December, 2019
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে অভিযান, ২৩ টিকেটসহ কালোবাজারি রুবেল আটক, ৬ মাসের জেল
বিভিন্ন আন্তঃনগর ট্রেনের ২৩টি আসনযুক্ত টিকেটসহ কালোবাজারীকে রুবেল মিয়াকে আটক করেছে র্যাব। বুধবার রাত ৮টার দিকে রেলস্টেশনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করে। রুবেল শহরের উত্তর মোড়াইলের নুরুল ইসলামের ছেলে। র্যাব-১৪ সূত্রে জানা গেছে, গোপন সংবদের ভিত্তিতে টিকিট কালোবাজারি চক্রকে ধরতে ভৈরব ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথ এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এ, বি, এম মশিউজ্জামান’গণের নেতৃত্বে একটি আভিযানিক দল বুধবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় মোঃRead More
ঠিকাদারকে মারধরের অভিযোগে আশুগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা
চাঁদা না দেয়ায় এক ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের ওপর হামলার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোস্তফা কামাল ও লোকমান হোসেন জয়েন্ট ভেঞ্চার কনস্ট্রাকশন ফার্মের ব্যবস্থাপক আতিকুর রহমান সুমন বাদী হয়ে মোট ১৩ জনের বিরুদ্ধে মামলাটি করেন। বিচারক সারোয়ার আলম মামলাটি তদন্ত করে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রতিবেদন দেয়ার নির্দেশ দিয়েছেন। মামলা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি), ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার গোলচত্বর থেকে আড়াইসিধা-তালশহরRead More
আখাউড়ায় নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নারী ও শিশুসহ ৯ রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে ঢাকা-আগরতলা আন্তর্জাতিক সড়কের আখাউড়া উপজেলা পরিষদের সামনে একটি সিএনজি চালিত অটোরিক্সা থেকে পুলিশ তাদের আটক করে।আটককৃতদের মধ্যে ৪ জন শিশু ৩ জন নারী রয়েছে। আটককতৃরা হলো, সৈয়দ আলম (৩০), মোঃ ইউনুস (১৮), আমেনা খাতুন (৫০), মাজেদা খাতুন (২৫), সেনোরা খাতুন (২২), জান্নাত (৫), আজিজুর রহমান(০১), মূয়রা বেগম (০৬) ও আয়েশা বিবি (০৩)। পুলিশ জানায়, আটককৃতরা আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর চেষ্টায় ব্যর্থ হয়ে উপজেলার গাজীর বাজার থেকে একটি সিএনজি চালিত অটোরিক্সা দিয়ে আখাউড়া রেলস্টেশনে আসার পথে দায়িত্বরতRead More
পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়তে পৌর নাগরিকদের সহযোগিতা প্রয়োজন_মেয়র নায়ার কবির
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে একটি আধুনিক ও আদর্শ পৌরসভায় রূপান্তর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। পৌরসভার উন্নয়নে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, ড্রেনসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে। পৌরবাসীর সহযোগিতা পেলে চালমান উন্নয়ন কাজগুলো দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হবে। এ সময় তিনি পরিচ্ছন্ন ও যানজট মুক্ত শহর গড়ে তুলতে হলে পৌরবাসীর সহযোগিতা কামনা করে বলেন, শহরের ফুটপাতে অবৈধ দখলদার উচ্ছেদ করতে গিয়ে পৌরকর্মীদের বিভিন্ন সমস্যা ও বাধার সম্মুখীন হতে হচ্ছে। এতে করে পৌরসভার যানজট নিরসন কার্যক্রম ব্যাহত হচ্ছে। তিনি এই কার্যক্রম সফল করতে সর্বস্তরের নাগরিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বুধবারRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ইউএনওর পিএর বিরুদ্ধে যৌতুকের জন্য স্ত্রীকে নির্যাতনের অভিযোগ॥ মামলা দায়ের
ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুক লোভী স্বামী ও তার পরিবারের নির্যাতনের শিকার হয়ে এক গৃহবধু বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছেন। দফায় দফায় যৌতুক দিয়েও স্বামীর সংসার করতে হিমশিম খাচ্ছে শারমিন আক্তার। এ ব্যাপারে ব্রাহ্মনবাড়িয়া সিনিঃ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন নিযার্তিতা গৃহবধু। জেলার আশুগঞ্জ উপজেলার মৃত জাকির হোসেনের মেয়ে শারমিন আক্তার। ২০০৯ সালের ৯ মে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার (বর্তমানে ব্রাহ্মনবাড়িয়া পৌর এলাকার খৈয়াসার গ্রামে) কেফায়েত উল্লাহ ছেলে মোঃ কামরুল ইসলামের সাথে ইসলামী শরিয়া অনুযায়ী পারিবারিকভাবে বিয়ে হয়। জানা যায়, প্রেম করে বিয়ে করা শারমিন বিয়ের পর থেকেই যৌতুক দাবিসহ বিভিন্ন অযুহাতে স্বামীRead More
জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি দিদার গ্রেফতার, ছাত্রদল-যুবদলের প্রতিবাদ
