ার ছেলে এন্তাজ মিয়া(৫০), বাবু মিয়ার ছেলে কামাল মিয়া (৩৫), দারগা আলীর ছেলে মোমেনRead More
সরাইল আজ হানাদার মুক্ত দিবস পালিত
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আজ রবিবার ৮ ডিসেম্বর ১৯৭১ সালের এই দিনে সরাইল হানাদার মুক্ত হয়েছিল। এ উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা ও মুিক্তযোদ্ধা সন্তানদের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাক্ষণে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু নাইম মির্দা, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন , উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ শফিকুর রহমান, সরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার, আওয়ামীলীগের নেতা হাজী মাহফুজ আলী, মুক্তিযোদ্ধা সন্তান বাবুল হোসেন। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের ৩নং সেক্টরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় এম.আর. টেক্সটাইল ব্যাডমন্টিন টুর্নামেন্টের উদ্বোধন, দর্শকদের উপচে পড়া ভীড়
আনন্দঘন পরিবেশে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে এম.আর. টেক্সটাইল ব্যাডমন্টিন টুর্নামেন্ট। শনিবার রাত ৮টার দিকে টেংকের পাড় মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মাহাবুবুল বারী চৌধুরী (মন্টু)। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম. আর. টেক্সটাইলের স্বত্বাধীকারী দেওয়ান দিদারুল আলম (মারুফ)। জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য এ. এফ. এম আব্দুস সাকিরের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন, জেলা ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক মো. মহিব চৌধুরী, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আবু কাউসার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ার মো. আজিম। উদ্বোধনী দিনের খেলায় আসাদ-রুমানের দলকে হারিয়ে তারেক-জাহেদ ২-০ তে বিজয়ী হয়। অন্য খেলায় রবিউল-মোস্তাক ২-০ তেRead More
আজ জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় পুরুষ থেকে পিছিয়ে নেই বাংলাদেশের নারীরা — উপ-সচিব ফাহমিদা সুলতানা
ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক পত্নী, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী, ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (উপ-সচিব) ফাহমিদা সুলতানা বলেছেন, শিল্প-সাহিত্য, সাংস্কৃতিক ও ক্রীড়ার ঐতিহ্যে স্বমহিমায় উজ্জ্বল হয়ে আছে ব্রাহ্মণবাড়িয়া। এছাড়াও জাতীয় অর্থনীতিতেও ব্রাহ্মণবাড়িয়ার অবদান রয়েছে। এই জেলায় কাজ করতে পেরে আমি নিজেকে গর্বিত বোধ করছি। আমি আপনাদের সহযোগিতা নিয়ে জেলা মহিলা ক্রীড়া সংস্থার সার্বিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরো বলেন, মানসিক হতাশা কিংবা সামাজিক কোনো বাধাই নারীদের সামনে এগিয়ে যাওয়া রুখতে পারে না। নারী যদি সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় নেয় তাকে কেউ আটকাতেও পারে না। তার প্রমাণ বাংলাদেশের ক্রীড়াঙ্গণ। স্বাধীনতার পরRead More
আলোচিত কোটিপতি পিয়ন ইয়াছিন আটক!
ব্রাহ্মণবাড়িয়া সদর সাব রেজিস্ট্রার অফিসে আলোচিত সেই কোটিপতি পিয়ন ইয়াছিন মিয়াকে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ। শুক্রবার ভোর রাতে তাকে জেলা সদর থেকে তাকে আটক করা হয়। বিষয়টি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সেলিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য: সামান্য পিয়ন পদে চাকরি করে ইয়াছিন অঢেল সম্পদের মালিক হয়েছেন। দুর্নীতির মাধ্যমে কামিয়েছেন কোটি কোটি টাকা। জেলা শহরে রয়েছে তার তিনটি বাড়ি, সঙ্গে তিন স্ত্রীও। তার ‘নিখোঁজ’ হওয়ার ঘটনাটি ছিল জেলা জুড়ে টক অব দ্য টাউন। গত ২৩ বছর আগে ইয়াছিন সদর উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পিয়ন পদেRead More
বিজয়নগরে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধ নিহত
বিজয়নগর সংবাদদাতা ::আজ বৃহষ্পতিবার রাতে বিজয়নগরের মুকন্দপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে কেরামত আলী (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছে। পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানায়, আজ বৃহষ্পতিবার সন্ধা ৭ টার দিকে উপজেলার মুকন্দপুর কামালমোড়া পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুর পারের মটরের তার থেকে বিদ্যূৎ পৃষ্ট হয়ে পানিতে পরে মারা যায় ।পরে স্থানীরা তাকে মৃত অবস্তায় উদ্ধার করে। এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ফয়জুল আজিম নোমান বলেন , কেরামত আলী সন্ধায় পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় বিদ্যূৎ পৃষ্ট হয়ে মারা যায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগRead More
আওয়ামীলীগ নেতাদের উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার জন্য যেসকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন তা বেশী বেশী করে জনসম্মুখে উপস্থাপন করা—আল মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার বলেছেন,সদর উপজেলা আওয়ামীলীগের কমিটিতে ত্যাগী ও সক্রিয় নেতাকর্মীদের যেমন মূল্যায়ন করা হয়েছে তেমনি কমিটির বাইরেও অনেক ত্যাগী নেতাকর্মী রয়েছেন। কমিটির নেতাদের উচিত হবে কমিটির বাইরে থাকা নেতাকর্মীদের সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করতে হবে। তিনি আরো বলেন,আমরা আগামী নির্বাচনের আগে সংগঠনকে অনেক বেশী জনসম্পৃক্ত ও শক্তিশালী করতে চাই। তিনি উপজেলা নেতাদের জনগণের আস্থা বেশী বেশী তৈরী করার নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি আরো বলেন,আওয়ামীলীগ নেতাদের উচিত মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রকে এগিয়ে নেয়ার জন্য যেসকল উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করছেন তাRead More



