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আজহার হোসেন চৌধুরী দিদারকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের টিএ রোড রেলগেইট এলাকা থেকে তাকে গ্রেফতার করে সদর মডেল থানা পুলিশ। দিদার জেলা শহরের নিউ মৌড়াইল এলাকার মরহুম শাহাদাত হোসেন পল্টুর ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম উদ্দিন জানান, দিদারের বিরুদ্ধে ৭টি মামলা রয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে দিদারকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ। এদিকে, দিদারকে গ্রেফতারের প্রতিবাদে ছাত্রদল ও যুবদল আলাদা বিবৃতিতে প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে। জেলা যুবদলের সাধারন সম্পাদক ফুজায়েল চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
“মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ায় মানবাধিকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসন ও জেলা মানবাধিকার কমিশনের উদ্যোগে শহরের লোকনাথ টেংকের পাড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান। এতে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুহুল আমিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ভ্ইাস চেয়ারম্যান এডভোকেট মোঃ লোকমান হোসেন, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার মোঃRead More
রাষ্ট্রীয় মর্যাদায় দাফন, তবু পাচ্ছেনা মুক্তিযোদ্ধার স্বীকৃতি, তালিকায় নাম অর্ন্তভুক্তির দাবিতে মানববন্ধন
মুরাদ মৃধা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় বাদ পড়া ১৭ জন মুক্তিযোদ্ধা ও তাদের স্বজনরা তালিকায় নাম অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছেন। গত রোববার দুপুরে নাসিরনগর শহীদ মিনারের সামনে বঞ্চিত মুক্তিযোদ্ধাগণ ও তাদের সন্তানদের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্বজনদের অভিযোগ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করার পর মুক্তিযোদ্ধার তালিকায় নাম অর্ন্তভুক্ত করেনি নাসিরনগর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি। এদিকে বঞ্চিত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের অভিযোগ কিছু স্থানীয় মুক্তিযোদ্ধাদের অসহযোগিতা,দুর্ব্যবহার এবং তাদের অভ্যন্তরীণ দন্ধের কারণে যাচাই-বাছাই কমিটি কোন সিদ্ধান্ত নিতে পারেনি। যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমাRead More
শিক্ষকদের সহায়তায় নকলের সংবাদ প্রকাশ, আখাউড়ার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, প্রতিবাদ ও নিন্দা
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় জেএসসি পরীক্ষায় নকলের সংবাদ প্রকাশ করায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে আখাউড়ার সাংবাদিক সমাজ। মঙ্গলবার দুপুরে আখাউড়া টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন কার্যালয়ে এক জরুরী সভায় প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করা হয়। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানানো হয়। গত সোমবার ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চিফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তারের আদালতে নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি কাজী হান্নান খাদেম এবং দৈনিক যুগান্তর ও ডেইলী অবজারভার পত্রিকার আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু’র বিরুদ্ধে এ মিথ্যা মামলা দায়ের করা হয়। জানা যায়, ১৪ নভেম্বর জেএসসি’র গণিত পরীক্ষায়Read More
আল্লামা মোহাম্মদ আলীর জানাজায় মানুষের ঢল
মোহাম্মদ মাসুদ : সরাইলের শতবর্ষী এ আলেমে দ্বীন ওস্তাজুল ওলামা আল্লামা শাঈখ মোহাম্মদ আলী কাসেমী (রহঃ) গত রোববার রাতে বার্ধক্যজনিত কারনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাৃ..রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০৩ বছর। সরাইল সদর ইউনিয়নের কুট্টাপাড়া গ্রামে ক্বারী মো. আবদুল হেকিমের ৮ সন্তানের মধ্যে তিনি ছিলেন পঞ্চম। মাওলানা মোহাম্মদ আলী জাতীয় দৈনিক প্রথম আলো পত্রিকার সরাইল প্রতিনিধি, সরাইল প্রেসক্লাবের সভাপতি ও মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ বদর উদ্দিনের পিতা। তাঁর জীবনের অধিকাংশ সময়ই ইসলামী কর্মকা-ে ব্যয় করেছেন। অসামাজিক কর্মকা-ের বিরুদ্ধে তাঁর লড়াই সংগ্রামের ইতিহাসও সুদীর্ঘ। সোমবার তাঁর জানাজায় মানুষের ঢল নেমেছিল। সকাল ১১টাRead More



















